ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার
ইমা এলিস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মেরিনা ডেল রে-এর একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতার ছেলের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ প্রকৌশলী শাকিব আলী (৩২) উক্ত অ্যাপার্টমেন্টে একাই বসবাস করতেন বলে জানা গেছে। তার রহস্যজনক মৃত্যুরর কারণ এখনো জানা যায়নি। তবে হার্ট অ্যাটাক বলে অনেকেই ধারণা করছেন। নিহত শাকিব জর্জিয়া অঙ্গরাজ্যের সুপরিচিত চিকিৎসক, আটলান্টা প্রবাসী আওয়ামীলীগ নেতা ও ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী মানিক ও শাকিরা আলী বাচ্চির একমাত্র ছেলে।
বিশ্বস্ত একটি সুত্র জানায় ছেলের সঙ্গে প্রায় প্রতিদিনই যোগাযোগ ডা.মানিক ও তার স্ত্রী শাকিরা আলী বাচ্চির। গত ৩/৪ দিন ধরে ছেলেকে ফোন করে ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এতে তাদের মনে নানা সন্দেহ দেখা দেয়। সোমবার সকালে ক্যালিফোর্নিয়ার মেরিনা ডেল রে-এর ছেলের অ্যাপার্টমেন্টে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
শাকিব পেশায় একজন আমাজন-এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চাকুরির সুবাদে মাত্র ৬ মাস আগে তিনি ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান।
প্রকৌশলী শাকিব আলীর অকাল মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাকর্মী, জর্জিয়া বাংলাদেশ সোসাইটি ও ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র কর্মকর্তারা পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।
শাকিব আলীর মৃত্যুতে জর্জিয়াসহ গোটা যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। জর্জিয়া বাংলাদেশ সোসাইটির সভাপতি আরেফিন বাবুল দুঃসময়ে আলী পরিবারকে সাহায্য করতে ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেসের পথে রওয়ানা দিয়েছেন দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে, লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলনের চেয়ারপারসন রবিউল করিম বেলাল, নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ, সহ-সভাপতি মোহাম্মদ রহমান জহির, আহবায়ক ড. জয়নুল আবেদীন,আহবায়ক কমিটির প্রেসিডেন্ট মোয়াজ্জেম চৌধুরী, সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ ইকবাল, সাবেক চেয়ারপারসন অ্যাটর্নি মোহাম্মদ আলমগীর, রেহান রেজা, মাসুদ চৌধুরী রব, জসিম উদ্দিন, সহ-সচিব এন্থনি পিউস গোমেজ, নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মাহিন উদ্দিন দুলাল শাকিব আলীর মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
(আইএ/এসপি/এপ্রিল ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ‘মুজিবনগরে বাংলাদেশের পক্ষ হতে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়’
- এসএসসি পরীক্ষায় যান চলাচলে বিশেষ নির্দেশনা
- গোপালগঞ্জে বিএনপি নেতাকে সময়িক বহিস্কার
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখমের ঘটনায় নিরাপত্তাহীনতায় পরিবার
- পাংশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
- টুঙ্গিপাড়ায় বিধবা নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- হাজারীবাগে বাড়ছে মাদকের ‘হটস্পট জোন’
- সরকারের ২ মাসে সংকট আর নাটক বেশি হয়েছে : নতুনধারা
- সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবাসহ আটক ১
- বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
- নড়াইলে জেলা ও দায়রা জজের বাড়ি থেকে সিসি ক্যামেরা চুরি
- নিজের স্ত্রীকে নিয়ে গেছেন দাবি অভিযুক্তের
- আমরা শূন্য থেকে শুরু করেছি, তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
- এস কে এ এম ইকবাল সভাপতি, খান মোহাম্মদ সিরাজুল হক সাধারণ সম্পাদক
- বগুড়ায় প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা, পেলেন ১৪২৪ জন
- মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- রাজস্থলীতে শ্মশানের পাশে মিলল নবজাতক শিশু, আগলে রেখেছেন পথচারী
- পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ের শিকার এএসআই, ভিডিও ভাইরাল
- প্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ
- সালথায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২৫
- তিস্তার চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার
- ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে কাপাসিয়ায় মানববন্ধন
- ‘দুই মাসে প্রধানমন্ত্রীর পদক্ষেপে সরকারের ওপর জনগণের আস্থা ফিরেছে’
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
-1.gif)








