বর্ষায় শিশুকে ডায়পার র্যাশ থেকে বাঁচাবেন যেভাবে
নিউজ ডেস্ক : বর্ষাকালে যে কোন ভেজা জিনিসই একটু বেশি স্যাঁতসেঁতে হয়ে থাকে। তাই এসময় শিশুদের দীর্ঘক্ষণ ডায়াপার পরিয়ে রাখলে তা থেকে ত্বকের নানান জটিলতা দেখা দিতে পারে। অনেক মা-বাবাই প্রায় তিন বছর বয়স পর্যন্ত সন্তানকে ডায়াপার পরিয়ে রাখেন। ডায়পার নির্ভরতার কারণে টয়লেট ব্যবহার করতে শিখতেও দেরি হয় শিশুর।
আবার এটি ব্যবহারের সময়, নিয়ম ও পদ্ধতি না জানার কারণে শিশুর অস্বস্তি হয়, তা ছাড়া ত্বকও জ্বালা করে। বর্ষার সময়ে ভেজা, স্যাঁতসেঁতে পরিবেশে ডায়াপার থেকে ত্বকে র্যাশও হয় শিশুর। সেখানে জীবাণু সংক্রমণও ঘটতে পারে। তাই জেনে নিন ডায়াপার থেকে শিশুর ত্বকে কী ধরনের সমস্যা হতে পারে-
১. শিশুর ত্বকে ধারাবাহিক ভাবে ফুসকুড়ি, চুলকানির সমস্যা হতে পারে। এমন হলে গুরুত্ব নিয়ে দেখা প্রয়োজন।
২. এক থেকে পাঁচ বছর বয়সের মধ্যে থাকা শিশুদের মধ্যে একজিমা দেখা দিতে পারে। এগুলো দেখতে র্যাশ, ফুসকুড়ি, লালচে ফোঁড়ার মতো হতে পারে।
৩. আরও এক ধরনের র্যাশ হয়, যাকে বলে আরটিকেরিয়া। দুই থেকে তিন বছরের শিশুদের ত্বকে এমন অ্যালার্জি হতে পারে।
শিশুর ত্বকে এসব সমস্যার সমাধানে অভিভাবকরা যা খেয়াল রাখবেন-
১. ডায়াপার কেনার আগে অবশ্যই ভাল করে এর কাপড় যথেষ্ট নরম ও সুতি কিনা দেখে নিন। কোনো সমস্যা হলে চিকিৎসকের সঙ্গে কথা বলে নিন।
২. বাইরে বেরোনোর সময় শিশুকে ডায়াপার পরালে, একটু পর পর তা পরীক্ষা করুন। ভিজে গেলে সঙ্গে সঙ্গে ডায়াপার বদলে দিন।
৩. রাতভর শিশুকে ডায়াপার পরাবেন না। এতে শিশুর স্বাস্থ্যের ক্ষতি হয়। একটানা ডায়াপার পরিয়ে রাখলে ত্বকে ঘষা লেগে র্যাশ, অ্যালার্জি হয়। ত্বক লালচে হয়ে ফুলে যায়।
৪. ডায়াপার থেকে যে র্যাশ হয়, তাকে চিকিৎসার ভাষায় বলে ‘ডায়াপার ডার্মাটাইটিস’। অনেক সময় সেখানে ছত্রাকের সংক্রমণ হয়। ডায়াপারের জায়গায় লালচে দাগ দেখা দেয় অনেক শিশুর। একে বলে 'সেবোরিক ডার্মাটাইটিস'। এমন লক্ষণ দেখা দিলে, সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যেতে হবে।
৫. শিশুর ত্বকে কখনই বড়দের সাবান ব্যবহার করবেন না। শিশুর জন্য কম ক্ষারযুক্ত, ঠিক পিএইচ ব্যালান্স (৫.৫) রয়েছে, এমন সাবান ব্যবহার করুন।
৬. শরীরের ভাঁজযুক্ত জায়গা, অর্থাৎ কুঁচকি, বাহুমূল, নিতম্বে প্রত্যেক দিন সাবান দিতেই হবে। সপ্তাহে দুই-তিন দিন সারা গায়ে ভাল করে সাবান মেখে শিশুকে গোসল করান। ‘ছোটমানুষ’ বলে গোসল এড়িয়ে যাবেন না কখনও।
৭. সাবানের পরিবর্তে লিকুইড সোপ ব্যবহার করা আরও ভাল। এর পিএইচ ব্যালান্স শিশুদের ত্বকের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়।
৮. গরমের দেশে ঘন ক্রিমের দরকার কমই পড়ে। সে ক্ষেত্রে বডি লোশন ভাল কাজ করে। এগুলো শিশুর কোমল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
৯. গোসলের আগে শিশুদের তেল মালিশ করার চল আমাদের বহুদিনের। এতে পেশির গড়ন, রক্ত চলাচলে সাহায্য করার মতো একাধিক উপকার রয়েছে। তবে নারকেল তেল ও অলিভ তেল শিশুর ত্বকের জন্য বেশি ভাল।
আগে বলা হত, জন্মের পরে তিন সপ্তাহ পর্যন্ত তেল না মাখাতে, স্নান না করাতে। মায়ের প্লাসেন্টা থেকে বেরোনোর পরে নবজাতকের ত্বকে ভারনিক্স স্কেসিওসা বলে একটি স্তর থাকে। সেই জন্যই তেল-সাবান দিতে নিষেধ করা হত। কিন্তু এখন ধারণা বদলে গেছে। এখন বরং চিকিৎসকরা শিশুকে তেল, সাবান মাখিয়ে গোসল করাতে বলেন। কারণ, পরিচ্ছন্নতাই চর্মরোগকে দূরে রাখার শ্রেষ্ঠ উপায়।
তথ্যসূত্র : আনন্দবাজার
(ওএস/এএস/জুলাই ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- ‘আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি’
- ‘মেসিই টুর্নামেন্টের সেরা’
- ‘বিদেশি শক্তি জুলাই গণঅভ্যুত্থান দখলের চেষ্টা করেছিল’
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আমি হব সকাল বেলার পাখি
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








