বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই ভ্রমণ নির্দেশিকা প্রকাশ করে। বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী হামলার আশঙ্কা প্রকাশ করে এই নির্দেশিকা দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
ব্রিটিশ সরকারের পক্ষ থেকে দেওয়া এই জরুরি বার্তায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই দেশজুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্রগুলোকে লক্ষ্য করে উগ্রবাদী গোষ্ঠীগুলো নির্বিচারে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এফসিডিও সতর্ক করে জানিয়েছে, এই সময়ে জনসমাগমস্থলে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। নাগরিকদের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা যেকোনো বড় জমায়েত এড়িয়ে চলেন এবং স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করেন।
ভ্রমণ নির্দেশিকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ওপর। খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া ভ্রমণ না করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ওই অঞ্চলগুলোতে নিয়মিত সহিংসতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়ার কথা উল্লেখ করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ।
একই সাথে এফসিডিও সতর্ক করেছে যে, সরকারি এই পরামর্শ উপেক্ষা করে কোনো নাগরিক যদি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করেন, তবে তাদের ভ্রমণ বীমা বা ট্রাভেল ইন্স্যুরেন্স বাতিল হয়ে যেতে পারে। যা কোনো দুর্ঘটনার ক্ষেত্রে তাদের আইনি ও আর্থিক সুরক্ষাকে হুমকির মুখে ফেলবে।
(ওএস/এসপি/জানুয়ারি ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ঢাকা-১৫ আসনে ৬৬ কেন্দ্রের ফলাফলে জামায়াত আমির এগিয়ে
- ‘এটা শুধু একটা ভোট নয়, নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি’
- '৬-দফা শুধু বাংলাদেশের জন্য নয়'
- স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’
- ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের
- ‘সবার সহযোগিতা না পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না’
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনের প্রার্থীদের ফলাফল
- ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
- জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
- ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে’
- ‘অধিকার পাহারা দিন’
- ‘আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
- নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
-1.gif)








