‘ভারত নামের একটি ছোট দেশ এখন আমাদের বন্ধু’
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নামের একটি ছোট দেশ এখন আমাদের বন্ধু বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের বাইরে ইসরায়েলের আর কোনো শক্তিশালী মিত্র অবশিষ্ট নেই- মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের এই মন্তব্যের জবাবে রোববার (৫ জুলাই) ভারতকে নিয়ে এমন মন্তব্য করেন নেতানিয়াহু।
‘ফক্স নিউজ সানডে ব্রিফিং’-এ কথা বলার সময় নেতানিয়াহু উল্লেখ করেন যে, ইসরায়েলের পাশে আরও অনেক দেশের সমর্থন রয়েছে, যার মধ্যে রয়েছে ভারত নামের একটি ছোট দেশ। আপনারা তো জানেনই, সেখানে ১.৪ বিলিয়ন (১৪০ কোটি) মানুষ বাস করে ও ঈশ্বর জানেন, সেখানে আমাদের কী অভূতপূর্ব সমর্থন রয়েছে।
গত মাসে হোয়াইট হাউজের এক ব্রিফিংয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স বলেছিলেন যে, ইসরায়েলের উচিত মার্কিন-ইরান শান্তি আলোচনাকে সম্মান জানানো। মার্কিন-ইরান চুক্তি নিয়ে ইসরায়েলি নেতারা অসন্তুষ্ট ও তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করছেন- এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে ভ্যান্স বলেছিলেন, আমি যদি ইসরায়েল সরকারের মন্ত্রিসভায় থাকতাম, তবে পুরো বিশ্বে আমার অবশিষ্ট থাকা একমাত্র শক্তিশালী মিত্রকে (যুক্তরাষ্ট্র) আক্রমণ করতাম না।
আজকের সাক্ষাৎকারে নেতানিয়াহু বিশেষভাবে উল্লেখ করেন যে, তিনি ফেসবুকে ভারতের কাছ থেকে প্রচুর সমর্থন পাচ্ছেন। তিনি বলেন, আপনারা জানেন, আমার এই ফেসবুকের ব্যাপারটি রয়েছে ও সেখানে আমি উপচে পড়া সমর্থন পাচ্ছি। আমার এমন আরও অনেক সমর্থক থাকতে পারে।
ইসরায়েলের আর কোনো মিত্র নেই- ভ্যান্সের এমন দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বলেন, আমাদের অনেক, অনেক বন্ধু রয়েছে। তিনি দাবি করেন, অনেক দেশই মূলত ইসরায়েলের বিশ্বমানের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য মুখিয়ে থাকে।
নেতানিয়াহু আরও যোগ করেন, অনেক দেশের নেতাই আমাকে ফোন করেন ও বলেন, দেখো, জনমত নিয়ে আমার কিছুটা সমস্যা রয়েছে, কিন্তু আমি তোমাকে জানাতে চাই যে আমরা তোমাকে শ্রদ্ধা করি। আমরা কি কিছু চুক্তি করতে পারি? তোমাদের সামরিক বাহিনী যা যা করে, তার কিছু কি আমাদের শেখাতে পারো? এবং আমরা কি তোমাদের কিছু এআই ও সাইবার দক্ষতা পেতে পারি?’
ইসরায়েলি প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ইসরায়েল সাইবার প্রযুক্তিতে বিশ্বের এক নম্বর বা দুই নম্বর দেশ এবং আমাদের প্রযুক্তি অত্যন্ত উন্নত। তাই বাহ্যিকভাবে সম্পর্ক যেমনটা দেখায়, আসলে তা মোটেও তেমন নয়।
তথ্যসূত্র : দ্য হিন্দু
(ওএস/এএস/জুলাই ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে রিট
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- সালথায় ইযাবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
- জামালপুরে চলছে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- বাড়লো সোনা-রুপার দাম
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
১০ জুলাই ২০২৬
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
-1.gif)







