এশিয়া ও ইউরোপের মধ্যে সমুদ্রপথে পণ্য পরিবহণে নতুন সম্ভাবনা দেখাচ্ছে নর্থ সী-রুট
বিশেষ প্রতিনিধি : প্রথমবারের মতো চীন থেকে একটি সমুদ্রগামী পণ্যবাহী জাহাজ নর্থ সী-রুটের মাধ্যমে সম্প্রতি যুক্তরাজ্যের ফেলিক্সটোয়ে বন্দরে পৌছেছে। যার মাধ্যমে নর্থ সী-রুট ব্যবহার করে দুই মহাদেশের মধ্যে একটি কার্যকর ও সম্ভাবনাময় যোগাযোগের ক্ষেত্রে নতুন মাইলফলক অর্জিত হলো বলে রসাটমের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
২৫ হাজার টন কার্গো নিয়ে, জাহাজটি চীনের নিংবো থেকে ২৩ সেপ্টেম্বর যাত্রা শুরু করে ১ অক্টোবর নর্থ সী-রুটে প্রবেশ করে। রসাটমের একটি প্রতিষ্ঠান জাহাজটিকে প্রয়োজনীয় নেভিগেশন ও অন্যান্য তথ্য সরবরাহ করে। যুক্তরাজ্যের বন্দরে পৌছাবার পর জাহাজটি অন্যান্য ইউরোপীয় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে। নতুন এই সমুদ্র রুট ব্যবহারের ফলে সময় লেগেছে মাত্র ২০দিন, যা প্রচলিত রুটে চলাচলের ক্ষেত্রে প্রায় দ্বিগুন।
বৈশ্বিক জাহাজ চলাচল শিল্পে লজিস্টিক্সগুলোকে কার্বনমুক্ত করা একটি অন্যতম লক্ষ্য। নর্থ সী-রুটের মতো সংক্ষিপ্ত রুট এই লক্ষ্য অর্জনে একটি বড় অগ্রগতি। নর্থ সী-রুট ব্যবহারে পরিবহন সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি গ্রীন হাউজ গ্যাসের নিঃসরণ হ্রাস করা সম্ভব হয়েছে।
পশ্চিম ইউরেশিয়া এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত যাতায়াত পথ হচ্ছে নর্থ সী-রুট। এই রুটটি রাশিয়ার জাতীয় পরিবহন নেটওয়ার্কেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। ২০২৪ সালে এই পথে ৩৭.৯ মিলিয়ন টন পন্য পরিবহন করা হয়েছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১.৬ মিলিয়ন টন বেশি।
রুশ আর্কটিক অঞ্চলের উন্নয়ন রাশিয়ার একটি জাতীয় কৌশলগত অগ্রাধিকার। এই লজিস্টিক্স করিডর উন্নয়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও নিয়মিত ফ্রেইটার সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে; একই সঙ্গে নতুন পরমানু শক্তি চালিত আইসব্রেকার নির্মাণও করা হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমানু শক্তি সংস্থা রসাটম এই কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
(এসকেকে/এসপি/অক্টোবর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘দুর্যোগে মানবতার হাতই হোক সবচেয়ে শক্তিশালী’
- ৪ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, সতর্কসীমায় আরও ১২টি
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- ‘আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি’
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- আমি হব সকাল বেলার পাখি
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- কাঁঠাল
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








