ঈদের আগে যত প্রস্তুতি
নিউজ ডেস্ক : দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি এবং অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করবেন এই উৎসব। ঈদ মানেই ব্যাস্ততা। ঈদের নামাজের পর পর পশু জবাই, মাংস বণ্টন, মজার সব রান্না করা, অতিথিদের আপ্যায়ন এবং নিজেকে সাজানো কতশত কাজ। এতোকিছু সামলাতে গিয়ে খেই হারিয়ে ফেলাটা অস্বাভাবিক নয়। কিছু প্রস্তুতি আগে নিয়ে রাখলে সহজেই ঝামেলাগুলো থেকে রেহাই পাওয়া সম্ভব।
ঈদের পোশাক প্রস্তুতি
ঈদের দিন সকালে গোসল করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্জন, উত্তম জামাকাপড় পরা সুন্নত। তবে কোরবানি ঈদে নতুন পোশাকের আয়োজন রোজার ঈদের মতো হয় না। তারপরও নিজের এবং পরিবারের অন্যদের জন্য একটি-দুটি নতুন পোশাক রাখতে চান অনেকে। যেহেতু কোরবানির ঈদে কাজের ব্যস্ততা বেশি তাই সেসব মাথায় রেখে আরামদায়ক সুতির পোশাক নিতে পারেন। ঈদের দিন নতুন পোশাকে শিশুদের আনন্দই এনে দেয় ঈদের খুশিতে পূর্ণতা। শিশুদের জন্য বর্ষা ঋতুকে মাথায় রেখে ফ্রক, লেহেঙ্গা, শারারা সেটসহ ছেলেশিশুদের পাঞ্জাবি, ফতুয়া নিতে পারেন। ছেলেদের জন্য আরামদায়ক পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট রাখতে পারেন। তবে এই ঈদে পরিবারের সবাই একইরকম পোশাকও বাছাই করতে পারেন। তাই ঈদের আগেই সবার পোশাক কিনে এনে একটি নির্দিষ্ট জায়গায় রেখে দিন যেন ঈদের দিন সকালেই হাতের কাছে পেয়ে যান।
অন্দরসজ্জা
পশু জবাই আর মাংস বণ্টন নিয়ে ব্যস্ত থাকলেও ঈদ উৎসবে কিন্তু ঘরকে সুন্দর করে গোছাতে হবে। কারণ, অন্দরকে পরিপাটি করে সাজানোও উৎসবের অংশ। তাছাড়া ঈদের দিন বাড়িতে মেহমানের আনাগোনা তো থাকবেই। আর সে জন্য ঘরটাও একটু গোছানো থাকা চাই। ঘরের দেয়াল, কর্নার এবং আসবাবপত্রের ধুলা ঝাড়া মোছা করে নিন। অপরিষ্কার ঘর যত যত্ন করেই সাজানো হোক ভালো দেখাবে না। ঈদে উৎসবে ভালো চাদরটি বিছানায় বিছিয়ে দিয়ে ভালো পর্দাগুলো টাঙিয়ে দিন দরজা-জানালায়। যেন তাকালেই মন ভালো হয়ে যায়। ফুলদানিতে কিছু তাজা ফুল সাজিয়ে নিতে পারেন। দেখলেই মনটা সতেজ লাগবে।
রান্নাঘরের প্রস্তুতি
কোরবানি ঈদে রান্নাঘরের ওপর থাকে ভীষণ চাপ। পশু জবাইয়ের পর বণ্টন ও সংরক্ষণের জন্য মাংস কাটা, প্যাকেট করাসহ রান্নার আয়োজন- সব কাজ প্রায় পুরোটাই হয় রান্নাঘরে। এ কারণে রান্নাঘর আগে থেকেই গুছিয়ে রাখতে হবে যেন ঈদের দিন কাজ করার সময় কোনো ঝক্কি পোহাতে না হয়। সবকিছু এমনভাবে গুছিয়ে রাখতে হবে, যেন কাজের সময় প্রয়োজনীয় সব সরঞ্জাম হাতের নাগালেই পাওয়া যায়। মাংস সংরক্ষণের জন্য পলিব্যাগ, জিপলক ব্যাগ আগে থেকেই সংগ্রহ করে রাখুন। রাইস কুকার, প্রেশার কুকারসহ রান্নার জন্য প্রয়োজনীয় হাঁড়িপাতিলগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে হাতের নাগালে রাখুন।
পশু কোরবানির প্রস্তুতি
কোরবানি ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পশু কোরবানি করা। তাই কোরবানির জন্য প্রস্তুতি নিন। মাংস কাটার জন্য যেসব সরঞ্জাম ব্যবহৃত হবে যেমন- দা, বঁটি, ছুরি এসব পরিষ্কার করে রাখুন আগেই। এগুলোর ধার পরীক্ষা করে প্রয়োজনে নতুন করে ধার দিয়ে নিতে পারেন। তারপার এমন জায়গায় রাখুন যাতে চোখের সামনে থাকে কিন্তু শিশুদের হাতের নাগালের বাইরে। ফ্রিজের দিকে খেয়াল করুন সবার আগে। ফ্রিজ ঈদের ১২ ঘন্টা আগে পরিষ্কার করে ভালোভাবে মুছে রেখে দিন যাতে মাংস ভালো ভাবে সংরক্ষণ করতে পারেন।
