দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন। এবার ৪৯ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কোন শিক্ষার্থী। যা অতীতের দিক থেকে রেকর্ড গড়েছে।
আজ শনিবার সকালে শিক্ষাবোর্ডে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডের সচিব নূর মোঃ আব্দুর রাজ্জাক।
গণমাধ্যম কর্মীদের তিনি জানান, পরীক্ষার হলে সিসি ক্যামেরা স্থাপনের কারণে শিক্ষার্থীদের মধ্যে ভীতি কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি জুলাই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনায় বিঘ্ন ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।
এবার ছয়টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে, ৪৯টি কলেজের ২৯০ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি।
শূন্য পাসের তালিকায় থাকা ৪৯টি কলেজের মধ্যে ১৬টি থেকে মাত্র একজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের কেউই পাস করতে পারেননি। এ ছাড়া ১২টি কলেজ থেকে দুজন করে পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করেননি। তিন থেকে ১৫ জন পরীক্ষার্থী নিয়ে অংশ নেওয়া এমন কলেজের সংখ্যা ১৮টি।
তুলনামূলক বড় তিনটি কলেজ থেকেও ২৪ থেকে ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এসব কলেজেরও কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।
বোর্ডের ফলাফল অনুযায়ী, জেলাভিত্তিক শূন্য পাসের কলেজের সংখ্যা সবচেয়ে বেশি নীলফামারীতে, ১২টি। এ ছাড়া ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে ৯টি করে, দিনাজপুর ও লালমনিরহাটে ৬টি করে, রংপুরে ৩টি এবং পঞ্চগড় ও গাইবান্ধায় ২টি করে কলেজে কোনো শিক্ষার্থী পাস করেননি।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ জানান, বছর মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৫১ হাজার ৩৯৮ জন।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার কমে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৯৮ শতাংশে। গত বছর এ হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১১ দশমিক ৫১ শতাংশীয় পয়েন্ট। একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৫ হাজার ৪৯১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন। উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৩৯৮ জন। অন্যদিকে, ২০২৫ সালে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮ হাজার ৬৫৯ জন। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫ হাজার ৮৯১ জন এবং উত্তীর্ণ হয় ৬০ হাজার ৮৮২ জন।
ফলাফলে ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি। ২০২৬ সালে ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ৩১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫০ দশমিক ২৬ শতাংশ। গত বছর ছাত্রদের পাসের হার ছিল ৫২ দশমিক ৬৫ শতাংশ এবং ছাত্রীদের ৬১ দশমিক ৯২ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও বড় ধরনের পতন দেখা গেছে। ২০২৬ সালে মোট ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৭০ জন। ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ২৬০ জন। সে হিসাবে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ৩০৭ জন।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণেও অবনতি লক্ষ করা গেছে। ২০২৬ সালে কোনো শিক্ষার্থী পাস করেনি এমন কলেজের সংখ্যা ৪৯টি, যা গত বছর ছিল ৪৩টি। শতভাগ পাস করা কলেজের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬টিতে। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ১১টি।
পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সালে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ, ২০২৩ সালে ৯৮ দশমিক ৪৮ শতাংশ এবং ২০২২ সালে ৭৬ দশমিক ০৮ শতাংশ। ২০২১ ও ২০২০ সালে পাসের হার ছিল যথাক্রমে ৯২ দশমিক ৪৩ ও ১০০ শতাংশ।
(এসএস/এসপি/অক্টোবর ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- আটঘরে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের মোটরসাইকেল শোভাযাত্রা
- ধামরাইয়ে দুই শতাধিক মন্দিরে কালীপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত
- সুন্দরবনে বনদস্যু নির্মূলে এক দফা দাবিতে খোলপেটুয়া নদীতে জেলেদের নৌ মানববন্ধন ও বিক্ষোভ
- ফরিদপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট, দুইটি প্রতিষ্ঠান সীলগালা
- ফরিদপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
- ৭নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনা বোঝাই একটি ট্রেনকে এ্যামবুশ করে
- সাংবাদিক ও কলামিস্ট রিয়াজুল রিয়াজকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার
- শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি
- কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ
- মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ
- গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
- হালদা-কর্ণফুলী রক্ষায় কাপ্তাইয়ে প্রজননক্ষেত্র ও জীববৈচিত্র্য রক্ষায় অংশীজনদের অঙ্গীকার
- বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, প্রায় এক দশক পর যুবকের যাবজ্জীবন
- ট্রাম্পের পোস্টে মোদিকে রাখতে মাসিক খরচ ৭৫ হাজার ডলার
- ‘দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার’
- ‘সত্যিকারের শিল্পীরা ফুলের মতো’
- প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট
- ‘শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন’
- ‘শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ’
- ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার’
- ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
- ‘অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে’
- ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
- আদালতে ‘মাই লর্ড’ সম্বোধন পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদগঞ্জে ঋণের ভার সইতে না পেরে সিনিয়র সিটিজেনের আত্মহত্যা
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- পটুয়াখালীতে স্বামীকে হত্যা করে স্ত্রীর আত্মসমর্পণ
- ব্রাহ্মণবাড়িয়া ‘দেবনাথ মহাশ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- জহির খান’র কবিতা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- চিনা বাদাম চাষে ঝুঁকছেন জগন্নাথপুরের কৃষকরা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- সিলেটে ঘরে ঘরে নবান্ন উৎসব, কৃষকের মুখে হাঁসি
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








