মার্কিন স্বরাষ্ট্র সচিবের পার্স চুরির দায় স্বীকারকারী বহিষ্কারের মুখে
ইমা এলিস, নিউ ইয়র্ক : ওয়াশিংটন ডিসির একটি রেস্টুরেন্টে স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোমের পার্স চুরির ঘটনায় যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে পড়েছেন বৈশ্বিক অপরাধ রেকর্ডধারী এক চিলীয় নাগরিক। মারিও বুস্তামান্তে লেইভা (৫০) নামে ওই ব্যক্তি, যিনি যুক্তরাজ্য ও চিলিতে চুরির দায়ে দণ্ডিত হয়েছিলেন, স্বীকার করেছেন যে তিনি নোমের গুচি ব্যাগ যার ভেতরে ছিল তাঁর আইডি, পাসপোর্ট, ব্যাজ এবং ৩ হাজার ডলার চুরি করেছিলেন। তিনি পরিবারের সঙ্গে ডিনার করছিলেন এমন সময় ঘটনাটি ঘটে।
ওয়াশিংটন পোস্ট জানায়, লেইভা স্বাক্ষরিত প্লিয়া অ্যাগ্রিমেন্টে স্বীকার করেন যে তিনি এপ্রিল মাসে ডিসিতে তিনজনের কাছ থেকে চুরি করেছিলেন এদের মধ্যে নোম ছাড়াও ছিলেন স্পেনের এক নারী এবং ম্যাসাচুসেটসের আরেক নারী।
গত সপ্তাহে তিনি তিনটি ওয়্যার ফ্রডের অভিযোগ এবং ফার্স্ট-ডিগ্রি চুরির অভিযোগে দোষ স্বীকার করেন। প্লিয়া অ্যাগ্রিমেন্টে উল্লেখ আছে যে এই মামলায় কারাদণ্ড শেষ হলে তিনি যুক্তরাষ্ট্র থেকে 'বহিষ্কারের উপযোগী' হবেন। নিউ ইয়র্ক পোস্ট জানায়, এপ্রিল মাসে গ্রেপ্তারের পর থেকেই লেইভা হেফাজতে আছেন এবং তাকে আগামী মার্চে সাজা দেওয়া হবে।
নোম এক বিবৃতিতে বলেন, 'এই ব্যক্তি একজন পেশাদার অপরাধী, যে বহু বছর ধরে অবৈধভাবে আমাদের দেশে বসবাস করছে। দুর্ভাগ্যজনকভাবে, এই দেশের বহু পরিবারই অপরাধের শিকার হয়েছে এ কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন কাজ করছেন আমেরিকাকে নিরাপদ রাখতে এবং এসব অপরাধী বিদেশিকে আমাদের রাস্তাঘাট থেকে সরিয়ে দিতে।
কর্তৃপক্ষ জানায়, লেইভা নোমের চুরি যাওয়া ক্রেডিট কার্ড জর্জটাউনের একটি ইতালীয় রেস্টুরেন্টে ব্যবহার করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, তিনি মধ্যরাত পর্যন্ত পানাহার করেন এবং পরে রেস্টুরেন্টের বাইরের একটি টেবিলে সাত ঘণ্টা ঘুমিয়ে পড়েন। তার অপরাধের ইতিহাসে রয়েছে ১৯৯৫ সালে চিলিতে ডাকাতির জন্য তিন বছরের জেল এবং লন্ডনে অন্তত সাতটি চুরির মামলায় দণ্ড যার মধ্যে ২০১৩ সালে ১৩ সপ্তাহের কারাদণ্ডও রয়েছে।
(আইএ/এসপি/নভেম্বর ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- বিজয় দিবসের ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
- মহান বিজয় দিবস আজ
- বাঙালি জাতির জীবনে এলো নতুন প্রভাত
- মেলান্দহে ভূয়া সার্টিফিকেটে ৩য় শ্রেণির অফিস সহকারী থেকে ১ম শ্রেণির সরকারি কলেজের প্রভাষক!
- ৩য় বর্ষে সিএইচটি বার্তা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অবিচল
- গোপালগঞ্জে নবান্ন উৎসব উদযাপন
- বাগেরহাটে তেল ও ডাল ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষি মেলা
- কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- সোনাতলায় দাদন ব্যবসায়ীর আঘাতে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
- অচল যন্ত্র, বিশুদ্ধ পানির সংকট ও অব্যবস্থাপনায় ধুঁকছে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
- আওয়ামী চাকে বিএনপি-জামায়াতের ঢিল
- চরের মধ্যে দাঁড়িয়ে আছে প্রায় ২০ লাখ টাকার সেতু
- মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়
- পাবনা- ৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের প্রার্থী ইকবাল হোসেন
- মাদারীপুরে পায়ে চালিত রিকসা চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
- ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
- নিউ ইয়র্কের ব্রুকলিনে সুইট সিক্সটিন পার্টিতে ৬ কিশোর গুলিবিদ্ধ
- বিজয় দিবস: নতুন প্রজন্মের রাষ্ট্রচিন্তার দিকদর্শন
- স্মৃতির রক্তিম আলোয় উদ্ভাসিত বিজয়ের দিন
- শক্তির বাইরে দাঁড়িয়ে শান্তির নৈতিক অবস্থান
- অস্ট্রিয়ার স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব
- থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি
- কাপ্তাইয়ে দারুল উলুম বড়ইছড়ি নূরানী মাদ্রাসার ফল প্রকাশ
- টুঙ্গিপাড়ায় গ্রামীন পানি সমিতির লোহার পাইপ বিক্রিতে অনিয়মের অভিযোগ
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- নবীনগরে নতুন করে আবারও রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অমলকান্তি
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- স্বাধীনতার সুখ
- নবীনগরে তৃতীয়বারের মতো ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে চলছে অবরোধ
- চা শ্রমিকদের কেউ হামলার শিকার হয়নি, জানালেন বাগান পঞ্চায়েত
- সিলেটের জনপ্রিয় সংঙ্গীত শিল্পী হতে চান শর্মিলা বড়ুয়া
- সিরাজগঞ্জে প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, নিহত ৪
- ‘আয়নাঘরসহ সব গোপন বন্দিশালা বন্ধ করতে হবে’
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








