বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আগামী বছর বিদায় নেবে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে ২০২৬ সালের জানুয়ারিতে। জাতিসংঘের পক্ষ থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। এর আগে দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিতে একটি নির্বাহী আদেশে সই করেন।
একইসঙ্গে ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে সংস্থাটির কাছে একটি চিঠি পাঠান। ওই চিঠির প্রেক্ষিতে জাতিসংঘের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার দিন সোমবার ডোনাল্ড ট্রাম্প ডব্লিউএইচও থেকে তার দেশের সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে নির্বাহী আদেশে সই করেন। একই সঙ্গে ভবিষ্যতে সংস্থাটিতে মার্কিন সরকারের অর্থায়ন বন্ধের ঘোষণাও দেওয়া হয়।
কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে ডব্লিউএইচও-এর ভূমিকার কট্টর সমালোচক ছিলেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই সোমবার ট্রাম্প হোয়াইট হাউসে এক বক্তব্যে বলেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য আমাদের ঠকিয়েছে।’
ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার ঘোষণা আগেও দিয়েছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে তিনি ডব্লিউএইচওর ওপর চীনের প্রভাব থাকার অভিযোগ তুলে বেরিয়ে যাওয়ার কথা বলেছিলেন। তবে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার পরে সেই সিদ্ধান্ত বাতিল করে।
নতুন নির্বাহী আদেশে ট্রাম্প তার দেশের সরকারি সংস্থাগুলোকে ডব্লিউএইচও-কে ভবিষ্যতে কোনো ধরনের অর্থ, সহায়তা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এক প্রতিবেদনে এএফপি জানায়, একক দেশ হিসেবে ডব্লিউএইচও-এর সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র।
সংস্থাটির কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেটা বন্ধ হয়ে গেলে ডব্লিউএইচও-তে বড় ধরনের পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সীমিত হয়ে যেতে পারে সংস্থাটির কার্যক্রম। ডব্লিউএইচওকে বছরে আনুমানিক ৪৫০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয় যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক বলেন, ডব্লিউএইচও থেকে সদস্যপদ প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে চিঠি পাওয়া গেছে। চিঠির তারিখ ২০২৫ সালের ২২ জানুয়ারি। নিয়ম অনুসারে, এক বছর পর ২০২৬ সালের ২২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহারের নোটিশ কার্যকর হবে।
(ওএস/এএস/জানুয়ারি ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
- দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
- এবার নেদারল্যান্ডসে যাচ্ছে খুলনার ‘দেলুপি’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩ হাজার ৪৪২ টাকা
- ‘নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র থেমে নেই’
- 'রাও ফরমান আলীর পরিচালনায় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়'
- লোহাগড়ায় ৫ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন
- নড়াইলে নানা আয়াজনে অনুষ্ঠিত হলো নবান্ন ও পিঠা উৎসব
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- হাদি হামলার আসামি ধরতে হিলি সীমান্তে বিজিবির কড়া নজরদারি
- ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর
- কারিগরি সমস্যার পর উৎপাদনে ফিরল কাপ্তাইয়ে কেপিএম
- মহম্মদপুরে বরকতিয়া এস.এ.আর দাখিল মাদ্রাসায় নবগঠিত কমিটির পরিচিত সভা ও উপবৃত্তি-মেধাবৃত্তি প্রদান
- মুকসুদপুরে ভূমিকর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসির মানববন্ধন
- শ্যামনগরে আচরণবিধি মেনে নিজ হাতে ব্যানার সরালেন বিএনপি প্রার্থী
- ফুলপুরে বিএনপির উঠোন বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- জেলা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে সাভানা পার্ক কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন
- সুন্নতে খাৎনা অনুষ্ঠানের ভিডিও ধারণ নিয়ে সংঘর্ষ, আহত ১০
- নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে নড়াইলের দুটি আসনে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- হাদীকে গুলি করার প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ
- ৮ বছরেও শেষ হয় নাই নড়াইলের ২৫০ শয্যা হাসপাতালের নির্মাণ কাজ
- নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেফতার
- ‘জেলে চিকিৎসাহীন কষ্টে আছি, রিমান্ডে নিলে জীবনের ঝুঁকি বাড়বে’
- সালথায় লালন নবধারা সংগীত একাডেমীর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তিকেই চায় ব্রাজিল
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- নবীনগরে নতুন করে আবারও রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
- অমলকান্তি
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- নবীনগরে তৃতীয়বারের মতো ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে চলছে অবরোধ
- স্বাধীনতার সুখ
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'রাও ফরমান আলীর পরিচালনায় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়'
-1.gif)








