উজবেকিস্তানে প্রস্তাবিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে রসাটমের গণশুনানি
বিশেষ প্রতিনিধি : মধ্য এশীয় দেশ উজবেকিস্তান রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটমের সহায়তায় জিজাখ অঞ্চলের ফরিশ জেলায় ছোট এবং বড় আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মানের পরিকল্পনা করছে। সম্প্রতি প্রস্তাবিত এই প্রকল্প নিয়ে রসাটম সম্প্রতি এতদঞ্চলের অধিবাসীদের জন্য একটি গণশুনানির আয়োজন করে। এ সময় বিদ্যুৎকেন্দ্রটিতে আধুনিক ও নিরাপদ প্রযুক্তি ব্যবহার করা হবে বলে রসাটমের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, যা মানুষের জীবন ও পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব ফেলবে না। রসাটমের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
গণশুনানিতে ২৯৫ জন অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ছিলেন স্থানীয় বাসিন্দা, ৩০টির বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিজ্ঞানী, পরিবেশবাদী সংগঠনের সদস্য, সাংবাদিক এবং বিদেশি পারমাণবিক জ্বালানি বিশেষজ্ঞরা।
রসাটমের প্রকৌশল বিভাগের বিশেষজ্ঞরা RITM-200N ও VVER-1000 রিয়্যাক্টরভিত্তিক রুশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন করেন।
উজবেকিস্তানে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক পাভেল বেজরুকভ জানান, ক্ষুদ্র ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য খননকাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং ২০২৬ সালে প্রথম কংক্রিট ঢালাইয়ের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বৃহৎ ইউনিটগুলোর নকশা-সংক্রান্ত নথিপত্র প্রস্তুতের কাজ চলমান রয়েছে। তিনি স্বচ্ছতা এবং জনসম্পৃক্ততার বিষয়ে রসাটমের অঙ্গীকারের কথা তুলে ধরেন।
রসাটমের আরেক সহযোগী প্রতিষ্ঠান এতমএনার্গোপ্রয়েক্টের বিশেষজ্ঞরা ক্ষুদ্র ও বৃহৎ উভয় ধরনের পারমাণবিক রিয়্যাক্টর নির্মাণে রাশিয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা স্বয়ংক্রিয় সুরক্ষা নীতিমালার ভিত্তিতে একাধীক সুরক্ষা স্তর, সক্রিয় ও স্বক্রিয় নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে গঠিত বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার ব্যাখ্যা দেন।
গণশুনানিতে পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের বিস্তারিত উত্তর দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। স্থানীয় বাসিন্দারা প্রকল্পটির প্রতি সমর্থন ব্যাক্ত করেন তবে, কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপত্তা মানদণ্ড অনুসরণের বিষয়টিকে গুরুত্ব প্রদান করেন।
রসাটম জানায়, ২০২৬ সালে ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা নিয়ন্ত্রক সংস্থা পর্যালোচনা করবে এবং এরপর নির্মাণ অনুমোদন পাওয়া যাবে।
(এসকেকে/এসপি/জানুয়ারি ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ঢাকা-১৫ আসনে ৬৬ কেন্দ্রের ফলাফলে জামায়াত আমির এগিয়ে
- ‘এটা শুধু একটা ভোট নয়, নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি’
- '৬-দফা শুধু বাংলাদেশের জন্য নয়'
- স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’
- ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের
- ‘সবার সহযোগিতা না পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না’
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনের প্রার্থীদের ফলাফল
- ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
- জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
- ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে’
- ‘অধিকার পাহারা দিন’
- ‘আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
- নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
-1.gif)








