‘গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কাজ শিগগিরই শুরু হবে’
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
আজ শনিবার দুপুরে উপজেলায় গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় ফাউন্ডেশনের সার্বিক অগ্রগতি, অবকাঠামোগত প্রস্তুতি এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন সংসদ সদস্য। পরে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, “গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। খুব শিগগিরই এর কার্যক্রম শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি চালু হলে গোপালগঞ্জের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলার মানুষও হৃদরোগের প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।”
তিনি বলেন, বর্তমানে হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য এ অঞ্চলের অনেক রোগীকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যেতে হয়। এতে রোগী ও তাদের স্বজনদের সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়। স্থানীয় পর্যায়ে হৃদরোগের চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে এ ভোগান্তি অনেকাংশে কমবে।
সংসদ সদস্য আরও বলেন, গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনকে একটি আধুনিক ও জনবান্ধব চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে রূপ দিতে সংশ্লিষ্টদের সমন্বয়ে কাজ করা হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হলে হৃদরোগে আক্রান্ত রোগীরা নিজ এলাকার কাছাকাছি প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন। একই সঙ্গে গোপালগঞ্জের পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষও এ প্রতিষ্ঠানের সেবার আওতায় আসবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ফাউন্ডেশনটির কার্যক্রম চালু হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা তৈরি হবে এবং হৃদরোগ চিকিৎসায় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে।
(টিবি/এসপি/আগস্ট ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু
- বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
- এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
- নারী যাত্রীকে উত্ত্যক্ত, ঢাকাগামী কমিউটার ট্রেনে হামলা
- দীর্ঘ বছর পর শুরু দশানী-গিলাতলা সড়কের পুনর্র্নিমাণ কাজ, উদ্বোধন করলেন সড়কমন্ত্রী
- ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস
- বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়লো পাট-মুদিখানা-ফার্মেসি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- পাংশায় প্রহরীদের বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি, আটক ১
- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
- ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন
- ১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
- নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি
- গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
- ‘চীনের প্রযুক্তি সহযোগিতা বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে কাজে লাগানো হবে’
- কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের রায় যেকোনো দিন
- মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’
- ‘সব সময় এমন দুর্দান্ত খেলো না কেন’
- কালিগঞ্জে ৬ হিন্দু পরিবারের জমি দখল, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ
- চিকিৎসার আশ্বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
- অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার সিরিজ জয়ের স্বপ্ন মিরাজের
- ‘স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন’
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
-1.gif)








