বিশ্বকাপ শেষ হতেই কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক : এবারের ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যতম সহ-আয়োজক ছিল কানাডা। কিন্তু বিশ্বকাপ শেষ হতে না হতেই সেই প্রতিবেশীর ওপর বড় ধরনের বাণিজ্য শুল্ক বসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা থেকে আমদানি করা অধিকাংশ পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। গাড়িশিল্প, অ্যালকোহলযুক্ত পানীয় এবং দুগ্ধজাত পণ্যে কানাডার অসদুপায় অবলম্বনের অভিযোগ এনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন বাণিজ্য দপ্তরের এই সিদ্ধান্তের ফলে দুই পুরোনো মিত্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক নতুন করে চরম উত্তপ্ত হয়ে উঠল। বিশ্লেষকদের মতে, এর ফলে পণ্যমূল্য বেড়ে যাবে এবং আন্তর্জাতিক অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি হবে।
হোয়াইট হাউজের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, অতীতে নেওয়া মার্কিন শুল্ক নীতির জবাবে যেসব দেশ পাল্টা পদক্ষেপ নিয়েছিল, কানাডা ছিল তাদের অন্যতম। সেই পাল্টাধাওয়া আর বাণিজ্যিক দ্বন্দ্বের জেরেই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। ১৯৩০ সালের মার্কিন বাণিজ্য আইনের বিশেষ ধারায় স্বাক্ষরের মাধ্যমে এই নতুন শুল্ক নীতি কার্যকর করা হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তির (ইউএসএমসিএ) আওতায় এতদিন শুল্কমুক্ত সুবিধা পাওয়া প্রায় সব কানাডীয় পণ্যের ওপরই এখন ৫০ শতাংশ হারে কর গুণতে হবে। তবে জ্বালানি পণ্য, পটাশ, মাছ এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থকে এই শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে।
২০২০ সালে কার্যকর হওয়া ইউএসএমসিএ চুক্তিটি যুক্তরাষ্ট্র নবায়ন না করায় নতুন করে দীর্ঘমেয়াদি আলোচনার পথ তৈরি হয়। মার্কিন প্রশাসন জানিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে এই শুল্ক আদেশ পুরোপুরি কার্যকর করা হবে। এতে আলোচনার জন্য দুপক্ষ কিছুটা সময় পাচ্ছে।
মার্কিন এই আগ্রাসী সিদ্ধান্তের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি মুক্ত ও ন্যায্য বাণিজ্যের প্রতি কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
মার্ক কার্নি এক বিবৃতিতে জানান, কানাডা এরই মধ্যে বিশ্বজুড়ে ২০টিরও বেশি নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারত্ব গড়ে তুলেছে। তিনি সতর্ক করে বলেন, এই বাণিজ্য বিরোধের কারণে দুই দেশের সাধারণ পরিবারগুলোর ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ বাড়ছে। তাই আলোচনার মাধ্যমে সমাধান বের করাই সবার জন্য কল্যাণকর হবে।
তথ্যসূত্র : এপি, ইউএনবি
(ওএস/এএস/জুলাই ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপণ করে প্রতিবাদ
- দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত
- সিলেটে পাকবাহিনীরা ৮৭ জন নিরীহ নিরপরাধ লোককে হত্যা করে
- নিউরোসায়েন্স হাসপাতালের কর্মকর্তা শরিফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- তাম্বুলখানা কৃষি ফার্মের সরকারি অধিগ্রহণকৃত দুই একরেরও বেশি জমি দুর্বৃত্তদের দখলে
- বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান
- তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা
- ঠাকুরগাঁওয়ে পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়ি ভাঙচুর
- ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে অর্ষা
- ঝালকাঠিতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সভা, তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি
- ‘শিক্ষা খাতকে এগিয়ে নিতে বর্তমান বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে’
- সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার
- রেল পুলিশের অভিযানে নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার, গ্রেপ্তার ১
- জামালপুর-শেরপুর সেতুর টোল বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা
- টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
- মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
- ফুলপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপের অভিযোগ, আহত ১
- সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুকুরে পোনা অবমুক্ত
- কাপ্তাইয়ে মৎস্য পক্ষ শুরু, তিন উদ্যোক্তাকে সম্মাননা
- জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
- গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বাস’র ফেলো নির্বাচিত
- খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে রাজারহাট উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা
- সিলেটে গ্যাস ও বিদ্যুত সমস্যায় চা শিল্পে স্থবিরতা
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








