গবেষণার মান বাড়াতে ইউজিসিকে তদারকি বাড়ানোর পরামর্শ
স্টাফ রিপোর্টার : দেশে গবেষণার মান উন্নত করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) তদারকি কার্যক্রম জোরদারসহ একগুচ্ছ পরামর্শ দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ইউজিসিতে অনুষ্ঠিত ‘শিক্ষা বিভাগীয় কর্মচারী (শিক্ষক) কর্তৃক অর্জিত পিএইচডি অভিসন্দর্ভ ও শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সামঞ্জস্য নিরূপণ’ শীর্ষক একাডেমিক সেমিনারে তারা এ পরামর্শ দেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক মাছুমা হাবিব ।
ইউজিসির রিসার্চ গ্র্যান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশনের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দূর্গা রানী সরকারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন কমিশনের সচিব মো. ফখরুল ইসলাম।
সেমিনারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, পিএসসির সদস্য অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বি এম শহীদুল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাবি অধ্যাপক তৌফিকুল ইসলাম, অধ্যাপক এস এম আলী রেজা, অধ্যাপক নাদিয়া নেওয়াজ রিমি ও অধ্যাপক মো. এরশাদ হালিম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবা জাহান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহিদ আখতার বিষয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।
শিক্ষাবিদরা থিসিস পেপারে শব্দ ও পৃষ্ঠার সংখ্যা নির্দিষ্ট করা, গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য সুনির্দিষ্ট করা, অপ্রয়োজনীয় বিষয় গবেষণা থেকে বাদ দেওয়া, বিজ্ঞান, প্রযুক্তি, মানবিক ও ব্যবসা শাখার গবেষণা আলাদা করার পরামর্শ দেন ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাছুমা হাবিব বলেন, সরকারি কলেজের শিক্ষকেরা ভালো মানের গবেষণা পরিচালনা করছেন। তারাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো করে নতুন জ্ঞান সৃষ্টি করে জাতি গঠনে ভূমিকা রাখছেন। এই শিক্ষকদের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। তাদের ডাটাবেজ তৈরি করা দরকার। দেশের প্রতিষ্ঠিত সরকারি অনার্স কলেজগুলোতে তাদের পদায়ন করা যেতে পারে। এ লক্ষ্যে শিগগির মাউশিকে ইউজিসির পক্ষ থেকে পত্র দেওয়া হবে বলে তিনি জানান।
ফখরুল ইসলাম বলেন, দেশে গবেষণার মান উন্নয়ন করতে হলে কলেজ পর্যায় থেকেই গবেষণাকর্ম পরিচালনার উদ্যোগ নিতে হবে। নতুন বাংলাদেশের জন্য গবেষণা, উদ্ভাবন, সৃজনশীলতা, ক্রিটিক্যাল থিংকিং ও যোগাযোগ কৌশলের ওপর গুরুত্ব দিতে হবে। ইউজিসির অর্থায়নে পরিচালিত গবেষণা সংরক্ষণ ও গবেষণার নকল প্রবণতা ঠেকাতে ডাটাবেজ তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রিসার্চ গ্র্যান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশনের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভিন্ন সরকারি স্কুল ও কলেজের ১১ জন শিক্ষকের পিএইচডি অভিসন্দর্ভ মূল্যায়নপূর্বক শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে অর্জিত ডিগ্রির সামঞ্জস্য নিরূপণে এই একাডেমিক সেমিনার আয়োজন করা হয়।
(ওএস/এএস/এপ্রিল ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








