অনারের আল্ট্রা স্লিম প্যাড এক্স৮এ বাজারে
তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশের বাজারে নতুন ডিভাইস অনার প্যাড এক্স৮এ নিয়ে এসেছে। যা অনার প্যাড এক্স৮ সিরিজের দ্বিতীয় প্রজন্মের স্মার্ট ট্যাবলেট। নতুন এবং আধুনিক ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী ট্যাবলেটটি ডিজাইন করা হয়েছে, যাতে রয়েছে ইমারসিভ ডিসপ্লে, শক্তিশালী হার্ডওয়্যার, উন্নত ও অসাধারণ সাউন্ড সিস্টেম এবং নিখুঁত সাবলীল ইউজার এক্সপেরিয়েন্স। অনার প্যাড এক্স৮এ তাদের জন্য যারা সহজে বহনযোগ্য, স্লিম এবং স্টাইলিশ ডিজাইনে ডিভাইসের সন্ধানে করেন। স্পেস গ্রে রঙে অনার প্যাড এক্স৮এ এর দাম ১৭ হাজার ৯৯৯ টাকা। ডিভাইসটি দারাজ অনলাইন শপিংয়ে পাওয়া যাচ্ছে তবে দারাজ ফ্ল্যাশ সেল অফারে ক্রেতাদের জন্য ডিভাইসটির অফার মূল্য রাখা হয়েছে ১৬ হাজার ৬৫৯ টাকা। ক্রেতারা দারাজ ভাউচার ব্যবহার করে এই অফার নিতে পারবেন। দারাজ এক্সক্লুসিভ ফ্ল্যাশ সেলে কিনতে ভিজিট করতে হবে https://s.daraz.com.bd/s.4Bml। এছাড়া ডিভাইসটিতে থাকছে এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি।
অনার প্যাড এক্স৮এ তে রয়েছে চমকপ্রদ ওয়াইড-অ্যাঙ্গেল এবং চারগুণ চোখ-সুরক্ষা সুবিধা। এর মেটাল বডি ডিজাইন অত্যন্ত স্টাইলিশ এবং হালকা। ওজন মাত্র ৪৯৫ গ্রাম এবং পুরুত্ব মাত্র ৭.২৫ মিমি, আল্টা-স্লিম ডিভাইসটি সহজে বহনযোগ্য। অনার প্যাড এক্স৮এ (৪জিবি+৬৪জিবি) ডিভাইস ১১ ইঞ্চির অনার আই প্রটেকশন ডিসপ্লে সমৃদ্ধ ডিভাইসটির স্ক্রিন-টু-বডি রেশিও ৮৪% এবং ডিসপ্লে রেজুলেশন ১৯২০বাই১২০০, যা স্পষ্ট ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। ৯০ হার্জ রিফ্রেশ রেটের ফলে ব্যবহারকারীরা সহজেই মসৃণ ও দ্রুত প্রতিক্রিয়া পাবেন, যা মুভি দেখা বা গেমিং অভিজ্ঞতাকে আরও উন্নত করে। এটি চারটি চোখ-সুরক্ষা প্রযুক্তি সংযোজিত, যেমন অ্যাবিয়েন্ট লাইট আই কেয়ার, যা প্রাকৃতিক আলো অনুসারে ডিসপ্লের আউটপুট সামঞ্জস্য করে এবং ই-ইঙ্ক মোড যা ডিভাইসটিকে পেপার পড়ার কাজের ব্যবহার করা যাবে। অনার প্যাড এক্স৮এ টিইউভি রেইল্যান্ডের লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন পেয়েছে যা দীর্ঘমেয়াদী ব্যবহারে চোখকে সুরক্ষিত রাখবে।
ডিভাইসটিতে আছে শক্তিশালী হার্ডওয়্যার ও ব্যাটারি ব্যাকআপ। অনার প্যাড এক্স৮এ তে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, যা শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করে। শক্তিশালী ব্যাটারি ৮৩০০এমএএইচ একক চার্জে ৫৬ দিন স্ট্যান্ডবাই টাইম, ৫৭ ঘন্টা মিউজিক প্লেব্যাক এবং ১৪ ঘন্টা এএফডি ভিডিও প্লেব্যাক নিশ্চিত করে। মানে এক চার্জে আপনি পুরোদিনের কাজ সম্পাদন করতে পারবেন। এছাড়া অনার হিসটেন সাউন্ড টিউনিং প্রযুক্তিসহ চারটি বড় স্পিকার সমৃদ্ধ অনার প্যাড এক্স৮এ যা প্রিমিয়াম অডিও অভিজ্ঞতা প্রদান করে। এতে হাই-রেস অডিও সার্টিফিকেশনও রয়েছে। যাতে আপনি ক্লিনার এবং উন্নত সাউন্ড কোয়ালিটি পাবেন। এছাড়া ডিভাইসটি স্মার্ট ভয়েস এনহান্সমেন্ট এবং নয়েজ ক্যানসেলেশন সক্ষমতাও আছে।