মসলাপাতির প্রস্তুতি
কোরবানির ঈদে মাংসের বিভিন্ন পদ রান্না হয়ে থাকে। তাই আগে থেকেই মাংসে ব্যবহার করার জন্য মসলাগুলো তৈরি রাখলে ঈদের দিন রান্নার কাজ অনেক সহজ হয়ে যাবে। তাই বেশি করে পেঁয়াজ কেটে বায়ুরোধী বক্সে করে ফ্রিজে রেখে দিন। আদা-রসুন আগের দিনই বেশি করে বেটে বা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিন। যেসব মসলার গুড়া ব্যবহার করবেন সেগুলো পর্যাপ্ত না থাকলে এখনই সংগ্রহ করে রাখুন।
রান্নাবান্না
ঈদের দিন সকালে নিজেদের খাওয়ার জন্য বা অথিতি আপ্যায়নের জন্য কিছু খাবারের ব্যবস্থা আগেই করে ফেলতে পারেন। বিভিন্ন ধরনের মিষ্টান্ন আগের দিন রাতেই বানিয়ে রেখে দিন। যেসব খাবার ঈদের দিনই বানাবেন তার প্রস্তুতি নিয়ে রাখুন।
এছাড়া ঈদের দিন পশু জবাইয়ের কাজে ব্যবহারের সরঞ্জাম যেমন- চাটাই, রেক্সিন, ছুরি, দা, বটি প্রস্তুত রাখুন আগেই। ঈদের দিনের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা করে রাখুন।
(ওএস/এএস/জুন ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা
- শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ
- মধুমতি এক্সপ্রেসের সংযোগ হুক ছিঁড়ে বিচ্ছিন্ন ৪ বগি, ইঞ্জিনসহ চলে যায় ট্রেন
- ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক স্ত্রী নির্যাতনের প্রতিবাদে তালা
- ঈশ্বরদীতে শিক্ষার্থী অসুস্থের ঘটনায় তদন্ত কমিটি
- ঠাকুরগাঁওয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ: ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার, যুবক আটক
- জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত লক্ষ লক্ষ মানুষ
- কেন্দুয়ার পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: অগ্নিদ্বগ্ধ হয়ে ৫টি গরু ছাগলের মর্মান্তিক মৃত্যু
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
- সংরক্ষিত এমপি নিলুফার চৌধুরী মনিকে গণসংবর্ধনা
- স্কটল্যান্ডে এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ কর্মসূচি এমিরেটস
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- বগুড়া মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা: হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ
- কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা
- টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- পারিবারিক বন্ধনই হলো আধুনিক সুসভ্য সমাজের মূলভিত্তি
- হামের মৃত্যুমিছিল: ইউনুস ও নূরজাহানের বিচার নিয়ে কেন এই রহস্যময় নীরবতা?
- কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র মতবিনিময় সভা: ১৫ দিনের মধ্যে আসছে পূর্ণাঙ্গ কমিটি
- বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান মমতার বিদায় নিশ্চিত করেছে
- মাদারীপুরে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ
- বিবাহিত নারীদের গানের বিচারক নন্দিত তিন তারকা
- ঈদে নিরাপদ নৌযাত্রায় ১৪ নির্দেশনা দিল বিআইডব্লিউটিএ
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সালথায় ইয়াবাসহ আটক ২
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
-1.gif)








