ওয়াশিংটন ডিসিতে ‘আমরা নারী’ সভাপতিকে হয়রানির প্রতিবাদে আইনি নোটিশ
ইমা এলিস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টানায় প্রতিবাদকারী 'আমরা নারী'-এর নেত্রীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আয়োজক সংগঠক ডিসি একুশে এলায়েন্সের সমন্বয়কারী ও ধ্রুপদ ইঙ্ক'র সভাপতি। গত ২৭ ফেব্রুয়ারি পাঠানো নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। উক্ত নোটিশের জবাবে সাংগঠনিক বিধিমালা লঙ্ঘনসহ তাকে হয়রানির দায়ে পাল্টা আইনি নোটিশ দিয়েছেন 'আমরা নারী'-এর সভাপতি মোহসিনা রিমি।
জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের আর্লিংটন শহরের কেনমোর মিডল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের উপ-রাষ্ট্রদূত ডিএম সালাউদ্দীন মাহমুদ তার বক্তব্য দেবার সময় তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রসঙ্গ টেনে আবার ২০২৪ সালের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু করেন। তিনি চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিষয়টিকে বেশি ফোকাস করতে গেলে উপস্থিত আওয়ামীলীগ নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানান। তিনি তাদের তোপের মুখে পড়েন ফলে অনুষ্ঠানের বিঘ্ন ঘটে। বিশেষ করে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহসিনা জান্নাত রিমির প্রতিবাদের মুখে তিনি মঞ্চ ছেড়ে যেতে বাধ্য হন। এ ঘটনার ৪ দিন পর আয়োজক সংগঠক ডিসি একুশে এলায়েন্সের সমন্বয়কারী ও ধ্রুপদ সভাপতি হিরন চৌধুরী রিমিকে ডিসি একুশে এলায়েন্সের সুনাম ক্ষুণ্ণ এবং দূতাবাস কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহারের জন্য কারণ দর্শানোর নোটিশ দেন। উক্ত নোটিশে ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়। নোটিশের জবাবে 'আমরা নারী'-এর সভাপতি ও মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহসিনা জান্নাত রিমি সাংগঠনিক বিধিমালা লঙ্ঘনের দায়ে পাল্টা একটি আইনি নোটিশ জারি করেন।
আইনি নোটিশের জবাবে আইনজীবী বেনজামিন আর ইনম্যান বলেন, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে আপনার (ডিসি একুশে এলায়েন্সের সমন্বয়কারী ও ধ্রুপদ ইঙ্ক'র সভাপতি হিরন চৌধুরী) দ্বারা জারি করা কথিত 'কারণ দর্শানো নোটিশ' সম্পর্কে লিখছি, যা আপনি সুন্দরবনের সভাপতি নুরুল আমিন এবং আমার মক্কেল আমরা নারী-এর সভাপতি মোহসিনা রিমিকে পাঠিয়েছেন। চিঠিটি ডিসি একুশে অ্যালায়েন্স (ডিসিইএ)-এর অফিসিয়াল লেটারহেডে এসেছে বলে মনে হচ্ছে। আমার মক্কেল আপনার এই কর্মকাণ্ডে অত্যন্ত ক্ষুব্ধ, কারণ এটি আপনার সাবেক সমন্বয়কারী হিসেবে ক্ষমতার সীমা অতিক্রম করেছে এবং ডিসিইএ পরিচালন নির্দেশিকার (Operating Guidelines) নির্ধারিত প্রক্রিয়াগত শর্তাবলী লঙ্ঘন করেছে।
আইনি নোটিশে আরও উল্লেখ করা হয়, ডিসিইএ একটি অনিবন্ধিত প্ল্যাটফর্ম। ২০২৪ সালে ডিসিইএ-এর কাঠামো অনুযায়ী হিরন চৌধুরী আর সমন্বয়কারী হিসেবে দায়িত্বে ছিলেন না। রিমির আইনজীবী অভিযোগ করেছেন, হিরন চৌধুরী নিজে সমন্বয়কারী হিসেবে পদে থাকার জন্য অনৈতিকভাবে নিজেকে ধরে রেখেছেন এবং বেশ কয়েকটি নিয়ম লঙ্ঘন করেছেন।
এ ছাড়া ২৭ ফেব্রুয়ারি পাঠানো ‘কারণ দর্শানো নোটিশে’ কোনো স্পষ্ট বিধির উল্লেখ না করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়াও আইনি দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ বলে দাবি করা হয়েছে। রিমির আইনি দল আরও বলেন, ‘ডিসিইএ-এর সদস্যরা ২০২৪ সালের রাজনৈতিক বিষয় এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আয়োজক সংগঠনের পক্ষ থেকে রাজনৈতিক বিষয় উত্থাপন করা হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক প্রতিবাদের সৃষ্টি করে।’
রিমি ও তার আইনি দল দাবি করেছেন, এই অনিয়মগুলোয় সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত। নতুন নির্বাচন হওয়া উচিত। যাতে এ ধরনের পরিস্থিতি ভবিষ্যতে আর না ঘটে।
(আইএ/এসপি/মার্চ ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার
- ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ইতিহাসে অমলিন হয়ে থাকবে’
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার
- সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা বহিষ্কার
- নজরুল বর্ষ উদযাপন, ১৮-২০ জুন দেশব্যাপী অনুষ্ঠান
- ‘জিয়াউর রহমান গণতন্ত্র-উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন’
- ‘বাজেট জনগণকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে’
- সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ
- ‘প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব’
- জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- ‘প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে পরীক্ষার ফি নেওয়া হবে’
- ‘প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন’
- ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত
- ঢাকা পৌর কর্তৃপক্ষ শহরের ২১০ টি রাস্তার নাম পাল্টে দিয়ে ইসলামী নাম রাখে
- সুবর্ণচরে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী' অনুষ্ঠিত
- আপত্তিকর ভিডিও, কুড়িগ্রামে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি
- ময়মনসিংহে তিন দিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্বোধন
- নড়াইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল ও বোমা বিস্ফোরণ
- সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- নড়াইলে দোকানে দই কিনতে গিয়ে ইয়াবাসহ যুবক আটক
- ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই’
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- তরুণদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে ইউএনডিপি-গ্রামীণফোন
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- নান্দাইল শহীদ দিবস পালিত
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
-1.gif)







