যে পানি মেটাতে পারে চুল ও ত্বকের সমস্যা
নিউজ ডেস্ক : আমরা অনেকেই চাল ধুয়ে সেই পানি ফেলে দিই। এই পানিও যে হাজারটা গুণাগুণসমৃদ্ধ সেটি আমরা জানি না।
বিশেষজ্ঞদের মতে, চাল ধোয়ার পানির মধ্যে বিভিন্ন রকমের খনিজ পদার্থ থাকে। এর পাশাপাশি এতে রয়েছে একাধিক রকমের ভিটামিনও।
ভাতের মাড় আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তেমনই চাল ধোয়ার পানিও কিন্তু বেশ উপকারী। চাল ধুয়ে নেওয়ার সময় যে পানিটি অবশিষ্ট থাকে, তা একটি পাত্রে জমা করে নিলেই আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। চালের পানি আমাদের ত্বকের জন্য একটি প্রাকৃতিক প্রতিকার, যা খুবই উপকারী।
এটি সহজেই তৈরি ও ব্যবহার করা যায়। এর নিয়মিত ব্যবহার ত্বকের সুরক্ষা ও উজ্জ্বলতা বাড়াতে পারে। চলুন, তাহলে জেনে নেওয়া যাক চালের পানির কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা এবং এর ব্যবহার।
ত্বক প্রশমিত করতে
চালের পানি উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলো আপনার ত্বককে শান্তি ও সুরক্ষা দেয়। যার ফলে ত্বকের জ্বালাপোড়া ভাব কমে।
ত্বক পরিষ্কার করে
চালের পানি ত্বকের ময়লা পরিষ্কার করতে সক্ষম। এটির ব্যবহার ত্বককে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।
বার্ধক্য রোধ করে
চালের পানিতে প্রচুর পরিমাণে অ্যামিনো এসিড, অ্যান্টি-অক্সিডেন্ট ও খনিজ পদার্থ থাকে। যা ত্বকের বার্ধক্য প্রক্রিয়া ধীর করে দিতে সক্ষম।
এ ছাড়া চালের পানিতে ভিটামিন বি ও ই, ফলিক এসিড, অ্যান্টি-অক্সিডেন্টের মতো উপাদান রয়েছে, যা ত্বকের জন্য খুবই উপকারী।
প্রাকৃতিক ফেস টোনার হিসেবে
চালের পানি ফেস টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। এটি প্রতিদিন মুখে লাগান এবং আলতো করে ম্যাসাজ করুন। এটি ত্বককে রক্ষা করে এবং এটিকে উজ্জ্বল করে।
ফেস প্যাক হিসেবে
চালের পানি অন্যান্য প্রাকৃতিক ব্যবহারের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং স্বাস্থ্যকর করে তোলে। এ ছাড়া চালের পানি চুলের কন্ডিশনার হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এটি ব্যবহারে চুলের উজ্জ্বলতা ও শক্তি বাড়বে।
চালের পানি তৈরির পদ্ধতি
প্রথমে এক কাপ চাল ভালো করে ধুয়ে দুই কাপ পানিতে ভিজিয়ে রাখুন। এবার ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রেখে ভালো করে ফুটিয়ে নিন। চাল সিদ্ধ হয়ে গেলে ঠাণ্ডা করে পানি ছেঁকে নিন। এবার এই চালের পানি প্রস্তুত। এটিকে আপনি আপনার ত্বক ও চুলের জন্য ব্যবহার করতে পারেন। এটি বিনা খরচেই প্রায় হয়ে যায়। আবার এটি সহজলভ্যও। এটি একটি প্রাকৃতিক উপায়, যা আপনার ত্বক ও চুল উভয়ের জন্যই উপকারী।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফারিণের
- সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘আইন পেশার অনেকেই শর্টকাটে অর্থবিত্তের মালিক হতে চায়’
- বয়লার আমদানিতে পূর্বানুমোদন বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক
- ‘জুলাই আন্দোলন কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর জন্য ছিল না’
- জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- ‘বন্যায় গরু মারা গেলে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ’
- ‘বর্জ্য ব্যবস্থাপনা একার কাজ নয়, সব সংস্থার সমন্বয় জরুরি’
- পরীক্ষা শেষে ফের সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
- ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
- বাংলাদেশকে জয় উপহার দিতে চান স্কালোনি
- ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন
- রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেফতার ৪৩৬
- শিশুদের বছরে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
- সামরিক বিজয়ই বাংলাদেশ সমস্যার একমাত্র সমাধান
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- বর্ষায় কাদার সাগরে বনগ্রামের রাস্তা, ইটের সড়কের দাবিতে শতাধিক পরিবারের আকুতি
- শ্যামনগরে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
- মব থেকে বাঁচাতে ধর্ষক ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রকে থানায় সোপর্দ
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
- দিনাজপুরে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০
- প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি : মাদারীপুরের এসপি
- ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
- গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- চাষী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- ‘স্বাস্থ্যবিধি মেনে করোনাকালিন খেলাধুলা পরিচালনা করবো’
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
- বয়লার আমদানিতে পূর্বানুমোদন বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক
-1.gif)







