‘কল ড্রপ কমিয়ে আনতে কাজ করছে সরকার’
স্টাফ রিপোর্টার : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কল ড্রপ কমিয়ে এনে জনগণকে বিশ্বমানের টেলিকম সেবা দিতে করতে কাজ করছে সরকার। পর্যটক বা যাত্রীরা ভাল গতির ইন্টারনেট পায়, ভালভাবে যাতে কথা বলতে পারে এবং কল ড্রপ যাতে না হয় সে লক্ষ্যে কাজ চলছে। এসব বিষয়গুলো নিয়ে সারাদেশে আমরা টেস্ট ড্রাইভ করছি।
শুক্রবার (৫ জুলাই) বেলা ১১টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশনে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট বা ড্রাইভ টেস্ট কার্যক্রমকালে এসব কথা বলেন তিনি।
নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন, বিটিআরসির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুস্তাফিজ, আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানীসহ অনেকে।
দেশে ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, পর্যটকরা কক্সবাজার ভ্রমণে এলে অনেক টাকা ব্যয় করেন। ফোন করে আত্মীয়-স্বজনদের কাছে, ছবি কিংবা ভিডিও করে তা আপলোড করেন। ট্রেনের জন্য এক ঘণ্টা অপেক্ষা করছে বা ট্রেনে উঠে বসছে, তখন যেন পর্যটক বা যাত্রীরা ভাল গতির ইন্টারনেট পায় সে লক্ষ্যে কাজ চলছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রথমে চিন্তা করলাম যে ট্রেন স্টেশন, বাস টার্মিনাল ও বিমানবন্দরের পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলোতে ইন্টারনেট সেবার মান বৃদ্ধি করি। আর কক্সবাজারের আইকনিক রেলস্টেশনটা নতুন। এখানে প্রযুক্তিগত কারিগরি কিছু সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন আছে। একই সঙ্গে টেস্টিং টুল যেটা কাঁধে বহন করে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট করা যায় এবং দুটি অত্যাধুনিক গাড়ি ঢাকা, কুমিল্লা, নোয়াখালী হয়ে চট্টগ্রাম এবং কক্সবাজার কাজ করছে। নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট এটা নিয়মিত পুরো দেশে চলতে থাকবে।’
পরে প্রতিমন্ত্রী রামুতে হাইটেক পার্ক স্থাপনের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
(ওএস/এসপি/জুলাই ০৫, ২০২৪)
পাঠকের মতামত:
- সুন্দরবন থেকে হরিণ শিকারের দুই শতাধিক ফাঁদ উদ্ধার
- ডেইলি স্টার-প্রথম আলো কাণ্ডে ভীত গণমাধ্যম : মোমিন মেহেদী
- নড়াইলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- ‘গোপালগঞ্জে একটি শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আমরা কাজ করছি’
- রিয়েল-টাইম ডিজিটাল লিটিগেশন টুল চালু করল ব্র্যাক ব্যাংক
- পাবনার ফরিদপুরে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ মিলল ডোবায়
- সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের লকগেইট হাসপাতাল
- পেট্রোল পাম্প কর্মীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
- নড়াইলে বিদেশি পিস্তল-গুলিসহ প্রবাসী যুবক গ্রেফতার
- ‘নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিং’র নিয়োগ বাতিল করা হয়েছে’
- ফরিদপুরে যৌথ বাহিনীর দু'টি পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- আইন সংশোধনে ব্যাংক মালিকদের বিরোধিতা
- শেখ হাসিনা-টিউলিপ-রাদওয়ানসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি
- বিশ্বকাপে ট্রাম্পের ‘লাল কার্ড’ নিয়ে দুশ্চিন্তা বাড়ছেই
- ‘জনবান্ধব সরকার আসলে মোহাম্মদপুরের চেহারা পাল্টে যাবে’
- ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতরা সবাই মুক্তিযোদ্ধা’
- আমির হামজার বক্তব্যের প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই’
- টাঙ্গাইলে শিক্ষাদীক্ষা একাডেমির 'কাব্যকলা উৎসব' অনুষ্ঠিত
- শীতের সকাল
- বিষম চিন্তা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
- কুল চাষে দুই বন্ধুর সাফল্যের গল্প
- ভারতে খেলতে অনিচ্ছুক আয়ারল্যান্ডও
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
-1.gif)








