ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
আন্তর্জাতিক ডেস্ক : ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এমন অবস্থায় বিক্ষোভের তথ্য-প্রবাহ ঠিক রাখতে দেশটিতে এখন বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে ইলন মাস্কের স্টারলিংক।
এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে ফোনালাপে ইরানে স্টারলিংক প্রবেশাধিকার নিয়ে আলোচনা হয়। মার্কিন প্রশাসনের মতে, ইরানে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে স্টারলিংকই ‘তথ্য বের করার একমাত্র পথ’। স্টারলিংকের পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকার বহু বছর ধরে ভিপিএন ও অন্যান্য সফটওয়্যার সরঞ্জামের জন্য অর্থায়ন করে আসছে যাতে ইরানিরা সেন্সরশিপ এড়িয়ে যোগাযোগ রাখতে পারে।
গত ৮ জানুয়ারি থেকে ইরানি সরকার দেশজুড়ে ইন্টারনেট সংযোগ কঠোরভাবে সীমিত করেছে। একই সঙ্গে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর হামলায় দুই হাজার জনের বেশি নিহত হয়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে। ইন্টারনেট বন্ধ থাকার কারণে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
প্রযুক্তিখাতের অলাভজনক প্রতিষ্ঠান হোলিস্টিক রেজিলিয়েন্সের নির্বাহী পরিচালক আহমদ আহমাদিয়ান বলেছেন, আগে নিষ্ক্রিয় থাকা ইরানের স্টারলিংক অ্যাকাউন্টগুলো এখন সচল করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে গ্রাহকদের সাবস্ক্রিপশন ফি মওকুফ করা হয়েছে।
মানবাধিকার সংস্থা উইটনেসের প্রযুক্তি বিশেষজ্ঞ মাহসা আলিমারদানি বলেছেন, ইরানে আনুমানিক ৫০ হাজার স্টারলিংক রিসিভার রয়েছে। তার মতে, এ সংখ্যা বাড়াতে পারলে দমন-পীড়নের বিরুদ্ধে একটি বড় প্রতিবন্ধকতা তৈরি হতে পারে এবং চলমান সহিংসতা নথিবদ্ধ করতেও তা সহায়ক হবে।
তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইরানের ৯ কোটি ২০ লাখ মানুষের মধ্যে তুলনামূলকভাবে অল্পসংখ্যক মানুষেরই স্টারলিংকে প্রবেশাধিকার রয়েছে এবং দেশটির সরকার চাইলে সেবাটি জ্যাম বা বিঘ্নিত করতে পারে।
কেন্টিক নামের নেটওয়ার্ক পর্যবেক্ষণ প্রতিষ্ঠানের ডাগ ম্যাডরি জানিয়েছেন, ইরানের শাসকগোষ্ঠী নিজস্ব গ্রেট ফায়ারওয়াল গড়ে তুলেছে যা অনুমোদিত ট্রাফিক ছাড়া সবকিছু ব্লক করে। দেশটিতে মাত্র দুটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক ইন্টারনেটের সংযোগ নিয়ন্ত্রণ করায় ইন্টারনেট বন্ধ করা তুলনামূলক সহজ হয়ে উঠেছে।
বর্তমানে ইরানি কর্তৃপক্ষ সামরিক মানের প্রযুক্তি ব্যবহার করে স্টারলিংকের সংকেত জ্যাম করার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে।
তথ্যসূত্র : সিএনএন
(ওএস/এএস/জানুয়ারি ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ঢাকা-১৫ আসনে ৬৬ কেন্দ্রের ফলাফলে জামায়াত আমির এগিয়ে
- ‘এটা শুধু একটা ভোট নয়, নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি’
- '৬-দফা শুধু বাংলাদেশের জন্য নয়'
- স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’
- ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের
- ‘সবার সহযোগিতা না পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না’
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনের প্রার্থীদের ফলাফল
- ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
- জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
- ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে’
- ‘অধিকার পাহারা দিন’
- ‘আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
- নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
-1.gif)








