যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস
বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ
ইমা এলিস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী ও ৪ জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহাসিক মাউন্ট ভার্ননে এক বিশেষ নাগরিকত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশ্বের বাংলাদেশসহ ৫০টি দেশের ১৫০ জন অভিবাসী আনুষ্ঠানিকভাবে মার্কিন নাগরিকত্ব লাভ করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন-এর ঐতিহাসিক বাসভবনের প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নবনাগরিকদের পরিবার-পরিজনও উপস্থিত ছিলেন। মার্কিন পতাকায় সজ্জিত পরিবেশে দেশাত্মবোধক আবহে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যান নিল পেট্রি। তিনি উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বলেন, 'শুভ জন্মদিন, যুক্তরাষ্ট্র।
নাগরিকত্বপ্রাপ্তদের মধ্যে ছিলেন পশ্চিম আফ্রিকার দেশ গিনির বাসিন্দা এবং মার্কিন মেরিন বাহিনীর সার্জেন্ট দিয়াকারিয়া সাঙ্গারে। সামরিক পোশাকে তিনটি পদক বুকে ধারণ করে অনুষ্ঠানে অংশ নেন তিনি। দীর্ঘ নাগরিকত্ব প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি পরীক্ষায় অংশগ্রহণ, সাক্ষাৎকার, গ্রিন কার্ড এবং বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করেন। অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই যুদ্ধ, সহিংসতা ও নির্যাতন থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন।
জাতীয় সংগীত পরিবেশনের সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান জানান। পরে একে একে ৫০টি দেশের নাম ঘোষণা করা হয়। দেশগুলোর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দেশের আবেদনকারীরা দাঁড়িয়ে নিজেদের পরিচয় দেন।
'বাংলাদেশ' নাম ঘোষণার পর কালো শার্ট পরিহিত এক বাংলাদেশি অংশগ্রহণকারী দাঁড়িয়ে সাড়া দেন। উপস্থিত অন্য অভিবাসীরাও তাকে অভিনন্দন জানান। একইভাবে আলবেনিয়া, চীন, ইরাক, এল সালভাদর, মঙ্গোলিয়া, মরক্কোসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন নাগরিকত্বের শপথে। এরপর সবাই হাত উঁচু করে যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যের শপথ পাঠ করেন। শপথ শেষে অনুষ্ঠানের সঞ্চালক ঘোষণা করেন, 'অভিনন্দন, আপনারা এখন যুক্তরাষ্ট্রের নাগরিক।'
ইতিহাসবিদ ডগলাস ব্র্যাডবার্ন নবনাগরিকদের উদ্দেশে বলেন, 'আপনাদের প্রত্যেকের জীবনের গল্প এখন আমেরিকার গল্পের অংশ। আর আজ থেকে আমেরিকার ইতিহাসও আপনাদের ইতিহাস।'
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জর্জ ওয়াশিংটনের চরিত্রে এক ঐতিহাসিক পুনঃঅভিনয় শিল্পীর বক্তব্য।
তিনি নবনাগরিকদের উদ্দেশে বলেন, 'আজ থেকে ‘আমেরিকান’ পরিচয় যেমন আমার, তেমনি আপনাদেরও। আপনাদের সবার প্রতি আমার একটাই কথা—স্বাগতম, নিজের ঘরে স্বাগতম।'
অনুষ্ঠান শেষে আবেগাপ্লুত সার্জেন্ট দিয়াকারিয়া সাঙ্গারে বলেন, 'আমি আজ যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েছি।' মুখভরা হাসিতে হাতে মার্কিন পতাকা ধরে তিনি স্মরণীয় এই মুহূর্ত উদযাপন করেন।
(আইএ/এসপি/জুলাই ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ থাকার আহ্বান রিজভীর
- ৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন চমক
- ফুলপুরে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ
- তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
- বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে রিট
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
-1.gif)







