খুলতে পারে সম্ভাবনার দ্বার, বাংলাদেশে যেভাবে কাজ করবে ‘গুগল পে’
স্টাফ রিপোর্টার : দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে গুগল পে। সিটি ব্যাংক, গুগল, মাস্টারকার্ড ও ভিসা যৌথভাবে বাংলাদেশে এ সেবা চালু করলো।
প্রাথমিকভাবে কেবলমাত্র সিটি ব্যাংকের গ্রাহকরা গুগল পে পেমেন্ট ব্যবহার করার জন্য গুগল ওয়ালেটে তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড যুক্ত করে কেনাকাটা করতে পারবেন।
প্রযুক্তিবিদরা বলছেন, গুগল পে ফ্রিলান্সিংসহ আউট সোর্সিংয়ে উপার্জিত আয় দেশে আনার মতো সম্ভাবনার দ্বার খুলতে পারে।
মঙ্গলবার ( ২৪ জুন) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গুগল পে’র উদ্বোধন করেন।
গুগল পে ব্যবহার করে দেশে-বিদেশে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ট্যাপ করেই দ্রুত ও নিরাপদ লেনদেন করা যাবে। এজন্য লাগবে কেবল একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, গুগল পে অ্যাপ এবং বর্তমানে কেবল সিটি ব্যাংক কার্ড। এর ফলে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহককে আর ডেবিট বা ক্রেডিট কার্ড পকেটে বহন করতে হবে না। স্মার্ট মোবাইলফোনেই এ সেবা মিলবে। ক্রয় সম্পর্কিত সব লেনদেন এই স্মার্ট মোবাইলফোনেই করা যাবে।
আর্থিকখাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও দেশে প্রথম গুগল পে সেবা নিয়ে আসা সিটি ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে আপাতত একটি ব্যাংকের গ্রাহকরা এ সেবা পেলেও পরবর্তীতে অন্যান্য ব্যাংকের কার্ডওধারীরা এ সেবা পাবেন। আর এই লেনদেনের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে গুগল কোনো চার্জ নেবে না।
দেশের ফ্রিলান্সিং পেশায় নিয়োজিত তরুণদের রেমিট্যান্স দেশের আনার ক্ষেত্রে পেপ্যালের মতো প্রতিষ্ঠান দেশে আসতে বাধা তৈরি হয়েছে। দেশে গুগল পে সেবা চালুর মধ্য দিয়ে বাংলাদেশের সেই প্রতিবন্ধকতা দূর হতে পারে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান বাংলানিউজকে বলেন, আপাতত বাণিজ্যিক ব্যাংকটি লেনদেনে ব্যবহারের জন্য অনুমতি নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক যেটা চাচ্ছে বাংলাদেশে পেমেন্টে ইকো সিস্টেমটা গড়ে উঠুক। এজন্য আমরা বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য এ রকম অনেকই কিছুই করছি।
তিনি বলেন, গুগল দেশে এলো, খুব বেনিফিট নিয়ে এলো- তা বলবো না, গুগল পে আমাদের কান্ট্রি ব্র্যান্ডিং সৃষ্টি করল। গুগল পে এখন বাংলাদেশে! এখন পেপল বলবে আমরা কেন না! অন্যদের আসার পথ সুগম করার জন্য আমরা এ রকম বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে পেট্রোনাইজ করছি। দেশে ফ্রিলান্সিং করে প্রায় ১০ লাখ তরুণ। এসব তরুণ ফ্রিলান্সি প্রায় বার হাজার কোটি টাকা। এর মধ্যে খুব সামান্যই ব্যাংকিং চ্যানেল দেশে আসে। বাকি টাকা অন্য কোনোভাবে দেশে আনে বা বিদেশে থেকে যায়। ফ্রিলান্সিংয়ের মাধ্যমে অর্জিত এই অর্থ দেশে আনতে জন্য পেপলের মতো গ্লোবাল প্রতিষ্ঠানের দাবি দীর্ঘদিনের। কিন্তু নানা কারণে দেশে এমন গেটওয়ে প্রতিষ্ঠানটিকে দেশে আনা সম্ভব হয়নি। গুগল পে বাংলাদেশে কাজ শুরু করলে পেপলের দেশে আসার পথ উন্মুক্ত হতে পারে।
