হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক : টাইফুন ‘ডলফিনের’ প্রভাবে উষ্ণ বাতাসের প্রবাহে হংকংয়ে তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। রবিবার (৯ আগস্ট) শহরটির তাপমাত্রা ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
১৮৮৪ সালে হংকংয়ে তাপমাত্রা রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটিই সর্বোচ্চ তাপমাত্রা।
হংকং অবজারভেটরি জানিয়েছে, রবিবার বিকেলে তাদের প্রধান কার্যালয়ে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এর আগে ২০১৭ সালের ২২ আগস্ট হংকংয়ে সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
টাইফুন ‘ডলফিনের’ প্রভাবে সপ্তাহান্তে হংকং ও আশপাশের এলাকায় তীব্র গরম অনুভূত হয়।
একই সময়ে চীনের পূর্ব উপকূলে ব্যাপক ফ্লাইট বাতিল এবং মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে। পরে রবিবার সন্ধ্যায় চীনের মূল ভূখণ্ডে আঘাত হানে টাইফুনটি।
তবে হংকংয়ের কিছু এলাকায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি উঠেছিল। শহরের উত্তরাঞ্চলের শুং শুই এলাকায় একটি আবহাওয়া কেন্দ্রে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ১৯৮০-এর দশকে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন চালুর পর ওই এলাকায় এটিই সর্বোচ্চ তাপমাত্রা।
হংকং অবজারভেটরি জানিয়েছে, টাইফুন ‘ডলফিন’ ঝেজিয়াংয়ের দিকে এগিয়ে স্থলভাগে প্রবেশ করায় এর প্রভাবে মঙ্গলবার পর্যন্ত হংকংয়ে প্রচণ্ড গরম থাকতে পারে।
তীব্র গরমের কারণে রোববার হংকং কর্তৃপক্ষ ‘অতি গরম আবহাওয়া সতর্কতা’ জারি করে। নাগরিকদের পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি অতিরিক্ত পরিশ্রম ও শারীরিক কর্মকাণ্ড এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
চীনে আঘাত হানে টাইফুন ‘ডলফিন’
রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে চীনের ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানের কাছে আঘাত হানে টাইফুন ‘ডলফিন’। আঘাতের সময় টাইফুনটির কেন্দ্রে সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৫১ কিলোমিটার। শক্তির দিক থেকে এটি স্যাফির-সিম্পসন স্কেলে ক্যাটাগরি-১ মাত্রার হারিকেনের সমতুল্য।
আবহাওয়াবিদরা বলছেন, মানুষের কর্মকাণ্ডের কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে চরম তাপপ্রবাহের ঘটনা আরও ঘন ঘন ঘটছে। একই সঙ্গে এসব তাপপ্রবাহ আগের তুলনায় আরও তীব্র হয়ে উঠছে।
(ওএস/এএস/আগস্ট ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- শিশুদের মুখে খাবার তুলে দিতে না খেয়ে থাকছে বড়রা
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
-1.gif)








