E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সরকার

২০২৬ জুন ০১ ১৮:৩১:১২
ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সরকার

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দু-একজন করে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। যেহেতু এই সময়ে ডেঙ্গু হয়। এজন্য কালক্ষেপণ করতে চাই না। ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি আমরা। ডেঙ্গু বাড়লে করণীয় কী হতে পারে, এ নিয়ে বৈঠক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ বৈঠক হয়।

এতে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) হালিমুর রশীদ, পরিচালক (হাসপাতাল) এএইচএম মইনুল আহসান ও সোসাইটি অব মেডিসিনের নেতারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা পরিকল্পনাসহ বিস্তারিত ট্রেনিং দেবে সোসাইটি অব মেডিসিন। আগামীকাল থেকেই কাজ শুরু হচ্ছে। সারাদেশে ট্রেনিং দেওয়া হবে। রিএজেন্ট এবং স্যালাইন কিছু সংগ্রহে আছে। আরও প্রয়োজনীয় কিছু আমরা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়েছি।

ডেঙ্গুর মূল উৎপত্তি নিয়ে পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা এ নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে বসবো। তারা এ নিয়ে কাজ করবে।

(ওএস/এসপি/ জুন ০১, ২০২৬)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test