বাংলাদেশে শ্রমিক বিক্ষোভ, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে চলমান পোশাক শ্রমিকদের বিক্ষোভের পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল।
একইসঙ্গে তিনি দুই দেশের মধ্যকার সীমান্ত নদী ও পানিবণ্টন ইস্যু সমাধানের জন্য প্রতিষ্ঠিত দ্বিপাক্ষীয় প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর জোর দেওয়ার পাশাপাশি উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের কথা পুনর্ব্যক্ত করেছেন।
এনএনআই বলছে, নয়াদিল্লিতে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
এসময় বাংলাদেশে চলমান বিক্ষোভ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্কের কথা বললে, আমি আগেও যেমন বলেছি, আমরা চাই বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে উঠুক।
এটিই আমাদের প্রত্যাশা এবং এর জন্যই আমরা কাজ করতে চাই।
ভারত বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছে মন্তব্য করে জয়সওয়াল বলেন, ‘সেখানে নানা ঘটনাপ্রবাহ ঘটছে এবং আমরা সেগুলো অনুসরণ করছি।
ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং গঠনমূলক সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করতে চাই।
এসময় গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যৌথ পানিসম্পদ সম্পর্কিত যে কোনো আলোচনা নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমেই এগিয়ে যাবে।
আমি আগেও বলেছি, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গা নদীসহ সব সীমানাবিহীন যৌথ নদীর বিষয়ে আলোচনার জন্য এটিই একমাত্র নির্ধারিত কাঠামোবদ্ধ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা।
নয়াদিল্লি ও ঢাকার মধ্যে আসন্ন উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফরের বিষয়ে মুখপাত্র বলেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের প্রতি ভারতের একটি স্থায়ী আমন্ত্রণপত্র বা নিমন্ত্রণ বহাল রয়েছে।
জয়সওয়াল বলেন, আমরা এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে কোনো নতুন অগ্রগতি হলে আপনাদের জানানো হবে।
ব্রিফিংয়ে বিজনেস ইন্ডিয়ার এক সাংবাদিক প্রশ্ন করেন, সম্প্রতি ঢাকায় এনসিপির একটি প্রতিবাদ সমাবেশে প্রচুর ভারতবিরোধী স্লোগান দেওয়া হয়। এ ব্যাপারে ভারতের কোনো বক্তব্য আছে কিনা?
জবাবে জয়সওয়ালের উত্তর, আমরা সেখানে উদ্ভূত এই ঘটনাপ্রবাহগুলোর ওপর নজর রাখছি।
ডেকান ক্রনিকলের এক সাংবাদিক প্রশ্ন করেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের একটি বক্তব্য দেখেছি। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো নাকি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং জামায়াতের সঙ্গে গোপন বৈঠক করেছে। জামায়াত ও আওয়ামী লীগ মিলে নাকি বাংলাদেশে অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে কীভাবে দেখছে?
উত্তরে জয়সওয়াল বলেন, আপনি যে বিষয়টি নিয়ে জানতে চাচ্ছেন সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।
(ওএস/এএস/নভেম্বর ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘চব্বিশ আমাদের আমাদের বলতে থাকলে জুলাইয়ের চেতনা আর থাকবে না’
- সালথা-নগরকান্দায় জাঁকজমকপূর্ণভাবে ৭ নভেম্বর পালনের আহ্বান শামা ওবায়েদের
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল
- কাজলা নদীতে নারীদের বৈঠার লড়াই, উৎসবে মাতলো হাজারো মানুষ
- মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা
- 'ভারতীয় টেনিং প্রাপ্ত বিদ্রোহীরা পূর্ব-পাকিস্তানের নাশকতা মূলক কাজে লিপ্ত'
- পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- গাজীপুরে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর আমিরের শপথ গ্রহণ
- ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
- সালথায় ইয়াবাসহ যুবক আটক
- ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি
- গোবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
- রাইখালীতে জনস্বার্থমূলক অরাজনৈতিক উন্মুক্ত কার্যালয় পরিদর্শন করলেন উথোয়াই মং মারমা
- ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- ধামরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল জব্দ
- ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
- মহম্মদপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা
- নাম বদলের রাজনীতি, ইতিহাস মুছে ফেলার বিপজ্জনক প্রবণতা
- তালার শালিখা নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- বন্দর, করিডর ও সংযুক্তি: আঞ্চলিক অর্থনীতির কেন্দ্র হতে পারে কি বাংলাদেশ?
- অসম বয়সের সম্পর্কে জড়ানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- হারাধনের দশটি ছেলে
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- বারো রকম বারো ছড়া
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- ধামরাইয়ে সন্ত্রাসী হামলায় যুবক নিহত
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- মাগুরার জগদলের চার খুনের ঘটনার প্রধান আসামী গ্রেফতার
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ধান ক্ষেতে ধান দিয়ে জাতীয় পতাকা
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








