নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯৪
আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৯৪ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৫০২ জন।
তবে দুর্যোগে কোনো বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি বলে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের সর্বশেষ প্রকাশ্য তথ্যে জানানো হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) স্থানীয় সময় বিকেল পৌনে ৫টা পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা ৭৯৪ জনে পৌঁছেছে বলে জানায় নেপাল পুলিশ।
সবচেয়ে বেশি ২৬৪টি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়। নাওয়ালপারাসি পূর্বে ১৯৪টি এবং নাওয়ালপারাসি পশ্চিমে ১২০টি মরদেহ পাওয়া গেছে।
এদিকে নেপাল-চীন সীমান্তের তিব্বত অংশে আরও ১৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। সেখানে ৫৪৬ জন এখনো নিখোঁজ।
নেপাল ও তিব্বত মিলিয়ে এ দুর্যোগে মৃতের সংখ্যা অন্তত ৮০৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজের সংখ্যা তিন হাজারের বেশি।
গত বুধবার (২৬ আগস্ট) নেপাল-তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে হিমবাহ ধসে বিপুল পরিমাণ পানি, বরফ, পাথর ও কাদা নিচের দিকে নেমে আসে। এতে ভোটেকোশী ও ত্রিশূলী নদীতে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়। বাড়িঘর, সড়ক, সেতু ও জলবিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
উদ্ধার অভিযান এখনো চলছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ হিসাবে ৮ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। রবিবার ভোটেকোশী নদীর পানি আবার বাড়তে থাকায় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা ও উদ্ধারকর্মীদের নতুন করে সতর্ক থাকতে বলা হয়েছে।
বাংলাদেশিদের পরিস্থিতি
কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দুর্যোগে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নিহত বা আহত হওয়ার তথ্য তাদের কাছে আসেনি। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান বলেন, দূতাবাস বাংলাদেশি নাগরিকদের বিষয়ে খোঁজখবর রাখছে।
দূতাবাসের কাউন্সেলর মো. শোয়েব আবদুল্লাহও জানিয়েছেন, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো মূলত কৈলাস-মানস সরোবর যাতায়াতের পথে। বাংলাদেশি পর্যটকেরা সাধারণত ওই পথে যান না। দুর্যোগের শুরুর দিকে কাঠমান্ডু, পোখারা ও নাগরকোটের মতো বাংলাদেশিদের পরিচিত পর্যটন গন্তব্যে পরিস্থিতি স্বাভাবিক থাকার কথাও জানিয়েছিল দূতাবাস।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত বৃহস্পতিবার নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সে সময় তিনিও কোনো বাংলাদেশির হতাহতের খবর না পাওয়ার কথা জানান এবং কোনো বাংলাদেশির বিষয়ে অনাকাঙ্ক্ষিত তথ্য পাওয়া গেলে বাংলাদেশকে জানাতে নেপাল সরকারের সহযোগিতা চান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ প্রয়োজন হলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা দিতে প্রস্তুত বলেও জানানো হয়েছে।
(ওএস/এএস/আগস্ট ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশে কোন গ্যাস কূপ খনন করে নাই’
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আনন্দ র্যালি
- ‘শিক্ষিত জাতি গঠনে নিরলস কাজ করছেন তারেক রহমান’
- কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
- রাজবাড়ীতে বৃদ্ধার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার
- এই সরকার জ্বালানি সংকট তৈরি করেনি: শামা ওবায়েদ
- পঞ্চগড়ে এক সাথে দু’টি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- সাতক্ষীরায় চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি কারাগারে
- রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
- সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
- মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- সীমান্ত এলাকা থেকে ৪৭০টি ইয়াবা উদ্ধার, চোরাকারবারি আটক
- সরকারি কর্মকর্তাদের জন্য সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক ‘দ্যুতি’
- ফুলপুরে ইয়াবাসহ তিনজন গ্রেফতার
- প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের
- জোর করে মুখে বিষ বিষ ঢেলে গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
- এরশাদ নগরে জাতীয়তাবাদী যুব ঐক্য'র মাদকবিরোধী মিছিল
- নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- জীবন তো বহমান স্রোত
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








