ঈশ্বরদীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ হঠাৎ করেই বাড়ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অক্টোবরের ২৪ তারিখ পর্যন্ত ঈশ্বরদী উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন। বেসরকারি হাসপাতালেও ডেঙ্গু আক্রান্ত রোগীর ভীড় দেখা গেছে। সেপ্টেম্বরে স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন এবং বেসরকারী ইমপিরিয়াল ডায়াগনস্টিক সেন্টারে অন্তত ২১ জন চিকিৎসা নিয়েছে।
আক্রান্তদের মধ্যে পৌর এলাকার বাসিন্দা ছাড়াও ইউনিয়ন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক রয়েছে বলে জানা গেছে। ঘন ঘন বৃষ্টির কারণে জমে থাকা পানিতে এডিস মশার বিস্তার ঘটছে। তাছাড়া এডিস মশার লাভা নিধনে তেমন কোন উদ্যোগ না থাকায় ঈশ্বরদীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে স্থানীয়রা অভিমত ব্যক্ত করেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ নাজনীন আফরোজ জানান, ২৪ অক্টোবর হাসপাতালে তিনজনসহ অক্টোবরে ৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর বাইরেও বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্তরা চিকিৎসা গ্রহন করছেন। ঈশ্বরদীতে ডেঙ্গুর প্রকোপ বেশি জানিয়ে তিনি বলেন, প্রতিদিনই গড়ে ৩ থেকে ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। এছাড়াও বিভিন্ন বেসরকারি হাসপাতাল, কিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেও আক্রান্তরা চিকিৎসা ও পরীক্ষা করতে ভীড় করছেন। জটিল রোগীদের পাবনা, রাজশাহী ও ঢাকায় পাঠানো হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মালেকুল আফতাব ভূইয়া বলেন, প্রতিদিনই হাসপাতালে ডেঙ্গু রোগী আসছে। রোগের ধরনও পাল্টাচ্ছে। শরীরে ব্যথা, জ্বর কিংবা অন্য কোনো উপসর্গ নিয়ে এলেই রক্তের ধারা (সিবিসি) পরীক্ষা করতে বলা হয়। শরীরে প্লাটিলেটের পরিমাণ ৪৫ হাজারের নিচে হলে পাবনা, রাজশাহী কিংবা ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের ঘন ঘন বৃষ্টিতে জমে থাকা পানিতে এডিশ মশা লাভা ছড়াচ্ছে। তবে এবারে মৃত্যুর কোন ঘটনা এখনও ঘটেনি জানিয়ে তিনি বলেন, সকলকে সচেতন থাকতে হবে। যেন কোথায়ও পানি জমে না থাকে, পাশাপাশি মশা নিধনও জরুরী ।
এবিষয়ে কর্মকারপাড়া-নূরমহল্লা এলাকার মামুনর রশীদ নান্টু বলেন, পৌরসভার পক্ষ হতে মশা বা লাভা নিধনে দৃশ্যমান কোন উদ্যোগ নেই। ফেসবুকে দেখেছি, ওষুধ ছিটানো হচ্ছে। কিন্তু আমাদের এবং অনেক এলাকাতে এখনও ওষুধ ছিটানো হয়নি। যেকারণে মশার প্রকোপ চরমভাবে বেড়েছে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাস মশা নিধন প্রসংগে বলেন, পৌরসভার মাত্র ৪টি মেশিন দিয়ে পর্যায়ক্রমে ওষুধ ছিঁটানো হচ্ছে। বৃষ্টি হলে ছিটানো ওষুদ কোন কাজ করে না। তাই ৩-৪ দিন ধরে বৃষ্টি থাকায় বন্ধ রাখা হয়েছে। তাছাড়া পৌরসভার পক্ষ থেকে পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
(এসকেকে/এসপি/অক্টোবর ২৫, ২০২৪)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








