রূপচর্চায় ভাতের মাড়
নিউজ ডেস্ক : সাধারণত আমরা ভাত রান্নার পর ভাতের মাড় ফেলে দেই। ভাতের মাড়ের রয়েছে অনেক গুণ। স্বাস্থ্য উপকারিতার পাশাপাশি সৌন্দর্য চর্চায়ও বেশ উপকারী। চুল ও ত্বকের সুস্থতায় ভাতের মাড় খুব সহজে কাজে লাগানো যায়। এতে আছে ভিটামিন বি এবং কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে মসৃণ করে এবং উজ্জ্বল করে তোলে।
কোরিয়ানরা সৌন্দর্যচর্চা নিয়ে পুরো বিশ্বে আলাদা এক আলোচনায় থাকেন। তাদের টানটান উজ্জ্বল ত্বকের রহস্য নিয়ে সবারই কমবেশি আগ্রহ আছে। জানেন কি, কোরিয়ানরা তাদের সৌন্দর্য চর্চায় চাল ব্যবহার করেন। রাইস ওয়াটার বা রাইস টোনার, চাল বা ভাত থেকে তৈরি ফেসপ্যাক তাদের এই সৌন্দর্যের রহস্য।
আপনিও চাইলে ভাত রূপচর্চায় ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ভাতের মাড় হবে সহজ সমাধান। ভাতের মাড়ে রয়েছে ফেরুলিক অ্যাসিড ও অ্যালানটোইনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে ত্বকও ভালো রাখে।
জেনে নেওয়া যাক ভাতের মাড় দিয়ে কীভাবে রূপচর্চা করবেন-
ত্বককে সুন্দর করতে
মাড়কে প্রাকৃতিক টোনার বলা যেতে পারে। প্রতিদিন মুখে ভাতের মাড় লাগিয়ে ম্যাসেজ করলে ত্বকের ছিদ্র ছোট হয়, সেই সঙ্গে স্কিনের উপরি অংশে জমে থাকা মৃত কোষের আবরণ সরে যায়। ফলে স্বাভাবিকভাবেই ত্বক সুন্দর হয়ে ওঠে। রাতে ঘুমানোর আগে তুলোর সাহায্যে ভাতের মাড় সারা মুখে লাগিয়ে ভালো করে ম্যাসেজ করে ধুয়ে নিন। এবার পছন্দের ময়েশ্চারাইজার ব্যবহার করে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে মুখটা ধুয়ে নিন। এমনটা প্রতিদিন করলেই দেখবেন ত্বক হয়ে উঠবে উজ্জ্বল।
ব্রণের প্রকোপ কমায়
যাদের ত্বকে ব্রণের সমস্যা আছে তারা প্রতিদিন দুইবার ভাতের মাড় মুখে ব্যবহার করলে ব্রণের প্রকোপ কমবে। কারণ এতে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের ভেতরের প্রদাহের মাত্রা হ্রাস করে। ফলে স্বাভাবিকভাবেই ব্রণ কমে যায়।
স্ক্রাব হিসেবে
ভাতের মাড় স্ক্রাব হিসেবে ব্যবহার করা যায়। ১ টেবিল চামচ চালের গুঁড়ার সঙ্গে, ১ চা চামচ দই ও কয়েক ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে নিন। এরপর ভাতের মাড় মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্ট ত্বকে লাগিয়ে ৩০ মিনিট পর স্ক্রাব করে ধুয়ে ফেলুন। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে ।
রোদে পোড়া দাগ দূর করতে
রোদে পোড়াভাব দূর করতে ভাতের মাড় ঠান্ডা করে ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে নিজেই বুঝতে পারবেন। এছাড়া ১ টেবিল চামচ আলুর রসের সঙ্গে ১ টেবিল চামচ ভাতের মাড় মিশিয়ে মিশ্রণটি ১৫ মিনিট ত্বকে ম্যাসাজ করে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। রোদে পোড়া দাগ দূর হবে।
চুলের সৌন্দর্য বৃদ্ধি করে
গোসলের আগে ভাতের মাড় ভালো করে চুলে লাগান। কিছু সময় অপেক্ষা করার পর হালকা গরম পানি দিয়ে চুলটা ধুয়ে ফেলুন। এতে চুলের গোড়ায় পুষ্টির অভাব দূর হবে। ফলে চুল পড়াসহ একাধিক স্কাল্প সম্পর্কিত রোগের প্রকোপ কমতে শুরু করবে। সেই সঙ্গে চুলের উজ্জ্বলতাও বাড়বে।
ত্বকের দাগ দূর করতে
ভাতের মাড়ের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এই প্যাক ব্যবহার করলে ত্বকের দাগছোপ কমে যাবে। পাশাপাশি মেছতার দাগ কমতে সাহায্য করে করবে।
(ওএস/এএস/জুলাই ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- পদ্মায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, আহত ১
- ‘জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ’
- চাটমোহরে শিশু চুরির অভিযোগে জনতার হাতে আটক, শিশু উদ্ধার
- সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের অপসারণ দাবি অবেহিলত নারী খেলোয়াড়দের
- সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত
- ‘ভবিষ্যতের স্মার্ট নাগরিক হতে হবে’
- ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- নড়াইলে পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা
- নড়াইলে ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক
- জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি
- ধর্ষণ সংবাদে ভুক্তভোগীর পরিচয় প্রকাশ: সাংবাদিকতার নৈতিকতা কোথায় দাঁড়িয়ে?
- কাপ্তাইয়ে ‘শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু
- মানুষ এবং বৈষম্য অসুখ
- কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে মৎস্য দপ্তরের অভিযান: বিপুল অবৈধ জাল বিনষ্ট
- কাপাসিয়ায় ডা. আবদুল্লাহ আল মামুনের আবেগঘন বিদায় সংবর্ধনা
- ‘হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি’
- নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প
- ‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ’
- টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে শিক্ষার ধারা ২৭টি, সবগুলো অভিন্ন করা হবে’
- নান্দাইল শহীদ দিবস পালিত
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
-1.gif)







