৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
স্টাফ রিপোর্টার : ৪৬তম বিসিএসের ৮ মে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য জহিরুল ইসলাম ভূঁইয়া এ ঘোষণা দেন।
পিএসসির সংস্কার চেয়ে আন্দোলনের পরিপ্রেক্ষিতে চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনার পর তিনি এ ঘোষণা দিয়েছেন।
ঘোষণার পর দীর্ঘ ৮০ ঘণ্টা ধরে ঢাবির রাজু ভাস্কর্যে অনশনরত তিন শিক্ষার্থী তাদের অনশন প্রত্যাহার করে নিয়েছেন।
তাদের ডাবের পানি খাইয়ে অনশন ভাঙ্গান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং পিএসসির সদস্য জহিরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
তবে অনশন প্রত্যাহার করে নিলেও আট দফা দাবিতে এই চাকরিপ্রার্থী আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি পালন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।
অনশন প্রত্যাহারের পর চাকরিপ্রার্থী আশিক বলেন, আমাদের মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত নোটিশ দিতে হবে। অনশন থেকে সরে এলেও আমরা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর শাহবাগ অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। পরে রাত সাড়ে ৮টা নাগাদ ঢাবির সাংবাদিক সমিতির কক্ষে পিএসসির সদস্য এবং চাকরিপ্রার্থীরা আলোচনায় বসেন।
আলোচনার পর তারা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে সম্মত হন।
এরপর রাজু ভাস্কর্যে গিয়ে জহিরুল ইসলাম বলেন, ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া প্রশ্নফাঁসের বিষয়ে মামলা সিআইডিতে তদন্তাধীন রয়েছে। আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করছি।
তিনি বলেন, এর বাইরে পিএসসি সংস্কারে আপনাদের যেসব দাবি রয়েছে। সেগুলো আমাদেরও দাবি। আমরা সেগুলো পূরণে কাজ করব।
অনশন ভাঙ্গানোর পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সরকারের উচ্চপর্যায়ের একটি কমিটি হয়েছে। সেখানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান রয়েছেন। এই কমিটি বাকি দাবি পূরণে কাজ করবে।
তিনি বলেন, এখানে আন্দোলনকারীদের প্রতিনিধিরা থাকবেন। আলোচনার মাধ্যমে স্বচ্চতা এবং নিরপেক্ষতার ভিত্তিতে যথাযথ সংস্কার হবে। যেন অন্তত ২০-৩০ বছর স্বচ্চতা এবং নিরপেক্ষতা নিশ্চিত থাকে।
৪৬তম বিসিএস লিখিত অংশের পরীক্ষা পেছানোর দাবিতে গত কিছুদিন ধরে আন্দোলন করছিলেন একদল চাকরিপ্রার্থী। পরে তারা পিএসসি সংস্কারসহ আট দফা দাবি জানান।
এসব দাবি নিয়ে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহ আলম স্নেহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. আওরঙ্গজেব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মো. সিরাজুস সালেহীন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী সাকির রাজু ভাস্কর্যে অনশন শুরু করেন।
আজ বিকেল ৫টায় অনশনরতদের দেখতে রাজু ভাস্কর্যে আসেন আসিফ মাহমুদ। পরে শিক্ষার্থীদের সাথে আলোচনার পর পিএসসির সদস্যদের সাথে আন্দোলনকারীদের বৈঠকে মধ্যস্ততা করেন তিনি।
(ওএস/এএস/এপ্রিল ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
- নিরপেক্ষ দেশের পতাকা উড়িয়ে পাকবাহিনী পালাবার পথে ধরা পড়ে
- বাংলাদেশে কি একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব?
- ঈশ্বরগঞ্জে রোকেয়া দিবস পালিত
- দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী
- প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা
- দৈনিক নওরোজ শামসুল হক দুররানীর মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ
- ‘দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ’
- ‘বিজিবি প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে’
- নানা আয়োজনে সোনাতলায় বেগম রোকেয়া দিবস পালিত
- সালথায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
- ফুলপুর হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি
- গোপালগঞ্জে এক রাতে দু’টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
- মার্চ মাস থেকে পাবনা–ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু
- বড়দিন উপলক্ষে এমিরেটসের আড়ম্বরপূর্ণ আয়োজন
- মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে সশস্ত্র ডাকাত নিয়োগ
- বাড়ির দরজায় আসা আইসিই এজেন্টদের প্রতিরোধের উপায় জানালেন মেয়র মামদানি
- মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- সালথায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- নির্বাচনের সুবাতাস এবং নৈতিক নেতৃত্বের প্রয়োজন
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- অমলকান্তি
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








