‘আমাদের সবাইকে গ্রেপ্তার করুন’
আন্তর্জাতিক ডেস্ক : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এ অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত তরুণ বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
শনিবার (১০ অক্টোবর) লোকসভার বিরোধীদলীয় নেতা বলেন, তিনি ‘এক দশকেরও বেশি সময় ধরে’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্ষমতাসীন বিজেপির আদর্শিক অভিভাবক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে লড়াই করে আসছেন।
ফলে তিনি তাদের ‘ভেতর-বাইরে খুব ভালোভাবে চেনেন, ঠিক যেমন হাতের তালু চেনেন।’
এক্স-এ দেওয়া এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, ‘এই লোকগুলোর মূল চরিত্রই হলো কাপুরুষতা।
নরেন্দ্র মোদী, অমিত শাহ, জ্ঞানেশ কুমার ও অজিত দোভাল ধীরে ধীরে চারপাশ থেকে অবরুদ্ধ হয়ে পড়ছেন। আমরাই তাদের জায়গা সংকুচিত করে আনছি।
’
তিনি আরও বলেন, ‘মি. মোদী, আপনার যা ইচ্ছা হয় করুন। পুরো পুলিশ বাহিনীকে ডাকুন।
সব নেতাদের গ্রেপ্তার করুন। সব তরুণ-যুবকদের গ্রেপ্তার করুন। আমাদের সবাইকে গ্রেপ্তার করুন।’
তিনি দাবি করেন, তার কাছে ‘প্রয়োজনীয় সব তথ্য রয়েছে।’ তার এই বক্তব্যকে মূলত নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশের মাধ্যমে বিজেপির বিরুদ্ধে ‘ভোট চুরি’র প্রমাণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
‘আমরা আমাদের সংবিধানকে রক্ষা করতে যাচ্ছি। আমরা ভারতের মানুষের কণ্ঠস্বর রক্ষা করতে যাচ্ছি।’
তরুণদের সমর্থনে রাহুল গান্ধী আরও বলেন, ‘আমরা এটি নিশ্চিত করতে যাচ্ছি যে গত ১০-১৫ বছরে ভারতের সঙ্গে যা করা হয়েছে, তা যেন আর কখনোই করা না হয়।’
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘ভারতের যুবসমাজ, আমি তোমাদের নিয়ে গর্বিত। প্রতিবাদ চালিয়ে যাও। আমরা তোমাদের পাশে দাঁড়িয়ে আছি। আমরা নিশ্চিত করব যেন এই শাসনব্যবস্থা এবং যারা আমাদের সংবিধানে আঘাত হেনেছে, তারা পরাজিত হয়।’
শনিবার দিল্লিতে যন্তর মন্তরে সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তরুণদের প্রেসার গ্রুপ ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে আয়োজিত বিক্ষোভের মধ্যে তার এই মন্তব্য এলো।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া
(ওএস/এএস/অক্টোবর ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই’
- ভিসা ব্যবস্থা আরো সহজ করলো ভারত
- ‘ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার’
- ‘আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে’
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী কর্নেল বাজার এলাকায় পাকসেনাদের এ্যামবুশ করে
- ‘রক্তের দাগ শুকায়নি, ফ্যাসিজম ভারত থেকে উঁকি দিচ্ছে’
- উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যা
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
- ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে আলোচনা, নগরকান্দায় বন্ধ ছয় মিষ্টির দোকান
- গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত
- সালথায় আ'লীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল
- চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার ফেরত, এক ডিলারকে জরিমানা
- সততা ও সাহসিকতার বিজয়, একজন শরীফ উদ্দিনের গল্প
- সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা
- সুন্দরবনে কার্গোতে ২৩০ টন কয়লায় দুর্বৃত্তের আগুন
- ডেঙ্গু কেড়ে নিলো আরও চার প্রাণ
- ফরিদপুরে আরও একটি চেক জালিয়াতির মামলায় আসামি হলেন সাংবাদিক নাজমুল পারভেজ
- কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটির প্রকল্প
- কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- শেখ হাসিনার প্রত্যাবর্তন: কূটনৈতিক ও রাজনৈতিক জটিল পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ
- ফায়ার সার্ভিস কর্মীদের গাফিলতিতে অগ্নি দগ্ধে নিহত শিশু!
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- কুলিয়ারচরে দোকানপাটসহ ১১ ঘরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
- জহির খান’র কবিতা
- লক্ষ্মীপুরে নৌকার মনোনয়ন পেলেন যারা
- ভোলার তজুমদ্দিনে সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল চোর শনাক্ত
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফাঁসাতে সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ
- ভৈরবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযান
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- শকুন এবং আমি
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- মুকুটি আর কুকুটি
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
-1.gif)








