কেনা-বেচা সহজ করতে বিক্রয় নিয়ে আসছে কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তি
তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের বৃহত্তম ও সবচেয়ে বিশ্বস্ত মার্কেটপ্লেস বিক্রয়, এ বছরের মধ্যে তাদের প্ল্যাটফর্মে যুগান্তকারী এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে। নতুন এই সংযোজনের সাহায্যে ব্যবহারকারীরা আরও সহজে এবং নিরাপদে কেনা-বেচা করতে পারবেন। কোনো পণ্য বা সেবার বিবরণ লিখার সময় ব্যবহারকারীরা এআই প্রযুক্তির সাহায্য নিতে পারবেন। পণ্যের স্পেসিফিকেশন ও অন্যান্য তথ্য অটোমেটিক্যালি তৈরি করতে পারবে এই প্রযুক্তি। এছাড়াও, প্ল্যাটফর্মে প্রকাশিত প্রতিটি বিজ্ঞাপন এআই অ্যাসিসট্যান্ট দ্বারা স্বয়ংক্রিয়ভাবে পর্যালোচনা করা হবে। যার ফলে সম্ভাব্য প্রতারক এবং অবৈধ পণ্যের বিজ্ঞাপনদাতাদের দ্রুত চিহ্নিত করে তাদের অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব হবে।
এই উদ্যোগ সম্পর্কে বিক্রয়-এর হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন বলেন, “বিক্রয় সবসময় ব্যবহারকারীদের নিরাপদ ও সুবিধাজনক কেনা-বেচার অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্ল্যাটফর্মকে আরও সুরক্ষিত এবং ব্যবহারকারী-বান্ধব করার বদ্ধপরিকর চিন্তা থেকেই এআই প্রযুক্তি যুক্ত করার এই সিদ্ধান্ত। নতুন এআই ফিচারগুলোর সুবিধা নিয়ে ব্যবহারকারীরা খুব কম সময়ে এবং স্বাচ্ছন্দ্যে ক্রয়-বিক্রয় করতে সক্ষম হবেন। এটা একদিকে যেমন বিক্রেতাদের জন্য বিজ্ঞাপন পোস্ট করার কাজকে আরও সহজ করে তুলবে, তেমনি ক্রেতাদের জন্য পণ্যের সঠিক বিবরণ দেখে বুঝেশুনে কিনতে সহায়তা করবে। এতে প্রতারণার ঝুঁকি বহুগুণে কমে যাবে এবং নিরাপদ বেচা-কেনার পরিবেশ তৈরি হবে।”
বিক্রয় বিশ্বাস করে, এআই প্রযুক্তির এই সংযোজন অনলাইন ট্রেডিং-এ সম্ভাবনার নতুন দ্বার খুলে দিবে এবং বাংলাদেশের ক্লাসিফাইড সেক্টরে নতুন মাত্রা যোগ করবে। এআই সংযুক্তির মাধ্যমে বিক্রয় নিঃসন্দেহে আরও কার্যকর ও সহজবোধ্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে, যা ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি নিরবচ্ছিন্ন এবং নির্ভরযোগ্য পরিবেশ তৈরি করবে।
(পিআর/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- ‘আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি’
- ‘মেসিই টুর্নামেন্টের সেরা’
- ‘বিদেশি শক্তি জুলাই গণঅভ্যুত্থান দখলের চেষ্টা করেছিল’
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আমি হব সকাল বেলার পাখি
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








