রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগ সত্ত্বেও যুদ্ধক্ষেত্রে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যুদ্ধ থামানোর কোনো লক্ষণ দেখাচ্ছেন না।
ক্রেমলিনের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, পুতিন বরং যুদ্ধ আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রাশিয়ার তেল শোধনাগার ও বন্দরগুলোতে ইউক্রেনের ড্রোন হামলার পর পুতিনের অবস্থান আরও কঠোর হয়েছে।
তিনি জানিয়েছেন, জ্বালানি খাতে হামলা চালিয়ে রাশিয়াকে দমানো যাবে না এবং ইউক্রেনকে কোনো ছাড় দেওয়া হবে না।
এমন পরিস্থিতিতে রাশিয়ার বিমান হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা তৈরির লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, এর ফলে ইউক্রেন নিজেই এই প্রতিরক্ষামূলক অস্ত্র তৈরি করতে পারবে।
তবে রাশিয়ার সম্ভাব্য হামলার ঝুঁকি এড়াতে ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনে নয়, জার্মানি বা অন্য কোনো ইউরোপীয় দেশে তৈরি করা হতে পারে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ওয়াশিংটনকে উদ্দেশ করে বলেন, সামরিক চাপ বাড়িয়ে রাশিয়াকে শান্তি চুক্তিতে বাধ্য করা যাবে না। বরং ইউক্রেনের হামলার জবাবে দেশটির আরও এলাকা দখল করে নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে।
সামরিক বিশেষজ্ঞদের আশঙ্কা, পুতিন ন্যাটোভুক্ত বাল্টিক দেশ বা রোমানিয়ার কোনো ঘাঁটিতে বিচ্ছিন্ন হামলার মাধ্যমে পশ্চিমা জোটের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করতে পারেন। এমন পদক্ষেপ ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।
চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ২০ লাখ সৈন্য হতাহত হয়েছে। এর মধ্যে প্রায় ১৪ লাখই রাশিয়ার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এত বড় ক্ষয়ক্ষতির পরও ডনবাস অঞ্চল পুরোপুরি দখল করা এখন পুতিনের জন্য মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে।
তথ্যসূত্র : রয়টার্স
(ওএস/এএস/জুলাই ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে এস্তোনিয়া
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিবাহিনী হোটেল ইন্টারকন্টিনেন্টালে টাইম বোমার বিস্ফোরণ ঘটায়
- প্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুর
- কানাইপুর বাজারে অগ্নিকাণ্ডে সার ও কিটনাশক গোডাউনসহ একাধিক দোকান ভস্মীভূত
- জামালপুর শহর পরিষ্কারে নামলেন মেয়রপ্রার্থী সোহেল রানা
- শেখ হাসিনা দেশে ফিরবেন
- কাপ্তাইয়ে এসএসসিতে ফল বিপর্যয়: পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
- প্রাইম ব্যাংক ও ম্যাভেন অটোমোবাইলস’র মধ্যে চুক্তি স্বাক্ষর
- সাতক্ষীরায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কেউ
- নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ক্ষুদ্র ব্যবসায়ী কালাম সরদারের কাদামাখা লাশ উদ্ধার
- গৃহবধূকে বিভিন্ন সময় ধর্ষণ, সহযোগীসহ ধর্ষকের মৃত্যুদণ্ড
- বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত নড়াইলে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থী
- পুলিশ পরিদর্শকের গালে থাপ্পড় মেরে হত্যার হুমকি, কৃষক দল নেতা মজিব গ্রেপ্তার
- কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িসহ দেশের তিনটি গ্রাম ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মুকসুদপুরে আড়াই লাখ টাকা মূল্যের ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা নজরুল ইসলামের জামিন নামঞ্জুর
- সাংবাদিক সিরাজ মাসুদ পুত্রদ্বয়ের প্রাথমিকে বৃত্তি ও এসএসসিতে সাফল্য অর্জন
- দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.০৫ শতাংশ, এবার ছেলেরা এগিয়ে
- টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
- ভাইভা প্রত্যাশী ১৩৪০ ভবিষ্যৎ আইনজীবীর অপেক্ষার অবসান হোক
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- কালিগঞ্জে ট্রাকের চাপায় শিশু মোস্তাকের মৃত্যু, পুলিশের ওপর হামলা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- গোপালগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে ভাসমান কৃষির আবাদ বাড়ছে
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
-1.gif)








