ফিলিপাইনে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক : সরকারি বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণে দুর্নীতির অভিযোগ ঘিরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় প্রেসিডেন্ট ফের্দিনান্দ মারকোস জুনিয়রের পদত্যাগের দাবিতে হাজারো মানুষ রাস্তায় নেমেছে।
রবিবার (৩০ নভেম্বর) কিলুসাং বায়ান কনট্রা-কুরাকট (কেবিকেক)—অথবা দুর্নীতি বিরোধী আন্দোলন—ম্যানিলার লুনেটা ন্যাশনাল পার্ক থেকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সেখান থেকে তারা প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হয়।
বিক্ষোভকারীদের কেউ কেউ মারকোস এবং ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তের কাগজের প্রতিমূর্তি বহন করছিলেন, যেখানে তাদের ‘দুর্নীতিগ্রস্ত কুমির’ হিসেবে চিত্রিত করা হয়। অনেকের হাতে ছিল মারকোস পদত্যাগ করো এবং সব দুর্নীতিবাজ রাজনীতিবিদকে জবাবদিহির আওতায় আনতে হবে—এমন লেখা প্ল্যাকার্ড।
বিক্ষোভের আয়োজকদের দাবি, এতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা ২০ হাজারের বেশি।
এটি সাম্প্রতিক সময়ে ট্রিলিয়ন-পেসো কেলেঙ্কারি ঘিরে জনরোষের সর্বশেষ প্রকাশ। অভিযোগ অনুযায়ী, মারকোসের ঘনিষ্ঠ রাজনীতিবিদসহ প্রভাবশালী অনেকেই বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের চুক্তিতে ঘুষ নিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন—যেসব প্রকল্প হয় ত্রুটিপূর্ণ ছিল অথবা কখনোই বাস্তবায়িত হয়নি।
সম্প্রতি দুটি ভয়াবহ টাইফুনে ২৫০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়—যা জনগণের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়।
এই কেলেঙ্কারির জেরে এরই মধ্যে দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। মামলায় অভিযুক্ত সাবেক আইনপ্রণেতা জালদি কো অভিযোগ করেছেন, বাজেট কমিটির প্রধান থাকার সময় প্রেসিডেন্ট মারকোস নিজেই তাকে সন্দেহজনক জনপরিকল্পনা প্রকল্পে ১.৭ বিলিয়ন ডলার বাড়তি বরাদ্দ যুক্ত করার নির্দেশ দেন।
তথ্যসূত্র : আল-জাজিরা
(ওএস/এএস/ডিসেম্বর ০১, ২০২৫)
পাঠকের মতামত:
- 'মুক্তিফৌজের সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হবেই'
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- গাড়ি বহর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বন্যায় নিহত বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
- পহেলা আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা
- দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, তথ্য লুকাতে হাসপাতালে সাংবাদিক প্রবেশে বাধা
- প্রাথমিক বৃত্তিতে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
- কাপ্তাইয়ে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু
- বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের অভিযোগ
- জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি
- আদমদীঘি উপজেলা শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২
- মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা, নিজেই দিলেন পুলিশে
- ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন সুবিধা পাবেন এসইএলের গ্রাহক ও কর্মীরা
- একজন জমির উদ্দিন সরকার
- হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তারে ঐক্য পরিষদের ক্ষোভ, মুক্তির দাবি
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি
- পাঁচ বছরে বাংলাদেশ ও উগান্ডার ৪ লাখ শিশু পাবে খেলাভিত্তিক শিক্ষার সুযোগ
- ‘প্রধানমন্ত্রীর বরিশাল সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়’
- আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- গাজীপুর সিভিল সার্জন’র বিরুদ্ধে বিভাগীয় মামলা
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
- প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে কৌশিকের গৌরবময় সাফল্য
- সুবর্ণচরে জমির বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেয়ার অভিযোগ
- মুকসুদপুরে হাজারও বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সমাগম
- বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াবে বিসিবি
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আয়না থাকুক ঝকঝকে
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







