ড. ইউনূস কি জনগণকে পাশে পাবেন না?
নিউজ ডেস্ক : নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের একটি প্রতিনিধি দলকে বঙ্গভবনে ডাকা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আলোচনা করতে এ বৈঠকে একাধিক বিশিষ্টজনকেও ডাকা হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টা পদে প্রস্তাবের বিষয়েও আলোচনা হতে পারে।
এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদে ড. ইউনূসকে নিয়ে আলোচনা চলছে সর্বত্র। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে দেশে ঐক্য প্রয়োজন। ড. মুহাম্মদ ইউনূস সেই ঐক্য ফিরিয়ে আনতে পারেন। পাশাপাশি তার আন্তর্জাতিক পরিচিতি তিনি দেশের কাজে লাগাতে পারেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবে সায় দিয়ে ড. ইউনূস বিবিসিকে বলেন, ‘যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন, তারা যখন এ কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করলেন, আমি কীভাবে তা প্রত্যাখ্যান করি?’
জাতির এ ক্রান্তিলগ্নে তিনি এগিয়ে আসতে চাইছেন। বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে জনগণ তার পাশে থাকবেন বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান তার ইউটিউব চ্যানেলে এক আলোচনায় বলেন, এটি জরুরি একটি সিদ্ধান্ত। আমি বিশ্বাস করি এ দেশকে খুব সুন্দরভাবে সার্ভ করার জন্য যথেষ্ট শারীরিক-মানসিক সক্ষমতা তার আছে।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে দেশের মানুষের সামনে এমন একজন মানুষের থাকা দরকার যিনি ঐক্যের প্রতীক হবেন। ড. ইউনূস এটি চমৎকারভাবে করতে পারবেন বলে আমি বিশ্বাস করি।
ড. ইউনূস তার আন্তর্জাতিক পরিচিতিকে দেশের প্রয়োজনে ব্যবহার করতে পারেন উল্লেখ করে এ বিশ্লেষক বলেন, তিনি যখন এ দায়িত্ব নিতে রাজি হয়েছেন, আমরা যেন তার পেছনে খুব শক্তভাবে দাঁড়াই।
মঙ্গলবার (৬ আগস্ট) ভোররাতে এক ভিডিওতে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের কথা হয়েছে। তিনি বিদ্যমান সংকটে ছাত্র–জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সোমবার দুপুরের দিকে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছাড়েন। এরপর তিনি বাংলাদেশ ছাড়েন। পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার কথা জানান।
পরে রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির উদ্দেশে ভাষণে বলেন, জরুরিভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে।
(ওএস/এসপি/আগস্ট ০৬, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে’
- ‘আমরা বৈষম্যের শিকার’
- সাতক্ষীরায় পৌরসভার অবৈধ উচ্ছেদ অভিযান
- কুমিল্লায় মুক্তিবাহিনী পাকসেনা ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
- নড়াইলে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
- মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা, বাধা রেলপথ
- মীরেরবাড়িতে সবজির সবুজ বিপ্লব, ৮০০ কৃষকের ঘামে বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- রফতানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার স্কিমে প্রাইম ব্যাংক
- প্রান্তিক জনপদের সীমা পেরিয়ে চট্টগ্রাম আদালতের আইনজীবী হ্লানুচিং মারমা
- সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ
- সুন্দরবনের অভয়ারণ্যে দুটি নৌকাসহ দুই জেলে আটক
- বিদ্যুৎস্পৃষ্টে নিহত অটোচালক, আহত মেয়ে
- ফুলপুর পৌরসভার সর্বোচ্চ করদাতাদের সম্মাননা
- 'মিথ্যে মামলা' ও 'অপপ্রচার' দাবি করে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর
- ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
- বাংলাদেশের বন্ড মার্কেটের উন্নয়নে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত
- ৫০ লাখ মুক্তিপণ দাবিতে ব্যবসায়ী অপহরণ, পাঁচলাইশ পুলিশের জালে ৮ অপরাধী, ভিকটিম উদ্ধার
- ডিবির পৃথক অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
- বরখাস্ত নয় কর্মবিরতিতে থাকবেন সেই শিক্ষক, তদন্তে কমিটি
- ডিবির অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
- শেখ আ: রাজ্জাক আলিম মাদরাসায় এবারও সভাপতি নির্বাচিত হলেন শেখ নাজিম উদ্দিন
- গোপালগঞ্জে দেশীয় উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা
- সাহসী সাংবাদিকতার জন্য ফোবানা সম্মাননা পেলেন সাংবাদিক ছাবেদ সাথী
- লস অ্যাঞ্জেলেসে শেষ হলো তিন দিনের জমজমাট ৪০তম ফোবানা সম্মেলন
- বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু : নিপীড়িত মানুষের মুক্তির দিশারী
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
-1.gif)








