গাজা থেকে সেনা প্রত্যাহার-বোমা হামলা বন্ধে ইসরায়েলের সম্মতি
আন্তর্জাতিক ডেস্ক : গাজার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার এবং বোমা হামলা বন্ধের বিষয়ে সম্মতি জানিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, জিম্মি মুক্তি এবং ২০ দফা শান্তি চুক্তি সম্পন্ন করার সুযোগ দিতে ইসরায়েল গাজা উপত্যকায় সাময়িকভাবে বোমা হামলা বন্ধের বিষয়ে রাজি হয়েছে। খবর এনডিটিভি, ফক্স নিউজ।
ট্রাম্প ঘোষণা করেছেন যে, ইসরায়েল গাজা থেকে ‘প্রাথমিক ভাবে সেনা প্রত্যাহার’ করার বিষয়ে রাজি হয়েছে। তিনি শনিবার এক ঘোষণায় জানিয়েছে, ইসরায়েল গাজায় ‘প্রাথমিক প্রত্যাহার লাইন’ মেনে নেবে। এ বিষয়টি যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে আলোচনা করেছে।
হামাস এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই চুক্তির আওতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি বিনিময় শুরু হবে।
ট্রাম্প তার ট্রুথ সোস্যালে এক পোস্টে লিখেছেন আলোচনার পর, ইসরায়েল প্রাথমিক প্রত্যাহার লাইনের বিষয়ে সম্মত হয়েছে, যা আমরা হামাসকে দেখিয়েছি এবং তাদের সাথে তথ্য আদান প্রদান করেছি। হামাস যখন নিশ্চিত করবে, তখন যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে, জিম্মি এবং বন্দি বিনিময় শুরু হবে। আমরা পরবর্তী পর্যায়ের প্রত্যাহারের জন্য পরিস্থিতি তৈরি করবো যা আমাদের তিন হাজার বছরের বিপর্যয়ের ইতি ঘটাবে।
শনিবার সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতি প্রকাশের কয়েক ঘন্টা পর ট্রাম্প এই ঘোষণা দেন। নেতানিয়াহু তার ওই বিবৃতিতে উল্লেখ করেছেন যে, ইসরায়েল একটি বড় অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে।
নেতানিয়াহু বলেন, এটা এখনও চূড়ান্ত হয়নি। আমরা এটা নিয়ে নিরলসভাবে কাজ করছি এবং আমি আশা করি, ঈশ্বরের সাহায্যে, আগামী দিনগুলোতে আমরা আমাদের সব জিম্মিকে মুক্ত করতে সক্ষম হবো।
তিনি বলেন, প্রত্যাহার পরিকল্পনার প্রথম পর্যায়, হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এবং আইডিএফকে পুনরায় মোতায়েন করা হবে। গাজা উপত্যকার গভীরে গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলগুলোর ওপর নিয়ন্ত্রণ বজায় থাকবে।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়ই হামাসের যেকোনো বাধা বা বিলম্ব কৌশল প্রতিরোধ করতে চায়।
নেতানিয়াহু বলেন, পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে ট্রাম্পের পরিকল্পনার অধীনে কূটনৈতিক উপায়ে অথবা প্রয়োজনে সামরিক শক্তির মাধ্যমে হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজা উপত্যকাকে সামরিকীকরণ করা হবে।
নেতানিয়াহু বলেন, আমি ওয়াশিংটনেও বলেছি হয় এটি সহজ উপায়ে অর্জন করা হবে, অথবা এটি কঠিন উপায়ে অর্জন করা হবে। তবে এটি অর্জিত হবে।
তিনি বলেন, একসাথে, আমরা আমাদের শত্রুদের ধ্বংসের পরিকল্পনা প্রতিহত করেছি। গাজা থেকে রাফা, বৈরুত থেকে দামেস্ক, ইয়েমেন থেকে তেহরান, একসাথে আমরা দুর্দান্ত কিছু অর্জন করেছি। বিজয় থেকে বিজয় -আমরা একসাথে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিচ্ছি।
(ওএস/এএস/অক্টোবর ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিমা খাতে অনিয়ম-দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে’
- ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬
- মুক্তিবাহিনী শালদা নদীর পাকসেনা ঘাঁটির ওপর তীব্র আক্রমণ চালায়
- ১ হাজার ২শ’ মিটার চায়না ম্যাজিক জাল ধ্বংস
- মহম্মদপুরে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ উদযাপন
- ‘বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে’
- নোংরা পরিবেশে খাবার তৈরি: দুই হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জদি দখল, ভাঙচুর ও লুটপাট
- দিনাজপুরে বিএডিসি'র সার নিয়ে তুঘলকি কারবার
- বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’
- চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
- বাগেরহাটে নিখোঁজের তিনদিন পর খালে মিললো শিশুর লাশ, আটক ৫
- সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- কলাপাড়ায় বাস চাপায় ছয় বছরের শিশুর মৃত্যু
- লোকালয় থেকে উদ্ধার ৯ ফুট অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
- কলারোয়ায় ৫৪ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- চাঁদা না পেয়ে নানাভাবে ফাঁসানোর চেষ্টা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- ‘অধিকাংশ কর্মকর্তা চোর’-দুর্নীতির দায় কি শুধু কর্মকর্তাদের?
- আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু হাফসার
- কাপ্তাইয়ে ৬০ বছরের ১৩২ কেভি লাইন পরিণত হয়েছে মরণফাঁদে
- শহরে যেভাবে গড়ে তুলবেন সবুজ ছাদবাগান
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
-1.gif)








