শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
লাইফস্টাইল ডেস্ক : শীতের হিমেল হাওয়া চারপাশে বইতে শুরু করেছে; ইতোমধ্যে কমতে শুরু করেছে আশপাশের তাপমাত্রা। শীত আরও বাড়তে থাকার সাথে সাথে আমাদের প্রতিদিনের জীবনেও কিছু পরিবর্তন আসবে। যেমন, এই সময়ে আমাদের এয়ার কন্ডিশনারগুলো (এসি) বন্ধ করে রাখতে হবে। তবে, এসি দীর্ঘসময় বন্ধ করে রাখলে এর যন্ত্রাংশের ক্ষতি হতে পারে—গরমের সময় আবার চালু করতে গিয়ে প্রয়োজন হতে পারে অতিরিক্ত সার্ভিসিং খরচ। ঠিকঠাকভাবে এসির যত্ন না নেয়া গেলে যন্ত্রাংশে ক্ষয় যেমন হতে পারে, তেমনি এর ওপর ধুলাবালির আস্তরণ পড়তে পারে; ফলে, কমে যেতে পারে কার্যক্ষমতা।
আবহাওয়া-জনিত ক্ষতি, মরিচা ধরা, ধুলো-ময়লা জমা রোধ করে এসি সুরক্ষিত রাখার প্রক্রিয়াকে বলা হয় উইন্টারাইজিং। এই প্রক্রিয়াটি বাংলাদেশের মতো আর্দ্র অঞ্চলে এসিগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচাতে বেশ কার্যকর।
তাই, শীত পুরোদমে জেঁকে বসার আগেই কীভাবে উইন্টারাইজ করার মাধ্যমে এসিকে সুরক্ষিত রাখতে পারি, চলুন আজ জেনে নিই।
এসি পরিষ্কার করুন
প্রথমেই এসি বন্ধ করে ফিল্টার বের করে নিন। এরপর খুব সাবধানতার সাথে ফিল্টার ও ভেন্ট মুছে নিন। পরিচ্ছন্ন ফিল্টার আপনার এসির ভেতরে বাতাসের নিরবচ্ছিন্ন প্রবাহ নিশ্চিতে কাজ করবে। এরপর একটি নরম কাপড় দিয়ে ইভেপোরেটর কয়েল থেকে ধুলো-ময়লা মুছে ফেলতে হবে। এতে করে এসির ভেতরকার অস্বস্তিকর গন্ধ কমে আসবে। এসিতে ফ্রিজ ওয়াশ বা অটো ড্রাইয়ের মতো ফিচার থাকলে, ইভেপোরেটর কয়েল ম্যানুয়ালি পরিষ্কার করার বদলে এগুলো ব্যবহার করুন।
জমে থাকা পানি ফেলুন
এয়ার কন্ডিশনারে কুলিং প্রসেস চলার সময় এর ভেতরে থাকা কনডেনসেট প্যানে পানি জমে থাকে। তাই, সেখানে নোংরা-ময়লা না জমাতে চাইলে এবং দুর্গন্ধ থেকে মুক্ত থাকতে চাইলে এই জমে থাকা পানি ফেলে দিতে হবে। এরপর, অপ্রত্যাশিত ঝামেলা এড়াতে আবার এসি ব্যবহার শুরু করার আগে ড্রেইন লাইনটি ভালোভাবে দেখে নিন। লাইনে কোনো ধরনের লিক নেই, তা নিশ্চিত করে নিন।
এসি ঢেকে রাখুন
পরিষ্কার করা ও জমা পানি ফেলা হয়ে গেলে আর্দ্রতা, পোকামাকড় ও ধুলা থেকে সুরক্ষিত রাখতে এসি ঢেকে রাখুন। এক্ষেত্রে, ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করলে ভালো হবে। সম্ভব হলে, মাঝেমাঝে কিছু সময়ের জন্য হলেও এসি চালিয়ে দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে কিনা!
এই কাজগুলো এখন আপনি নিজেই করতে পারবেন। তবে, এসির ইন্টারনাল কম্পোনেন্ট ঠিক আছে কিনা দেখতে, ডিপ ক্লিন করতে এবং এই শীতের পরেও এসিকে আগের মতো সচল রাখতে প্রফেশনাল কারও সহায়তা নেয়া যেতে পারে। এক্ষেত্রে, স্যামসাংয়ের মতো বিশ্বস্ত ব্র্যান্ডগুলো এসি সহ বাকি গৃহস্থালি অ্যাপ্লায়েন্সের সুরক্ষায় সুদক্ষ প্রফেশনালদের নেটওয়ার্ক গড়ে তুলেছে। এসি উইন্টারাইজ করার ক্ষেত্রে তারা আপনাকে সহায়তা করতে পারে।
বাংলাদেশের আবহাওয়ায় এসি ঠিক রাখতে এর উইন্টারাইজ করা অত্যন্ত জরুরি। তবে, ওপরের পদক্ষেপগুলো যথাযথভাবে সম্পন্ন করা হলে বলা যায়, শীত শেষে গরম আসলেও আপনার এসি স্বাচ্ছন্দ্যে কাজ করবে। এসিকে সুরক্ষিত রাখার উপায়গুলো আমরা জেনে নিলাম। এখন আমাদের দায়িত্ব দরকারি এই টিপসগুলো আমাদের কাছের মানুষদের জানানো এবং প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞের সাথে আলাপ করা। আপনার এবারের শীত আনন্দে কাটুক!
(পিআর/এসপি/নভেম্বর ২০, ২০২৪)
পাঠকের মতামত:
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
- লেবাননে নিহত শফিকুল-নাহিদের লাশ সাতক্ষীরার বাড়িতে
- দূষণমুক্ত পৃথিবী গড়তে পরিবেশবান্ধব প্রযুক্তি কেন জরুরি
- সাংবাদিক রাষ্ট্রের কর্মচারী নন
- গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দির গুড়িয়ে দেয়ার অব্যাহত হুমকিতে ঐক্য পরিষদের উদ্বেগ
- ঐতিহাসিক ৬ দফা ছিলো বাংলাদেশের স্বাধীনতার সোপান, বাঙালির মুক্তির সনদ
- বঙ্গবন্ধুর ছয় দফা: বাঙালির জাতীয় সত্তার ভিত্তি ও বর্তমান প্রেক্ষাপট
- ভ্যাট রিটার্ন অনলাইনে এন্ট্রির সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়লো
- জীবনের অর্থ নিয়ে ঐশ্বরিয়ার আবেগঘন বার্তা
- বাজেট ঘিরে কার্যকর ভূমিকা রাখতে এমপিদের প্রশিক্ষণ দিলো জামায়াত
- ‘পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন’
- শিরোপা হাতছাড়া হওয়ার পর আগের সাফ জেতা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা
- পুশইনের শিকার ছোট্ট রোজিনার বাড়ি ফেরার আকুতি
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- রেকর্ড গড়ে বড় লিড নিলো বাংলাদেশ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







