পেঁয়াজ-রসুন খেলে ক্যানসারের ঝুঁকি কমে
নিউজ ডেস্ক : পেঁয়াজ ও রসুন ছাড়া রান্না যেন কল্পনাই করা যায় না। আমাদের বেশিরভাগ রান্নায় এই দুটিরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি শুধু স্বাদ বাড়ানোর জন্য নয়, পেঁয়াজ-রসুন শরীরেরও নানা উপকার করে। তাই অনেকেই ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসেন, আবার চাটনি-আচারেও নিয়মিত কাঁচা রসুন ব্যবহার করেন।
তবে জানলে অবাক হবেন নিয়মিত পেঁয়াজ-রসুন খেলে ক্যানসারের ঝুঁকিও কিছুটা কমাতে পারে।
এই বিষয়ে এমস ও হার্ভার্ড-প্রশিক্ষিত চিকিৎসক ডা. সৌরভ শেঠি তার বিশ্লেষণ এবং বিভিন্ন গবেষণার তথ্যের ভিত্তিতে বেশ স্পষ্ট ধারণা দিয়েছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিওতে তিনি জানান-পেঁয়াজ এবং রসুন দুটাই অ্যালিয়াম পরিবারের সদস্য, যা শরীরে গিয়ে লিভারের ডিটক্স প্রক্রিয়াকে সক্রিয় করে। অর্থাৎ এমন এনজাইম তৈরি করে যা শরীরের ক্ষতিকর উপাদান দূর করতে ভূমিকা রাখে। পেঁয়াজ-রসুন অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াকে খাদ্য জোগায় এবং অন্ত্রের পরিবেশকে স্বাস্থ্যকর রাখে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও আরও শক্তিশালী হয়।
এছাড়া এগুলোতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট, যা কোষকে ক্ষতির হাত রক্ষা করে এবং শরীরের ভেতর থেকে প্রতিরক্ষা গড়ে তোলে।
এদের সবচেয়ে মূল্যবান উপাদান হলো অর্গানোসালফার যৌগ-যার মধ্যে অ্যালিসিন, ডায়ালিল সালফাইড ও ডায়ালিল ডিসালফাইড উল্লেখযোগ্য। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এসব উপাদান টিউমারের বৃদ্ধি কমাতে এবং ক্যানসার প্রতিরোধে সম্ভাবনাময় ভূমিকা রাখতে পারে।
হার্ভার্ড হেলথ-এর মতে, অ্যালিসিনকে টিউমার নাশক হিসেবেও বিবেচনা করা হয়। অর্থাৎ নিয়মিত পেঁয়াজ-রসুন খেলে ক্যানসার সৃষ্টি বা কোষের অস্বাভাবিক বৃদ্ধি কমানোর সম্ভাবনা থাকে।
এই খাবারগুলো শরীরের ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। দীর্ঘমেয়াদি অসুখ, বিশেষ করে ক্যানসারের ওপর এদের ইতিবাচক প্রভাব নিয়ে গবেষণায় আশাবাদী ফল দেখা গেছে।
আমেরিকান ইনস্টিটিউট ফর ক্যানসার রিসার্চ ২০১৬ সালে রসুনকে ‘ফুড দ্যাট ফাইট ক্যানসার’তালিকায় যুক্ত করে। শুধু রসুন নয়, একই পরিবারের লাল পেঁয়াজ, ছোট পেঁয়াজ, পেঁয়াজকলি, পেঁয়াজ শাক-সবই ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ, যা টিউমার বৃদ্ধিকে নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।
ব্রিটিশ জার্নাল অব ক্যানসারে প্রকাশিত এক তথ্য অনুযায়ী, পেঁয়াজ-রসুন প্রস্টেট, পাকস্থলী, বৃহদন্ত্র, খাদ্যনালি এমন কি স্তন ক্যানসারের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে।
যেভাবে খেলে বেশি উপকার
রসুন উপকার পেতে সঠিকভাবে খাওয়াটাও গুরুত্বপূর্ণ। রসুনের কোয়া কেটে বা থেঁতো করে সঙ্গে সঙ্গে রান্না করলে অ্যালিসিন পুরোপুরি সক্রিয় হয় না। তাই রসুন কাটার পরে বা থেঁতো করার পরে অন্তত ১০ মিনিট রেখে দিলে ভেতরের অ্যালিসিন সক্রিয় হয় এবং তখন খেলে ভালো উপকার পাওয়া যায়।
সব মিলিয়ে বলা যায়, পেঁয়াজ- রসুন খাওয়া মোটেও খারাপ নয়। বরং সঠিকভাবে প্রস্তুত করে নিয়মিত খেলে শরীরের ডিটক্স ব্যবস্থা শক্তিশালী হয়, কোষের সুরক্ষা বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এমন কি ক্যানসার প্রতিরোধেও ভূমিকা রাখে।
তথ্যসূত্র : দ্য ইকোনমিক টাইমস
(ওএস/এএস/নভেম্বর ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘জুলাই বিপ্লব ছিল স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ’
- ‘প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট’
- ‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র’
- ‘জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়’
- বন্যায় গৃহহারাদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান খান
- এবার নারী কেলেঙ্কারি, তোপের মুখে ফিফা সভাপতি
- ‘কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী’
- সোনার দাম ভরিতে বাড়লো ৪৩৭৪ টাকা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- খুলনার রাজাকার বাহিনী ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়
- নগরকান্দায় বিষপানে যুবকের মৃত্যু
- পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- বাগেরহাটে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
- ‘রাজনীতি সুস্থ সংস্কৃতির জায়গা, এখানে মাস্তানদের স্থান নেই’
- বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
- সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার
- জামালপুরে যুবশক্তির কমিটি : সৌরভ আহ্বায়ক, জীবন সদস্য সচিব
- দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, নানা গুঞ্জন
- মোটরবাইক চুরির চেষ্টা সন্দেহে দুই ব্যক্তিকে পুলিশে সোপর্দ
- আদিবাসী জনগোষ্ঠীর অধিকার এখনো অধরা
- চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসচাপা, পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
- অপপ্রচারের বিরুদ্ধে রাজপথেই জবাব দেবে বিএনপি : টিপু
- ‘পাটোয়ারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে’
- ফরিদপুরে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- বরগুনায় ১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বিজয়ী নওগাঁ
- লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫
- ঢাকা-চাঁদপুর নৌরুটে অব্যবস্থাপনা ও দুর্বল সেবায় ধুঁকছে লঞ্চ ব্যবসা
- এবার নারী কেলেঙ্কারি, তোপের মুখে ফিফা সভাপতি
- ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- ‘কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- বন্যায় গৃহহারাদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান খান
-1.gif)








