নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪
ইমা এলিস, নিউ ইয়র্ক : নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ক্লাভেরাক শহরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। মধ্যে তিন জনই বাংলাদেশি। এ ঘটনায় এক বছরের বাংলাদেশি শিশু ও তার মা গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টার দিকে নিউ ইয়র্ক শহর থেকে ১১৭ মেইল ও রাজধানী আলবেনি থেকে ৩০ মাইল দূরে স্টেট রুট ৯ এইচ-এর ভ্যান উইক রোডের কাছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের এই দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, একটি টয়োটা প্রিয়াস হঠাৎ করে মাঝের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।দুর্ঘটনায় লাউডনভিলের ২৯ বছর বয়সী বাংলাদেশি তরুণ নাজমুল রবেল ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা ব্রঙ্কসের ৬০ বছর বয়সী মোহাম্মদ হেরামন এবং ২৫ বছর বয়সী ফাহিম হালিমও ঘটনাস্থলেই প্রাণ হারান।
গাড়িতে থাকা আরও দুই যাত্রী ৩৩ বছর বয়সী ফাতিমা আক্তার এবং এক বছর বয়সী এক শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
অন্য গাড়ি টয়োটা ক্রাউনে থাকা ৬২ বছর বয়সী জুলিয়া রিচিও ঘটনাস্থলেই নিহত হন। গাড়ির চালক ২৪ বছর বয়সী লুকা পালভেনিয়ান চিকিৎসা নিয়ে পরে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক উদ্ধার তৎপরতা চালানো হয় এবং সড়কটি প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল। দুই গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে ধ্বংসাবশেষ ও তেলের দাগ দেখা যায়।
কলাম্বিয়া কাউন্টির শেরিফ জ্যাকি সালভাতোরে জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, আবহাওয়া বা রাস্তার পরিস্থিতিকে কারণ হিসেবে দেখা যাচ্ছে না।
তবে স্থানীয় বাসিন্দা ও চালকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকেই অভিযোগ করেছেন, ওই সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো দীর্ঘদিনের সমস্যা। রাস্তার কিছু বাঁকও বিপজ্জনক, যেখানে সামনে থেকে আসা গাড়ি সহজে দেখা যায় না।
শেরিফের দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
(আইএ/এসপি/এপ্রিল ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ‘মুজিবনগরে বাংলাদেশের পক্ষ হতে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়’
- এসএসসি পরীক্ষায় যান চলাচলে বিশেষ নির্দেশনা
- গোপালগঞ্জে বিএনপি নেতাকে সময়িক বহিস্কার
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখমের ঘটনায় নিরাপত্তাহীনতায় পরিবার
- পাংশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
- টুঙ্গিপাড়ায় বিধবা নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- হাজারীবাগে বাড়ছে মাদকের ‘হটস্পট জোন’
- সরকারের ২ মাসে সংকট আর নাটক বেশি হয়েছে : নতুনধারা
- সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবাসহ আটক ১
- বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
- নড়াইলে জেলা ও দায়রা জজের বাড়ি থেকে সিসি ক্যামেরা চুরি
- নিজের স্ত্রীকে নিয়ে গেছেন দাবি অভিযুক্তের
- আমরা শূন্য থেকে শুরু করেছি, তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
- এস কে এ এম ইকবাল সভাপতি, খান মোহাম্মদ সিরাজুল হক সাধারণ সম্পাদক
- বগুড়ায় প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা, পেলেন ১৪২৪ জন
- মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- রাজস্থলীতে শ্মশানের পাশে মিলল নবজাতক শিশু, আগলে রেখেছেন পথচারী
- পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ের শিকার এএসআই, ভিডিও ভাইরাল
- প্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ
- সালথায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২৫
- তিস্তার চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার
- ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে কাপাসিয়ায় মানববন্ধন
- ‘দুই মাসে প্রধানমন্ত্রীর পদক্ষেপে সরকারের ওপর জনগণের আস্থা ফিরেছে’
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
-1.gif)








