‘আমিই সবচেয়ে যোগ্য’
আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলা আক্রমণ করেছেন; ইরান, গ্রিনল্যান্ড, কলম্বিয়া, মেক্সিকোয় আক্রমণের হুমকি দিচ্ছেন; তার কারণেই বিশ্বজুড়ে নতুন করে বেজে উঠেছে যুদ্ধের দামামা। তবু তিনি নোবেল শান্তি পুরস্কার চান! মনে-প্রাণে বিশ্বাসও করেন, এই পুরস্কারের জন্য সারা বিশ্বে তারচেয়ে যোগ্য মানুষ আর কেউ নেই! মানুষটার নাম ডোনাল্ড ট্রাম্প।
গত শুক্রবার (৯ জানুয়ারি) হোয়াইট হাউজে তেল ও গ্যাস খাতের নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইতিহাসে তার মতো এতগুলো যুদ্ধ থামাতে আর কেউ পারেনি।
সাংবাদিকরা ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর একটি মন্তব্যের প্রসঙ্গ তুললে ট্রাম্প দাবি করেন, নোবেল কমিটি নিয়ে নরওয়ে বিব্রত অবস্থায় রয়েছে। তার কথায়, ‘যা হয়েছে তা নিয়ে নরওয়ে খুবই লজ্জিত!’ নরওয়ের নোবেল কমিটিই শান্তি পুরস্কারটি দিয়ে থাকে।
ট্রাম্প দাবি করেন, তিনি মোট আটটি বড় যুদ্ধ থামিয়েছেন। তার মতে, এসব যুদ্ধের কিছু চলছিল তিন দশকেরও বেশি সময় ধরে। ‘কিছু যুদ্ধ ৩৬ বছর, ৩২ বছর, ৩১ বছর, ২৮ বছর, ২৫ বছর ধরে চলছিল। আবার কিছু যুদ্ধ শুরু হতে যাচ্ছিল, যেমন- ভারত ও পাকিস্তানের মধ্যে। সেখানে এরই মধ্যে আটটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল,’ বলেন তিনি।
ভারত ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের মে মাসে সৃষ্ট উত্তেজনার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তার হস্তক্ষেপেই দুই দেশ পরমাণু সংঘাতে না গিয়ে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছায়। ‘আমি খুব দ্রুত তাদের মধ্যে যুদ্ধবিরতি করিয়েছি, পরমাণু অস্ত্র ব্যবহার ছাড়াই,’ তিনি বলেন।
নিজের নোবেল পাওয়ার যোগ্যতা নিয়ে আরও এক ধাপ এগিয়ে ট্রাম্প বলেন, ‘আমি ইতিহাসে এমন কাউকে মনে করতে পারি না, যে আমার চেয়ে বেশি নোবেল পাওয়ার যোগ্য। আমি গর্ব করছি না, কিন্তু আর কেউ এতগুলো যুদ্ধ থামায়নি। বারাক ওবামা নোবেল পেয়েছিলেন, তিনি নিজেও জানতেন না কেন, এখনো জানেন না।’
ট্রাম্প বলেন, প্রতিটি যুদ্ধ থামানোর জন্য আলাদা আলাদা নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল। ‘এসব যুদ্ধ ছিল বড়। কেউ ভাবেনি এগুলো থামানো যাবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে আমাকে ফোন করে বলেছেন, তিনি ১০ বছর ধরে দুটো যুদ্ধ থামাতে চেষ্টা করেও পারেননি।’
তথ্যসূত্র : ডন
(ওএস/এএস/জানুয়ারি ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলায় তিন নৌকা বোঝাই পাক সৈন্য নিহত হয়
- ‘সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’
- সালথায় তিন ব্যবসায়ীকে জরিমানা
- সাতক্ষীরা মেডিকেলে আউটসোসিং কর্মচারি নিয়োগে ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ
- নীলডুমুর ১৭ বিজিবির উদ্যোগে অসহায়, দুস্থ ও মাঝে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
- সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট
- ফরিদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক’ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- শ্যামনগরে তিন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ধ্বংস
- স্কুলের পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদ ধসে ৬ শ্রমিক আহত
- কানাইপুরের তিনটি বেকারিতে ‘টাস্কফোর্স’র মোবাইল কোর্ট অভিযান
- বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেয়েছে প্রাথমিক বৃত্তি
- ৬৯'র স্মৃতি কথায় পঞ্চগড়ের রাজপথ
- পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের মিছিল
- ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০
- কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন
- ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড
- নিরাপত্তা, পরিচালনা ও স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা নিয়ে এনপিসিবিএলের এমডির ব্যাখ্যা
- কাপাসিয়ায় বিনামূল্যে সবজি বীজ ও সার সহায়তা প্রদান
- গোপালগঞ্জে প্রায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- রথযাত্রা: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির অদম্য আধ্যাত্মিক যাত্রা
- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ
- এসএমই খাতে গ্রিন ফাইন্যান্সিং সম্প্রসারণে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ওয়ানট্রুভ্যালু
- সারিয়াকান্দিতে নারী ও গ্রাম পুলিশকে মারধরের ভিডিও ভাইরাল
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- ‘স্বাস্থ্যবিধি মেনে করোনাকালিন খেলাধুলা পরিচালনা করবো’
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