অনার প্যাড এক্স৮এ নতুন একটি প্রযুক্তি উপস্থাপন করেছে যা ব্যবহারকারীদের জন্য স্মার্ট অ্যাপ এক্সটেন্ডার এবং মাল্টি-উইন্ডো সুবিধা নিয়ে এসেছে। অ্যাপ এক্সটেন্ডার ফাংশনের মাধ্যমে ব্যবহারকারীরা একই অ্যাপের জন্য একসঙ্গে দুটি উইন্ডো খুলতে পারবেন এবং মাল্টি-উইন্ডোর মাধ্যমে চারটি অ্যাপ একসঙ্গে প্রদর্শন করতে পারবেন, যা নিখুঁতভাবে কাজ করে। ম্যাজিক ওএস ৮.০ এর সাহায্যে অনার স্মার্টফোনের ব্যবহারকারীরা মসৃণ আন্তঃডিভাইস ইন্টারঅ্যাকশনের সুবিধা নিতে পারবেন, যেমন ফাইল সিঙ্ক এবং অ্যাপ কন্টিনিউটি, যা তাদের যেকোনও ডিভাইসে কাজ চালিয়ে যেতে সহায়তা করবে। এটি ব্যবহারকারীদের জন্য একটি উন্নত এবং সহজ অভিজ্ঞতা নিশ্চিত করছে।
অনার প্যাড এক্স৮এ ডিভাইসটিতে শিশুদের জন্য থাকছে বিশেষ কিডস এডিশন। শিশুপ্রুফ ট্যাবলেটটি খাদ্য-গ্রেড সিলিকোন দিয়ে তৈরি, যা ছোট শিশুদের ক্ষতিকর কণার সংস্পর্শ থেকে রক্ষা করে এবং একটি নিরাপদ ব্যবহারকারীর অভিজ্ঞতা নিশ্চিত করে। শিশুদের খেলাধুলার স্বভাবকে মাথায় রেখে, অনার প্যাড এক্স৮এ কিডস এডিশন শকপ্রুফ ডিজাইন করা হয়েছে, যা পড়ে যাওয়া এবং আঘাত সহ্য করতে সক্ষম, ফলে এর স্থায়িত্ব বৃদ্ধি পায়। এই কিডস এডিশন ডিভাইসে শিশুদের জন্য বিনোদনমূলক উইজেট যেমন ডুডল মোড এবং গুগল কিডস স্পেস রয়েছে, যা ডিভাইসে শেখা ও সৃজনশীলতাকে উৎসাহিত করে।
একটি ড্রইং স্টিকসহ আসে যা ক্রেয়ন বা পেনসিল দিয়ে স্কেচ করার অভিজ্ঞতা মিমিক করে, উদীয়মান শিল্পীরা যে কোনো ড্রইং অ্যাপে তাদের কল্পনা প্রকাশ করতে পারে এবং অনার নোটসে তাদের রঙিন আইডিয়াগুলো জীবন্ত করতে পারে। মা-বাবাদের পূর্ণ নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়ে অনার প্যাড এক্স৮এ কিডস এডিশন ডিভাইসে ফ্যামিলি লিঙ্ক ফিচার রয়েছে, যা মা-বাবাকে স্ক্রিন টাইমের সীমা নির্ধারণ, ডিভাইস লক, অ্যাপ ডাউনলোড পরিচালনা এবং তাদের সন্তানের অবস্থান ট্র্যাক করার ক্ষমতা প্রদান করে। ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত আরো জানতে এবং সর্বশেষ তথ্য পেতে অনারের অফিসিয়াল ফেসবুক পেজে ভিজিট করুন: www.facebook.com/honormobilebd
(পিআর/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘ঈদে লক্কড়-ঝক্কড় বাস নামালেই তাৎক্ষণিক ব্যবস্থা’
- সংসদ ভবন প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার-ডেপুটি স্পিকার
- ‘নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না’
- কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর ইফতার মাহফিল ও দোয়েল টিভি-কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- নতুন সম্পর্কের ইঙ্গিত, প্রয়োজনে অভিনয় ছাড়বেন পূজা চেরি
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- উদ্দীপ্ত তরুণের উদ্যোগে ৫ টাকায় ইফতার
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- ‘আমি হলে এভাবে আউট করতাম না’
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
-1.gif)








