গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ ইউনিটের ৯টি ভেন্টিলেটর অকেজো
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনালের হাসপাতালে ১০ শয্যার আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ৯টি ভেন্টিলেটর অকেজ। ওই আইসিইউ ইউনিটের ১০টি ভেন্টিলেটরের মধ্যে মাত্র ১টি সচল রয়েছে। বাকি ৯টি ভেন্টিলেটর কারিগরি ত্রুটির কারণে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। তাই রোগীরা এ সেবা থেকে সাড়ে ৫ বছর ধরে বঞ্চিত হয়ে আসছেন।
গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনালের হাসপাতাল দপ্তর থেকে জানাগেছে, বিগত ২০২০ সালে ১০ শয্যার আইসিইউ ইউনিটে ১০টি ভেন্টিলেট বরাদ্দ দেওয়া হয়। পরে হাসাপাতালের আইসিইউ ইউনিটে এগুলো স্থাপন করা হয়। তারপর থেকে এগুলো সেখানে অব্যহৃত অবস্থায় পড়ে ছিল।
গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার বাসিন্দা মো: আফসারুল আলম বলেন, ‘আইসিইউ সেবা খুবই ব্যয়বহুল। সাধারণ মানুষের কাছে এ সেবা সোনার হরিণ। এ সেবা সচরাচর জেলা শহরে মেলে না। তারপরও ২০২০ সালে সরকার এখানে আইসিইউ ইউনিটের ব্যবস্থা করে। ইউনিট স্থাপনের পর আইসিইউ ও ভেন্টিলেশন চালু হয়নি। এত বছর হাসাপাতালের আইসিইউ ইউনিটি অযত্ন, অবহেলায় পড়ে ছিল। এছাড়া এগুলো নিম্নমানের হওয়ায় অধিকাংশই অকেজো হয়ে পড়েছে বলে জানতে পেরেছি। এ কারণে আমরা দীর্ঘ সাড়ে ৫ বছর ধরে এ সেবা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কেএম বাবার পেশায় চিকিৎসক। তিনি গরীবের ডাক্তার হিসেবে পরিচিত। তিনি উদ্যোগ নিয়ে এটি সচল করলে আমরা জেলাবাসী উপকৃত হব। স্বল্প খরচে আমরা এ সেবা পাব।’
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, ‘গত ১৪ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতাল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ সহ দেশের ১০টি জেলার ১০ শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন। গোপালগঞ্জের আইসিইউতে ২০২০ সালে কোভিডের সময় সমস্ত যন্ত্রপাতি সেট করা হয়। প্রতিটি বেড রেডি, ভেন্টিলেশন, মনিটরসহ সমস্ত যন্ত্রপাতি আছে। কিন্তু এখানে যে ভেন্টিলেটরগুলো দিয়েছে তা একদম সস্তা, যা শুরু করার আগেই নষ্ট হয়ে গেছে। উদ্বোধনের দিন চালু করতে গিয়ে দেখাগেছে ১০টি ভেন্টিলেটর মেশিনের মধ্যে ৯টিই নষ্ট। আমি এ বিষয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। দ্রুততম সময়ের মধ্যে ভেন্টিলেটর মেশিন এনে ১০ শয্যার আইসিইউ ইউনিট চালু করব।’
গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বলেন, ‘২০২০ সালে আইসিইউ ইউনিটের সরঞ্জাম ক্রয় করা হয়। বর্তমানে ১০টি ভেন্টিলেটরের মধ্যে মাত্র একটি সচল রয়েছে। এর মধ্যে কয়েকটিতে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হয়েছে। তবে আইসিইউ বেড, মনিটরসহ অন্যান্য যন্ত্রপাতি কার্যকর রয়েছে। অকেজো ভেন্টিলেটরগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের কাছে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “আইসিইউ ইউনিট পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবলেরও ঘাটতি রয়েছে। তবে জনবল বৃদ্ধি এবং যন্ত্রপাতি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক বলেন, ‘গোপালগঞ্জে ১০টি আইসিইউ বেড প্রস্তুত রয়েছে। ভেন্টিলেটরগুলোর কারিগরি সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেগুলো সচল করা হবে।’
(টিবি/এসপি/জুলাই ৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- সালথায় ইযাবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
- জামালপুরে চলছে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট
- ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস পালিত
- ভূমিদস্যু আব্দুস সামাদকে গ্রেফতার ও এনসিপি নেতা মুনসহ পাঁচজনের মুক্তির দাবি
- ফুলপুরে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও সার বিতরণ
- কুকুরের কামড়ে গাভী মৃত্যুর ঘটনায় পল্লী চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- বাড়লো সোনা-রুপার দাম
-1.gif)







