কিউবায় তেল বিক্রি করা দেশের ওপর অতিরিক্ত শুল্কের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক : কিউবায় তেল বিক্রি করা যে কোনো দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কমিউনিস্টশাসিত দ্বীপটির ওপর চাপ আরও বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্বাক্ষরিত আদেশে শুল্কের পরিমাণ বা কোন কোন দেশকে লক্ষ্য করা হবে, তা স্পষ্ট করে বলা হয়নি। এসব সিদ্ধান্ত পরবর্তী সময়ে বাণিজ্যমন্ত্রী নির্ধারণ করবেন।
১৯৬২ সাল থেকে যুক্তরাষ্ট্রের অবরোধে থাকা কিউবা বেশিরভাগ তেল পেতো ভেনেজুয়েলা থেকে। তবে চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে ভেনেজুয়েলার তেল রপ্তানি কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর সেই প্রবাহ বন্ধ হয়ে যায়।
ভেনেজুয়েলা অভিযান শুরুর পর ট্রাম্প হুমকি দেন, কিউবার দিকে যাবতীয় তেল ও অর্থায়ন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেন, চুক্তি করাই ভালো, দেরি হয়ে যাওয়ার আগেই। তবে ওয়াশিংটন ঠিক কোন ধরনের চুক্তি কিউবার সঙ্গে করতে চায়, সে বিষয়ে এখনো কিছু জানায়নি।
কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক্সে পোস্ট করে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘কিউবা ও তার জনগণের বিরুদ্ধে নৃশংস আগ্রাসন’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, কিউবার মানুষ ৬৫ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের দীর্ঘতম ও নিষ্ঠুরতম অর্থনৈতিক অবরোধ সহ্য করছে।
ট্রাম্পের স্বাক্ষরিত নতুন আদেশে বলা হয়েছে, সরাসরি বা পরোক্ষভাবে কিউবায় তেল বিক্রি বা সরবরাহ করে এমন যে কোনো দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।
এই পদক্ষেপে ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট’ (আইইইপিএ) প্রয়োগ করা হয়েছে এবং কিউবার সরকারকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ‘অসাধারণ হুমকি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইইইপিএ’র আওতায় আরোপিত অন্য শুল্কগুলো বর্তমানে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের মুখে রয়েছে।
কিউবার বিরুদ্ধে জারি করা ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণায় ট্রাম্প দাবি করেছেন, কিউবা যুক্তরাষ্ট্রবিরোধী দেশ ও গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে- ঠিক যেমন অভিযোগ ভেনেজুয়েলার বিরুদ্ধেও তোলা হয়। আদেশে বলা হয়েছে, কিউবার সরকার রাশিয়া, চীন, ইরানসহ হামাস ও হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীকে ‘সহায়তা ও সমর্থন’ দেয়।
এমন সময় এই চাপ বাড়ানো হলো যখন কিউবা কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে। দেশটিতে প্রতিদিন ২০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট, খাদ্য ও ওষুধের সংকট চলছে, যার কারণে বিপুলসংখ্যক মানুষ দেশ ছাড়ছে।
মার্কিন প্রতিবেশী মেক্সিকো কিউবার বড় তেল সরবরাহকারী হয়ে উঠেছে। তবে ট্রাম্পের চাপের মুখে সরবরাহ কমতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এই সপ্তাহের শুরুতে সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম বিষয়টি নিশ্চিত বা অস্বীকার না করে বলেন, মেক্সিকো কিউবার সঙ্গে ‘সংহতি’ অব্যাহত রাখবে।
তথ্যসূত্র : এএফপি
(ওএস/এএস/জানুয়ারি ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- 'রাজাকাররা যে কোনো লোককে গ্রেফতার করতে পারবে'
- সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা
- বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ডে মনোনীত ফরিদপুরের বিপ্লব মালো
- বন্দর নয়, মানদণ্ড গড়ার সময় এখন বাংলাদেশের
- অটো রিকশাচালক নাঈম হত্যায় দুইজনের যাবজ্জীবন
- জামায়াত এমপি নজরুলের ভিডিও নিয়ে দিনভর নানা তর্ক-বিতর্ক
- নির্মাণের সাত দিনেই ভেঙে গেল চেয়ারম্যানের নির্মিত ড্রেন
- ২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার
- বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
- সোনাতলায় তিন দিনব্যাপী ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত
- উন্নয়নের খোঁজখবর নিতে কাপ্তাইয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
- সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং
- রেমিট্যান্স বনাম প্রবাসীদের অদেখা অশ্রু
- গোপালগঞ্জে গেস্ট হাউজ থেক ৫ নারীসহ আটক ১১
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- নড়াইলে শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা, ধর্ষক পলাতক
- কাপ্তাই জেটিঘাটে ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
- কালিগঞ্জে স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা, ঘাতককে হত্যার পর ঘরবাড়ি ভাঙচুর
- মুখস্থ বনাম দক্ষতা: আগামীর বৈশ্বিক প্রস্তুতি
- তালায় প্রধান শিক্ষকের নির্দেশ না মানায় নৈশপ্রহরীকে মারপিটের অভিযোগ
- গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতের যোগদান
- টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতা থেকে রক্ষা পেল পানি বন্দি ৩শ পরিবার
- গোপালগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
- ‘মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে’
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- কাঁঠাল
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
-1.gif)