পেপ্যালের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান দেশে আসার ক্ষেত্রে অতীতে টাকা পাচার প্রসঙ্গ আলোচনায় এসেছে। পেপ্যাল এলে দেশে রেমিট্যান্স আসার পাশাপাশি টাকার পাচার হওয়ার মতো ঘটনা বেড়ে যেতে পারে বলা হয়েছে। কিন্তু একটি সুশৃঙ্খল আর্থিক নিয়ন্ত্রক সংস্থা হলে গেটওয়ের মাধ্যমে পাচার নিয়ন্ত্রণ করাও সম্ভব বলে মনে করছেন আর্থিকখাত সংশ্লিষ্টরা।
দেশে গুগল পে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকর গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশে গুগল পে-কে স্বাগত জানাই। আমার বিশ্বাস, গুগল পে বিনিয়োগকারীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হবে।
তিনি বলেন, এটা একটা ভুল ধারণা যে এটা ব্যবহার করে বিদেশিরা কেবল দেশ থেকে অর্থ নিয়ে যাবে। আমি এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত না। যারা বিনিয়োগ করে টাকা নিয়ে যাবে, আবার টেকনোলজিও দিয়ে যাবে। আমরা সেই পথ থেকে এগাচ্ছি।
বাংলাদেশে যেভাবে ব্যবহার হবে গুগল পে
গুগল পে নামে পরিচিত গুগল ওয়ালেট কন্টাক্টলেস লেনদেনে সহায়ক। প্ল্যাটফর্মটিতে 'ট্যাপ টু পে' ফাংশন রয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা সরাসরি কার্ড ব্যবহার না করেই লেনদেন করতে পারে, যা পেমেন্টকে আরও সহজ করে।
যা লাগবে
গুগল ওয়ালেটের 'ট্যাপ টু পে' ফিচারটি ব্যবহার করতে মোবাইলে 'নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি' থাকতে হবে। সাধারণত Settings > Connected devices > Connection preferences অপশন থেকে এনএফসি পাওয়া যাবে।
পেমেন্ট এমন দেশ থেকে ইস্যু করতে হবে যেখানে গুগল ওয়ালেট সমর্থন করে। কন্টাক্টলেস লেনদেনের জন্য এটি ব্যবহার করতে গুগল ওয়ালেটকে ডিভাইসে ডিফল্ট পেমেন্ট অ্যাপ হিসেবে সেট করতে হবে।
গুগল ওয়ালেটে 'ট্যাপ টু পে' সেটআপ
গুগল ওয়ালেট খুলুন : আপনার ফোনে গুগল ওয়ালেট অ্যাপ চালু করুন।
পেমেন্ট সেটআপ অ্যাক্সেস করুন : উপরের ডানদিকের কোণায় আপনার প্রোফাইল ছবি বা অ্যাকাউন্ট আইকনে ট্যাপ করুন। তারপর পেমেন্ট সেটআপ নির্বাচন করুন।
এনএফসি চালু করুন : পূর্ববর্তী নির্দেশাবলী অনুসরণ করে এটা নিশ্চিত করতে হবে যে মোবাইলে এনএফসি চালু আছে।
গুগল ওয়ালেটকে ডিফল্ট পেমেন্ট অ্যাপ করুন : মোবাইলের ফোন সেটিংসে কন্টাক্টলেস পেমেন্টের জন্য গুগল ওয়ালেটকে ডিফল্ট পেমেন্ট অ্যাপ হিসেবে সেট করতে হবে।
কন্টাক্টলেস পেমেন্ট পদ্ধতি যোগ করুন : একটি ক্রেডিট বা ডেবিট কার্ড যোগ করতে হবে।
