জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অনিয়ম ও জালিয়াতির অভিযোগে জাতিসংঘের সংস্থাটি এবং বাংলাদেশ কর্তৃপক্ষের তদন্তের মুখে তিনি পদত্যাগ করলেন।
২০২৪ সালের মাঝামাঝি সময়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই তার পরিবার ও রাজনৈতিক সহযোগীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের শুরুর দিকে পাঁচ বছরের জন্য ডাব্লিউএইচও-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়া সায়মা ওয়াজেদকে গত বছরের শেষের দিকে বাধ্যতামূলক অবৈতনিক ছুটিতে পাঠানো হয়। এর আগে মার্চ মাসে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির মামলা দায়ের করে।
ডাব্লিউএইচও-এর অভিযোগ অনুযায়ী, সায়মা ওয়াজেদ চীন সফরকালে আর্থিক জালিয়াতি করেছেন এবং নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন। এছাড়া বাংলাদেশে অবৈধভাবে জমি অধিগ্রহণের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
তবে এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন সায়মা ওয়াজেদ। তার আইনজীবীদের দাবি, চীন সফরের বিষয়টি ছিল মূলত রুটিন খরচের বিল তোলার সময় একজন সহকারীর একটি সামান্য প্রশাসনিক ভুল (যার পরিমাণ ছিল ৯০১ ডলার)। এছাড়া শিক্ষাগত যোগ্যতার বিষয়ে তিনি জানিয়েছেন যে, অটিজম নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং বিষয়টি ডাব্লিউএইচও প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুসকে আগেই জানানো হয়েছিল। পাশাপাশি, বাংলাদেশের আইন অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য হিসেবে তিনি নির্ধারিত জমি পাওয়ার যোগ্য ছিলেন এবং তা ডাব্লিউএইচও-এ যোগদানের আগেই অধিগ্রহণ করা হয়েছিল।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ডাব্লিউএইচও প্রধান তেদরোসের কাছে পাঠানো পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ লেখেন, “আমার অঞ্চলের দেশগুলোর সেবা করার জন্যই আমি আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হয়েছিলাম এবং আমি আন্তরিকতার সঙ্গেই তা পালন করেছি।”
তিনি আরো লেখেন, “যেহেতু আপনি আমার দায়িত্বগুলো কার্যকরভাবে পালন করতে বাধা দিয়ে চলেছেন, তাই ডাব্লিউএইচও-এর আপনার নেতৃত্বের প্রতি আমার সব আস্থা ও বিশ্বাস হারিয়ে গেছে। তদুপরি, আমাকে অবৈতনিক ছুটিতে রাখার আপনার সিদ্ধান্তের কারণে প্রায় এক বছর ধরে কোনো পারিশ্রমিক না পাওয়ায় আমার আর্থিক পরিস্থিতি অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি।”
সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ডাব্লিউএইচও আনুষ্ঠানিকভাবে সায়মা ওয়াজেদকে বরখাস্ত করার প্রস্তুতি নিচ্ছিল। সূত্রের তথ্যানুযায়ী, জাতিসংঘের সংস্থাটি আগামী ১২ অক্টোবর এই পদের জন্য মনোনয়ন আহ্বান করবে, ডিসেম্বরে আবেদনগুলো যাচাই-বাছাই করবে এবং আগামী বছরের ২৪ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিশ্বের অন্যতম প্রভাবশালী স্বাস্থ্য নীতি নির্ধারকদের মধ্যে আঞ্চলিক পরিচালকরা অন্যতম। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে রোগ ও জরুরি অবস্থার মোকাবিলা এবং স্থানীয় পরিস্থিতির সাথে খাপ খাইয়ে ডাব্লিউএইচও-এর নীতিগুলো বাস্তবায়ন করা। সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা প্রতি পাঁচ বছর পর পর তাদের ভোট দিয়ে আঞ্চলিক পরিচালক নির্বাচিত করেন।
তথ্যসূত্র : ইউএস নিউজ
(ওএস/এএস/সেপ্টেম্বর ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে জামায়াতকে’
- সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
- নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই
- গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট
- ‘বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি’
- ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বাবুল আর নেই
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- ডাক বিভাগ: সম্পদ আছে, সক্ষমতা নেই
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ‘১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ’
- ‘গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’
- ‘শাক দিয়ে মাছ ঢাকার হাতিয়ার গণমাধ্যম’
- ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ওমানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- লোহাগড়া পৌর নির্বাচনে নৌকার জয়
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
-1.gif)








