বিক্ষোভে উত্তাল ইরানে নিহত ৫৮
আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দুই সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। দেশটির চিকিৎসকরা বলছেন, বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার পর হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সতর্কতা জারি করলেও বিক্ষোভ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। স্থানীয় দুটি হাসপাতালের চিকিৎসকরা বিবিসিকে জানিয়েছেন, তাদের হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়তে শুরু করেছে।
এক চিকিৎসক বলেন, তেহরানের একটি চক্ষু হাসপাতাল সংকটের মুখে পড়েছে। অন্যদিকে বিবিসি অন্য একটি হাসপাতালের এক চিকিৎসকের কাছ থেকে একটি বার্তা পেয়েছেন যে, রোগীদের ভিড় সামলাতে পর্যাপ্ত সার্জন নেই।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান ‘বড় সমস্যায়’ পড়েছে এবং সতর্ক করে বলেন, আপনাদের গুলি চালানো উচিত নয়; কারণ আমরাও গুলি চালানো শুরু করবো।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে ইরান এই বিক্ষোভকে ‘সহিংস নাশকতামূলক কর্মকাণ্ড এবং ব্যাপক ভাঙচুরের’ রূপ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।
এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন। রাজধানী তেহরানসহ ইরানে বড় বড় শহরগুলো বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে।
দুটি মানবাধিকার গোষ্ঠীর কাছ থেকে কমপক্ষে ৫০ জন বিক্ষোভকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসি এবং অন্যান্য বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে ইরানের অভ্যন্তরে খবর সংগ্রহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ। ফলে তথ্য পাওয়া এবং যাচাই করা কঠিন হয়ে পড়েছে।
শুক্রবার রাতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে বিবিসির সঙ্গে যোগাযোগ করা ইরানের এক চিকিৎসক বলেন, তেহরানের প্রধান চক্ষু বিশেষজ্ঞ কেন্দ্র ফারাবি হাসপাতাল সংকটের মুখে পড়েছে, জরুরি পরিষেবাগুলোও বিপর্যস্ত।
জরুরি নয় এমন ভর্তি এবং অস্ত্রোপচার স্থগিত করা হয়েছে বলে জানা গেছে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় কর্মীদের ডাকা হয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর শিরাজের একটি হাসপাতালের এক চিকিৎসকের কাছ থেকে বিবিসি একটি ভিডিও এবং অডিও বার্তাও পেয়েছে। ওই চিকিৎসক জানিয়েছেন, আহত অনেক রোগীকে আনা হচ্ছে এবং হাসপাতালে ভিড় সামলাতে পর্যাপ্ত সার্জন নেই। তিনি দাবি করেন, আহতদের অনেকের মাথা এবং চোখে গুলি লেগেছে।
২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৫০ জন বিক্ষোভকারী এবং ১৫ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংগঠন জানিয়েছে। এছাড়া আরও দুই হাজার ৩১১ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়েছে।
নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, নয় শিশুসহ কমপক্ষে ৫১ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। বিবিসি পার্সিয়ান নিহতদের ২২ জনের পরিবারের সঙ্গে কথা বলে তাদের পরিচয় নিশ্চিত করেছে।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, এসব প্রাণহানির ঘটনায় জাতিসংঘ খুবই উদ্বিগ্ন। তিনি বলেন, বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং বিভিন্ন দেশের সরকারের সেই অধিকার রক্ষা করার এবং সেই অধিকারকে সম্মান করার দায়িত্ব রয়েছে।
(ওএস/এএস/জানুয়ারি ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরা- ৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী
- গোপালগঞ্জের ৩ আসনে লড়বেন ২৭ প্রার্থী
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৭৫ শিক্ষার্থী পেল মেধা বৃত্তি
- নড়াইলে দেশীয় অস্ত্রসহ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার
- নগর নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে নতুন ফায়ার সার্ভিস সদর দপ্তর নির্মাণ শুরু
- লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তালায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই কোটি ১০ লাখ টাকা লুট
- ভূমি বুঝে পেতে ২৫ বছর ধরে লড়াই করছেন ভূমিহীন বৃদ্ধ খালেক
- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফিরোজকে বহিষ্কার করল বিএনপি
- ঈশ্বরগঞ্জে গণভোট নিয়ে অবহিতকরণ সভা
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি শীর্ষক সেমিনার
- কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী পালিত
- ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ
- সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স সিরাপ উদ্ধার
- নড়াইলে সংঘর্ষে যুবক নিহত, আহত ৭
- ঠাকুরগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মর্তুজার মনোনয়ন প্রত্যাহার
- গোপালগঞ্জ- ৩ আসনে জোটের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী রেজাউল করিম
- নগরকান্দা উপজেলা পরিষদের সাধারণ সভা
- গোপালগঞ্জে গণভোট নিয়ে ইমাম সম্মেলন
- ‘নির্বাচনী বিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা’
- মুকসুদপুরে ২ আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা
- গোপালগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ফরিদপুরে জাকের পার্টির বিশ্ব ইসলামী সম্মেলনে লাখ লাখ মানুষ
- ‘দেশের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ এর বিকল্প নেই’
- ‘জুলাই শহীদের সম্মানে ‘হ্যাঁ’-তে ভোট দিন’
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
২০ জানুয়ারি ২০২৬
- ভারতে ‘অনুমতি ছাড়া’ নামাজ পড়ায় ১২ জন মুসলিম আটক
- লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম, আন্তর্জাতিক বাজারেও রেকর্ড
-1.gif)








