নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখো মানুষ। সেই সঙ্গে দেশটিতে বাতিল করা শতাধিক ফ্লাইট। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার (২১ অক্টোবর) থেকে শুরু হওয়া এই ঝড় নিউজিল্যান্ডের পুরো সাউথ আইল্যান্ড ও নর্থ আইল্যান্ডের দক্ষিণাঞ্চলজুড়ে তাণ্ডব চালাচ্ছে।
জানা গেছে, ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার (৯৬ মাইল) বেগে বয়ে যাওয়া ঝোড়ো বাতাসে প্রায় ৯০ হাজার বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সেই সঙ্গে প্রবল এই ঝড়ে নিরাপত্তা ঝুঁকির কারণে দেশটিতে ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ক্যান্টারবুরি ও রাজধানী ওয়েলিংটনসহ দেশের মধ্যাঞ্চলে জারি করা হয়েছে বিরল ‘রেড উইন্ড ওয়ার্নিং’, যা সবচেয়ে উচ্চমাত্রার সতর্কতা। পাশাপাশি দক্ষিণ দ্বীপে ভারি বৃষ্টিরও আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে, অপ্রয়োজনে ভ্রমণ এড়িয়ে চলতে এবং আরও বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্নতার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানানো হয়েছে।
বিদ্যুৎ বিভ্রাট মূলত দক্ষিণ দ্বীপের ঘরবাড়িগুলোকেই বেশি প্রভাবিত করেছে বলে জানা গেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের কাজ চলছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রবল ঝড়ে বিভিন্ন অঞ্চলে ঘরের ছাদ উড়ে গেছে, গাছ উপড়ে পড়েছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে।
রাজধানী ওয়েলিংটনে মঙ্গলবার এক ব্যক্তি গাছের ডাল ভেঙে মাথায় পড়লে নিহত হন। এছাড়া ওয়েলিংটনের এক নারীকে তীব্র ঝোড়ো বাতাস রাস্তার ওপর ছুড়ে ফেলে দেয়, যার ফলে তিনি বিপরীত দিকের গাড়ির সামনে পড়ে যান। সৌভাগ্যবশত তিনি বেঁচে যান। ঘটনাটি একটি গাড়ির ড্যাশক্যাম ভিডিওতে ধরা পড়ে ও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
প্রবল বাতাসের কারণে ওয়েলিংটনে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে, শহরের কিছু রাস্তা ও লাইব্রেরিও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
এদিকে, ক্যান্টারবুরি অঞ্চলে দুর্যোগ মোকাবিলার সহায়তায় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
অন্যদিকে, একই ধরনের প্রবল বাতাস অস্ট্রেলিয়াতেও বইছে। দেশটির অভ্যন্তরীণ অঞ্চলজুড়ে তাপপ্রবাহ তৈরি হয়েছে ও বনভূমিতে অগ্নিকাণ্ডের আশঙ্কায় জারি করা হয়েছে অগ্নি-নিষেধাজ্ঞা।
তথ্যসূত্র : বিবিসি
(ওএস/এএস/অক্টোবর ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- দূর্গাপুর থানার বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ‘বাংলাদেশের উন্নয়নে চীন সমর্থন করছে’
- টুঙ্গিপাড়ায় মারপিট মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
- টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের বৈজ্ঞানিক গবেষণা প্রদর্শন মেলা
- ঋণচক্রের বিষফাঁদে অর্থনীতি, মূল্যস্ফীতির অগ্নিকুণ্ডে দগ্ধ জনজীবন
- ‘দেশপ্রেম কত বড় জিনিস সেটার বড় প্রমান জিয়াউর রহমান’
- চিত্রা এক্সপ্রেসে ১১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারি আটক
- এ বাজেট রঙ্গিন হাওয়াই মিঠাইর মত : মোমিন মেহেদী
- ভূমিকম্পের নীরব কাউন্টডাউন: কাঁপছে বাংলাদেশ, আসছে কি বড় বিপর্যয়?
- কাশিয়ানীতে শেখ মুজিবের ম্যুরালে কালিলেপন, ছাত্রলীগের প্রতিবাদ
- নতুন পে স্কেল প্রদান সরকারের সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ
- সিদ্ধিরগঞ্জে পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
- বন্দরে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
- ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রয়েছে’
- প্রকৌশলীশূন্য লোহাগড়া পৌরসভা, বন্ধ উন্নয়ন কর্মকান্ড, বিঘ্নিত নাগরিক সেবা
- এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নিম্নির পতাকা প্রত্যার্পণ
- এশিয়ার প্রথম দল হিসেবে জয় পেলো দক্ষিণ কোরিয়া
- নড়াইলে সিপিবি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন
- টিকিটের দাম কমিয়েও মাঠে দর্শক আনতে পারলো না ফিফা
- ‘চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করছে’
- ব্যাংকের জমা টাকায় আবগারি শুল্কের সীমা বাড়িয়ে ৪ লাখ
- বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
- ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- মেগা ডিসকাউন্টে রিয়েলমি স্মার্টফোন পাওয়া যাবে দারাজ ১২ : ১২ ক্যাম্পেইনে
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- শুক্রবার থেকে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- মহালয়া কেন পালন করা হয়?
- ‘রিজিকের মালিক আল্লাহ, আমি শুধু চেষ্টা করেছি’
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- ‘দেশপ্রেম কত বড় জিনিস সেটার বড় প্রমান জিয়াউর রহমান’
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







