কমিউনিটি নিরাপত্তা বিভাগ গঠনের দাবি
বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’
ইমা এলিস, নিউ ইয়র্ক : নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি মঙ্গলবার নিউ ইয়র্ক পুলিশ (এনওয়াইপিডির) সাম্প্রতিক এক মানসিকভাবে অসুস্থ কুইন্সের বাংলাদেশি যুবককে গুলি করার ঘটনার পর আবারও তার প্রস্তাবিত অস্পষ্ট 'ডিপার্টমেন্ট অব কমিউনিটি সেফটি' ধারণা সামনে আনেন কিন্তু এই নতুন সংস্থাটি বাস্তবে কীভাবে কাজ করত, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।
২২ বছর বয়সী সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বাংলাদেশি যুবক জাবেজ চক্রবর্তীকে ঘিরে পুলিশের বিশৃঙ্খল সংঘর্ষ যেখানে অভিযোগ অনুযায়ী তিনি পুলিশের দিকে ছুরি উঁচিয়ে ধরলে ২৬ জানুয়ারি নিউ ইয়র্ক পুলিশ কর্মকর্তারা তাকে গুলি করে আহত করেন। মামদানির মতে, একটি ভিন্ন ধরনের মানসিক স্বাস্থ্যভিত্তিক প্রতিক্রিয়া ব্যবস্থার জরুরি প্রয়োজনীয়তাই তুলে ধরে।
নিউ ইয়র্কবাসীর জন্য বিনামূল্যে ট্যাক্স প্রস্তুতি সেবা ঘোষণা করতে গিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই কারণেই আমি ‘ডিপার্টমেন্ট অব কমিউনিটি সেফটি’ গঠনের প্রস্তাব দিয়েছি, যাতে প্রতিরোধমূলক, ধারাবাহিক যত্ন এবং বাস্তব সংকট মোকাবিলার ওপর ভিত্তি করে একটি মানসিক স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা যায়, যাতে এ ধরনের পরিস্থিতিতে পুলিশকে আর একা সব সামলাতে না হয়।
তিনি আরও বলেন, এই বাস্তবায়ন পরিকল্পনা তৈরির সময় আমি আমার প্রশাসনকে এ কাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ দিয়েছি। চক্রবর্তীর পরিবার দক্ষিণ এশীয় অভিবাসী অধিকার সংগঠন ‘ডেসিস রাইজিং আপ অ্যান্ড মুভিং’-এর মাধ্যমে অনলাইনে দেওয়া এক বিবৃতিতে জানায়, আমরা আমাদের ছেলের জন্য চিকিৎসা সহায়তা পাওয়ার উদ্দেশ্যে ৯১১ নম্বরে অ্যাম্বুলেন্স ডেকেছিলাম, কারণ সে তখন মানসিকভাবে বিপর্যস্ত ছিল। আমরা পুলিশ ডাকিনি।
পুলিশের দাবি, চক্রবর্তী একটি বড় রান্নাঘরের ছুরি নিয়ে পুলিশকে হুমকি দিয়েছিলেন, যার পর তারা গুলি চালাতে বাধ্য হয়। মঙ্গলবারও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। এনওয়াইপিডি জানায়, ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বডি-ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হবে।
চক্রবর্তীর পরিবার আরও অভিযোগ করে, পুলিশ তাদের ফোন জব্দ করেছে এবং তারা কোন দেশের মানুষ তা জানতে চেয়েছে এ অভিযোগের বিষয়ে মামদানি বলেন, তদন্ত চলছে।
তিনি বলেন, পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে, জাবেজকে হাসপাতালে দেখে এবং এই ফুটেজ দেখে আমার কাছে স্পষ্ট হয়েছে জাবেজের প্রয়োজন মানসিক স্বাস্থ্য চিকিৎসা, কোনো জেলা অ্যাটর্নির মাধ্যমে ফৌজদারি মামলা নয়।
(আইএ/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ঢাকা-১৫ আসনে ৬৬ কেন্দ্রের ফলাফলে জামায়াত আমির এগিয়ে
- ‘এটা শুধু একটা ভোট নয়, নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি’
- '৬-দফা শুধু বাংলাদেশের জন্য নয়'
- স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’
- ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের
- ‘সবার সহযোগিতা না পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না’
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনের প্রার্থীদের ফলাফল
- ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
- জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
- ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে’
- ‘অধিকার পাহারা দিন’
- ‘আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
- নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
-1.gif)








