রসাটমের সহায়তায় বেলারুশে এডিটিভ প্রযুক্তি কেন্দ্র চালু
বিশেষ প্রতিনিধি : রসাটমের সহায়তায় রাশিয়ার বাইরে প্রথম এডিটিভ প্রযুক্তি কেন্দ্র চালু হলো বেলারুশে। এটি একটি যৌথ উদ্যোগ যাতে বেলারুশ প্রতিষ্ঠান এইচ-হোল্ডিং এর সঙ্গে যুক্ত রয়েছে রসাটম। বেলারুশে এডিটিভ প্রযুক্তি কেন্দ্র চালুর খবর রসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ এডিটিভ প্রযুক্তি সম্পর্কে বলেন, “এডিটিভ ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে বিশ্বে প্রযুক্তির ক্ষেত্রে নতুন এক ধারার প্রবর্তন হবে। গতানুগতিক ম্যানুফ্যাকচারিং প্রযুক্তির সঙ্গে এর পার্থক্য হলো থ্রিডি প্রিন্টিং এর ব্যবহারের মাধ্যমে আমরা বিভিন্ন জটিল আকৃতির এবং নির্দিষ্ট প্যারামিটারের বিভিন্ন প্রোডাক্ট অতি দ্রুত তৈরি করতে পারি। এটি একটি মূল্য সাশ্রয়ী এবং বর্জ্যমুক্ত প্রক্রিয়া”।
তিনি আরো বলেন, “এই এডিটিভ প্রযুক্তি কেন্দ্রে যেসকল যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে, তার জন্য আমাদের অন্য কোন দেশের ওপর নির্ভর করতে হয়নি এবং অর্ধেকের বেশি যন্ত্রপাতি রসাটম নিজেই প্রস্তুত করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, খুব শীঘ্রই এই কেন্দ্রটি বিদেশের বাজারে তার পন্য বিক্রি করতে সমর্থ হবে”।
বর্তমানে রসাটমের বিভিন্ন প্রতিষ্ঠানে ৩টি এ জাতীয় কেন্দ্র চালু রয়েছে। এছাড়াও রাশিয়ার বিভিন্ন অঞ্চলে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে আরো ৭টি জেনারেল এক্সেস সেন্টার কাজ করছে। এই কেন্দ্রতে অতিরিক্ত যেসকল সুবিধা রয়েছে তার মধ্যে কাস্টিং এর জন্য স্যান্ড-পলিমার মোল্ড প্রিন্টিং মেশিন এবং থ্রিডি স্ক্যানার অন্তর্ভূক্ত। থ্রিডি স্ক্যানিং এবং থ্রিডি প্রিন্টিং এর সমন্বয়ের মাধ্যমে গ্রাহকদের মডেল অনুযায়ী অনন্য সব প্রোডাক্ট তৈরি সম্ভব, একই সঙ্গে রিভার্স ইঞ্জিনিয়ারিং সুবিধাও পাওয়া যাচ্ছে।
বেলারুশে প্রতিষ্ঠিত এডিটিভ প্রযুক্তি কেন্দ্রে প্রতি বছর বিভিন্ন ধাতুর দেড় টন পর্যন্ত প্রডাক্ট, তিন টন পর্যন্ত স্যান্ড-পলিমার মোল্ড এবং ১০০কেজি পর্যন্ত ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক পন্য তৈরি করা সম্ভব হবে। এই কেন্দ্রটিতে এছাড়াও মেটাল প্রিন্টিং এর জন্য ক্ষুদ্রাকার প্রিন্টার নির্মান করা হবে। বর্তমানে মেডিক্যাল শিল্প, বিজ্ঞান কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে।
এডিটিভ প্রযুক্তি বা থ্রিডি প্রিন্টিং একটি প্রক্রিয়া, যেখানে ডিজিটাল নকশা অনুযায়ী ধাপে ধাপে উপাদান যোগ করে বস্তু তৈরি করা হয়। এটি প্রচলিত কৌশলের মতো কঠিন বস্তু কেটে তৈরি না করে শুধুমাত্র প্রয়োজনীয় স্থানে উপাদান প্রয়োগ করে, ফলে অপচয় কম হয় এবং জটিল নকশাও সহজে তৈরি করা যায়। এ প্রযুক্তি বর্তমানে অ্যারোস্পেস, স্বাস্থ্যসেবা ও উৎপাদন শিল্পসহ বিভিন্ন খাতে ব্যবহৃত হচ্ছে।
(এসকেকে/এসপি/অক্টোবর ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- নিউরোসায়েন্স হাসপাতালের কর্মকর্তা শরিফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- তাম্বুলখানা কৃষি ফার্মের সরকারি অধিগ্রহণকৃত দুই একরেরও বেশি জমি দুর্বৃত্তদের দখলে
- বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান
- তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা
- ঠাকুরগাঁওয়ে পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়ি ভাঙচুর
- ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে অর্ষা
- ঝালকাঠিতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সভা, তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি
- ‘শিক্ষা খাতকে এগিয়ে নিতে বর্তমান বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে’
- সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার
- রেল পুলিশের অভিযানে নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার, গ্রেপ্তার ১
- জামালপুর-শেরপুর সেতুর টোল বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা
- টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
- মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
- ফুলপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপের অভিযোগ, আহত ১
- সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুকুরে পোনা অবমুক্ত
- কাপ্তাইয়ে মৎস্য পক্ষ শুরু, তিন উদ্যোক্তাকে সম্মাননা
- জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
- গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বাস’র ফেলো নির্বাচিত
- খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে রাজারহাট উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা
- সিলেটে গ্যাস ও বিদ্যুত সমস্যায় চা শিল্পে স্থবিরতা
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী
- শ্রীনগরে মাদকাসক্ত দেবরের বিরুদ্ধে ভাবিকে ছুরিকাঘাতের অভিযোগ
- খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মিলাদ ও আলোচনা সভা
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








