বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম মহাকাব্য কবি নিখিল রায়ের
প্রবাস ডেস্ক : নিউইয়র্কে একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে ‘শেখ মুজিবের বাংলায়’ (In the Bengal of Sheikh Mujib)’-এর প্রকাশনা উৎসব পালিত হলো। অনুষ্ঠানে কোন সভাপতি বা প্রধান অতিথি ছিলেন না, উপস্থিত সবাইকে সম্মানিত অতিথি হিসাবে ঘোষণা করা হয়। ‘শেখ মুজিবের বাংলায়’ মহাকাব্য-র মোড়ক উন্মোচন করেন উপস্থিত সকল মুক্তিযোদ্ধা। কবিকে সন্মান জানাতে মঞ্চে শুধুমাত্র মহাকাব্যের রচয়িতা নিখিল রায় উপবিষ্ট ছিলেন। গত শুক্রবার জ্যাকসন হাইট্সের নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠানটি হয়। ব্যতিক্রমী এ অনুষ্ঠানটি আমেরিকান ষ্টাইলে সফল উপস্থাপন করেন আশরাফুল আলম বুল্বুল।
এ মহাকাব্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন ওবায়দুল্লাহ মামুন এবং শিতাংশু গুহ। ওবায়দুল্লাহ মামুন বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম মহাকাব্য, ধন্যবাদ কবিকে। তিনি অসীম সাহসের পরিচয় দিয়েছেন। মহাকাব্যের সবকিছুই এতে আছে, সমালোচনার জায়গা প্রচুর। অনেক ঘটনা কবি হয়তো ইচ্ছে করেই এড়িয়ে গেছেন। শিতাংশু গুহ বলেন, আমি কবিতা বুঝিনা, কিন্তু কবি নিখিল রায়ের মহাকাব্য বুঝতে আমার অসুবিধা হয়নি। কারণ, একজন বাঙ্গালী হিসাবে মহাকাব্যের মহানায়ককে আমি চিনি। ‘মুজিবের জীবনী মানে পুরো বাংলার সংগ্রামী ইতিহাস, মহাকাব্যে তাই উঠে এসেছে। কবি তাঁর মহাকাব্যে বঙ্গবন্ধুকে আপন মনের মাধুরী মিশিয়ে সাঁজিয়েছেন, এবং তাঁর বর্ণনায় কল্পকাহিনী স্থান পায়নি।
অনুষ্ঠানে জানানো হয়, কবি নিখিল রায় চেষ্টা করেও মাননীয় প্রধানমন্ত্রীকে তাঁর বইটি উপহার দিতে পারেননি, যদিও পররাষ্ট্রমন্ত্রী, কনসাল জেনারেল, এবং ক’জন নেতাকে তিনি বইটি দিয়েছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ড: মহসীন আলী, মুক্তিযোদ্ধা খুরশিদ আলম বাবলু, মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য, মুক্তিযোদ্ধা নুরুল আমিন, আরো অনেকে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবেন্দু দত্ত, আইরিন পারভীন, ড: দ্বিজেন ভট্টাচার্য্য, খান শওকত; টি, মোল্লা, হাকিকুল ইসলাম খোকন, সুশীল সাহা প্রমুখ।
সর্বশেষ কবি নিখিল রায় তার বক্তব্যে কেন তিনি এ মহাকাব্য লিখতে উৎসাহী হলেন তাঁর বিশদ ব্যাখ্যা দেন, তাঁর মতে বাঙ্গালী রচিত রামায়ণ, মহাভারত, বিষাদসিন্ধু, মেঘনাদবধ মহাকাব্য হলেও এর মহানায়করা সবাই অবাঙ্গালী। তিনিই প্রথম বাঙ্গালী যিনি একজন বাঙ্গালী মহানায়ক বঙ্গবন্ধুকে নিয়ে মহাকাব্য রচনা করেছেন। তিনি বলেন, আমি কতটা পেরেছি তা ভবিষ্যৎ বলবে, তবে আমি চেষ্টা করেছি। অনুষ্ঠান শেষে মনিকা রায় চৌধুরী, শাহ মাহবুব ও সবিতা দাস সঙ্গীত পরিবেশন করেন।
(পিআর/এসপি/অক্টোবর ২৯, ২০২৩)
পাঠকের মতামত:
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
- নিরপেক্ষ দেশের পতাকা উড়িয়ে পাকবাহিনী পালাবার পথে ধরা পড়ে
- বাংলাদেশে কি একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব?
- ঈশ্বরগঞ্জে রোকেয়া দিবস পালিত
- দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী
- প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা
- দৈনিক নওরোজ শামসুল হক দুররানীর মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ
- ‘দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ’
- ‘বিজিবি প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে’
- নানা আয়োজনে সোনাতলায় বেগম রোকেয়া দিবস পালিত
- সালথায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
- ফুলপুর হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি
- গোপালগঞ্জে এক রাতে দু’টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
- মার্চ মাস থেকে পাবনা–ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু
- বড়দিন উপলক্ষে এমিরেটসের আড়ম্বরপূর্ণ আয়োজন
- মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে সশস্ত্র ডাকাত নিয়োগ
- বাড়ির দরজায় আসা আইসিই এজেন্টদের প্রতিরোধের উপায় জানালেন মেয়র মামদানি
- মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- সালথায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- নির্বাচনের সুবাতাস এবং নৈতিক নেতৃত্বের প্রয়োজন
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- অমলকান্তি
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








