ফরিদপুরে ২৪ ঘণ্টায় ১৫ জনের হামের উপসর্গ
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেলায় হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনের মধ্যে হামের সন্দেহভাজন উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে শুক্রবার সকালে ইমেইলের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যানুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ভাঙ্গা উপজেলায় ২ জন এবং সালথা উপজেলায় ১ জন নতুন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া চলতি সময়ে বোয়ালমারীতে ১০ জন, আলফাডাঙ্গায় ৬ জন, চরভদ্রাসনে ২ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
জেলায় আক্রান্তদের মধ্যে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০৩ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৪৭ জন রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুবরণকারীদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২ জন এবং রাজবাড়ী ও মাদারীপুর থেকে আসা আরও ১ জন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন করে ৩ জন ভর্তি হয়েছেন এবং পূর্বে ভর্তি ছিলেন ১২ জন। বর্তমানে সেখানে মোট ১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ সময় ৬ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত হাসপাতালটি থেকে মোট ৩২ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
অপরদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৯ জন এবং পূর্বে ভর্তি ছিলেন ৭ জন। বর্তমানে সেখানে মোট ১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত হাসপাতালটি থেকে মোট ৮১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। পাশাপাশি জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
(ডিসি/এসপি/এপ্রিল ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








