প্রয়োজনে ‘অস্ত্র ধরার’ ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টে পেত্রোর
আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটনের ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে প্রয়োজনে দেশ রক্ষায় আবারও ‘অস্ত্র ধরার’ ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেছেন, মাতৃভূমির জন্য প্রয়োজন হলে তিনি আবারও অস্ত্র তুলে নেবেন।
সোমবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পেত্রো বলেন, যুক্তরাষ্ট্র যদি কলম্বিয়ায় সহিংস হস্তক্ষেপ চালায় যেমনটি সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় করা হয়েছে; তবে তার জবাব দেওয়া হবে। সাবেক বামপন্থি গেরিলা যোদ্ধা পেত্রো বলেন, আমি শপথ করেছিলাম আর কখনো অস্ত্র ধরব না।
কিন্তু মাতৃভূমির জন্য হলে আমি আবার অস্ত্র ধরব।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে সাম্প্রতিক সময়ে পেত্রো আন্তর্জাতিক অঙ্গনে বেশ সরব। মাদক পাচার দমনের নামে কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। দুই নেতার মধ্যে আগেও বাকযুদ্ধ হয়েছে, তবে সাম্প্রতিক দিনগুলোয় ট্রাম্পের বক্তব্য আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে।
গত সপ্তাহান্তে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর ট্রাম্প বলেছেন, পেত্রোর ‘সতর্ক থাকা উচিত’। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি অবৈধ। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কলম্বিয়ার সরকারের বিরুদ্ধেও এমন অভিযান চালানো হলে তা তার কাছে ‘ভালোই শোনায়’।
ট্রাম্প আরও দাবি করেন, কলম্বিয়াও খুব অসুস্থ একটি দেশ, যা চালাচ্ছে এক অসুস্থ মানুষ। সে কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে। সে খুব বেশি দিন এটা করতে পারবে না।
ট্রাম্পের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনুচিত হস্তক্ষেপ।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, পেত্রো মাদক পাচার সহজতর করছেন।
তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই এবং পেত্রো তা জোরালোভাবে অস্বীকার করেছেন। তার দাবি, তার সরকার মাদক উৎপাদন দমনে কাজ করছে, তবে ‘যুদ্ধের নামে সামরিকীকরণ’ নীতির বাইরে এসে ভিন্ন পথ বেছে নেওয়া হয়েছে।
পেত্রো বলেন, আমি আমার জনগণের ওপর গভীর আস্থা রাখি। সে কারণেই আমি জনগণকে অনুরোধ করেছি, প্রেসিডেন্টের বিরুদ্ধে যেকোনো অবৈধ ও সহিংস পদক্ষেপ থেকে তাকে রক্ষা করতে।
(ওএস/এএস/জানুয়ারি ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- আজ ‘শহীদ আনোয়ারা দিবস’
- সাতক্ষীরা- ৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী
- গোপালগঞ্জের ৩ আসনে লড়বেন ২৭ প্রার্থী
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৭৫ শিক্ষার্থী পেল মেধা বৃত্তি
- নড়াইলে দেশীয় অস্ত্রসহ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার
- নগর নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে নতুন ফায়ার সার্ভিস সদর দপ্তর নির্মাণ শুরু
- লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তালায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই কোটি ১০ লাখ টাকা লুট
- ভূমি বুঝে পেতে ২৫ বছর ধরে লড়াই করছেন ভূমিহীন বৃদ্ধ খালেক
- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফিরোজকে বহিষ্কার করল বিএনপি
- ঈশ্বরগঞ্জে গণভোট নিয়ে অবহিতকরণ সভা
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি শীর্ষক সেমিনার
- কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী পালিত
- ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ
- সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স সিরাপ উদ্ধার
- নড়াইলে সংঘর্ষে যুবক নিহত, আহত ৭
- ঠাকুরগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মর্তুজার মনোনয়ন প্রত্যাহার
- গোপালগঞ্জ- ৩ আসনে জোটের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী রেজাউল করিম
- নগরকান্দা উপজেলা পরিষদের সাধারণ সভা
- গোপালগঞ্জে গণভোট নিয়ে ইমাম সম্মেলন
- ‘নির্বাচনী বিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা’
- মুকসুদপুরে ২ আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা
- গোপালগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ফরিদপুরে জাকের পার্টির বিশ্ব ইসলামী সম্মেলনে লাখ লাখ মানুষ
- ‘দেশের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ এর বিকল্প নেই’
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
-1.gif)








