সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক : ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রবিবার চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে, ২৬ মে হবে আরাফাত দিবস এবং ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে (বুধবার)।
এর আগে ঈদের তারিখ ঘোষণা করে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশ।
ঘোষণা অনুযায়ী, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আগামী ২৭ মে (বুধবার) কোরবানির ঈদ উদযাপিত হবে। তবে প্রতিবেশী দেশ ব্রুনাইতে ঈদ হবে এর একদিন পর, অর্থাৎ ২৮ মে (বৃহস্পতিবার)।
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার (১৭ মে) জিলকদ মাসের সমাপ্তি ঘটেছে। দেশ দুটিতে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৭ মে (বুধবার) ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
এদিকে সুলতানাত অব ব্রুনেই জানিয়েছে, রোববার দেশটির আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যায়নি। ফলে আগামী সোমবার (১৮ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং পরদিন মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। এই হিসাব অনুযায়ী, ব্রুনেইতে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
এদিকে, এ বছর সবার আগে আনুষ্ঠানিকভাবে জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া। দেশটিতে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হচ্ছে এবং ঈদ উদযাপিত হবে আগামী ২৭ মে (বুধবার)।
অন্যদিকে, তুরস্ক কোনো ধরনের খালি চোখে চাঁদ দেখার পদ্ধতির ওপর নির্ভর করে না। দেশটি পুরোপুরি আধুনিক জ্যোতির্বিজ্ঞান এবং ক্যালেন্ডার-ভিত্তিক গণনার ওপর নির্ভর করে। সেই গাণিতিক হিসাব অনুযায়ী তুরস্কও সোমবার থেকে জিলহজ মাস শুরুর ঘোষণা দিয়ে একই দিনে (২৭ মে) ঈদের তারিখ নির্ধারণ করেছে।
পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানও। সেখানেও আগামী ২৭ মে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। রোববার (১৭ মে) আফগানিস্তানের সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
আফগান সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, শনিবার সন্ধ্যায় দেশের কোনো প্রদেশ থেকেই জিলহজ মাসের চাঁদ দেখার নির্ভরযোগ্য খবর পাওয়া যায়নি। ফলে রোববার (১৭ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামী সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।
(ওএস/এএস/মে ১৮,২০২৬)
পাঠকের মতামত:
- বিদ্যুতের মূল্যবৃদ্ধি: বোঝা সাধারণ মানুষের কাঁধে!
- এক মাসের বিশেষ অভিযানে ৩৬ লাখের বেশি ইয়াবাসহ বিপুল মাদক উদ্ধার
- নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের বিরুদ্ধে অভিযান, জরিমানা
- কলেজছাত্রীকে শ্লীলতাহানি করায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
- নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী
- নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
- বিশ্ব মহাসাগর দিবস ও সমুদ্রের টেকসই ব্যবস্থাপনা
- হবুচন্দ্রের আইন
- নেমন্তন্ন
- সুস্থ থাকতে লিফট নয়, ভরসা হোক সিঁড়ি
- সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের
- সাতক্ষীরায় শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে পিটিয়ে জখম
- রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব
- ‘উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে রাজনীতিতে টেকা যায় না’
- গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- গোপালগঞ্জে ইয়াবা ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত
- বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন সৈয়দ আব্দুল হাদী
- ‘দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে পূর্ণ বিজয় ঘোষণা করবে যুক্তরাষ্ট্র’
- রোমাঞ্চ সঙ্গী করে জয়ের খোঁজে বাংলাদেশ
- এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক
- প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বেগবান হবে, আশা বাংলাদেশের
- ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা’
- টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের শরণার্থীদের জন্য ভারতকে অতিরিক্ত দেড়কোটি ডলার সাহায্য দেয়
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- হে সময়, অশ্বারোহী হও
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