গুগল ওয়ালেটে কার্ডের ব্যাল্যান্স দেখা : গুগল ওয়ালেট অ্যাপে যুক্ত করা কার্ডের উপরে যদি কোনো ম্যাসেজ না থাকে তাহলে সেটি ব্যবহারের জন্য প্রস্তুত। যদি কোনো ম্যাসেজ থাকে তাহলে সেখানে যা করতে বলা হচ্ছে, সেগুলো পূরণ করতে হবে। সেখানে ম্যাসেজ থাকতে পারে যে, কার্ড সেটআপ হয়নি বা এনএফসি চালু করুন। যদি কার্ড সাসপেন্ড করা হয়, সেক্ষেত্রে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে।
স্ক্রিনলক সেটআপ : মোবাইলের স্ক্রিনলক (যেমন: পিন, প্যাটার্ন, ফিঙ্গারপ্রিন্ট) নিশ্চিত করতে হবে। পেমেন্ট নিরাপদ করতে এটা খুবই জরুরি।
গুগল ওয়ালেট দিয়ে লেনদেন
মোবাইল আনলক: প্রথমেই পিন, প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মোবাইল ফোনটি আনলক করে নিতে হবে। অবশ্য, গুগলের নির্দেশনা অনুযায়ী, গুগল ওয়ালেট অ্যাপ খোলার বা পেমেন্ট রিডারের সামনে মোবাইল ধরার আগে ফোন আনলক করার প্রয়োজন নাও হতে পারে। তবে লেনদেনটি যাচাই করে দিতে হবে। ফোল্ডেবল মোবাইলে ট্যাপ টু পে ব্যবহার করার জন্য সেটি খুলতে হবে।
পেমেন্ট রিডার : কন্ট্যাক্টলেস পেমেন্ট রিডারের কাছে মোবাইলফোনের পেছনের অংশটি ধরলে লেনদেনটি যাচাই করতে বলবে।
পেমেন্ট : যাচাই করে দেওয়ার পর লেনদেন সফল হলে মোবাইলের স্ক্রিনে নীল চেক চিহ্ন দেখা যাবে।
গুগল পে‘র মাধ্যমে কি লেনদেন ছাড়া অন্য সেবা পাওয়া সম্ভব, বিষয়টি নিয়ে বাংলাদেশে গুগলে পে’র উদ্বোধনের সঙ্গে সংশ্লিষ্ট একজন উর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, গুগল পে’র এ রকম অনেক ধরনের সেবা চালু আছে। যা বাংলাদেশেও চালু করার সুযোগ আছে। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মতো তহবিল রাখা, রেমিট্যান্স লেনদেনে পেপ্যালের মতো গেটওয়েওসহ বিভিন্ন সেবা আছে। তবে এখন বাংলাদেশে পস মেশিনের মাধ্যমে লেনদেনের কাজটিই হবে। এরপর গুগলের আরও যেসব অ্যাক্টিভিটি বা স্কোপ আছে সেগুলো ক্রমান্বয়ে আসবে। গুগল পে’র মাধ্যমে যে যাত্রা শুরু করল। গুগলের আরও যেসব সেবা আছে এবং বিভিন্ন দেশে চালু আছে সেগুলো বাংলাদেশে পর্যায়ক্রমে আসবে। এই আসা নির্ভর করবে গুগল পে বাংলাদেশে কিভাবে পারফর্ম করছে। এক্ষেত্রে গুগল পে’র বাংলাদেশের যাত্রা লেনদেনের নতুন দিগন্তের সূচনা করলো।
(ওএস/এএস/জুন ২৫, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘আজ আমারও জন্মদিন’
- প্রস্তুতি ম্যাচে হারের পরও আশাবাদী তাসকিন
- ‘গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে’
- মহম্মদপুরে মিশ্র ফলের বাগান করে সফল মিজানুর রহমান
- সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি, জুলাইয়ে পিএমআই ৫৭.৮
- নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশের উদ্যোগ
- হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
- ‘এসএসসির ফলাফল খারাপ নয়’
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- মুক্তিবাহিনী রাজাকারদের চতুলবাজার ঘাঁটি আক্রমণ করে
- সাতক্ষীরায় ছাত্রদল নেতা বাপ্পি ও ইউপি সদস্য লাল্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ৩
- দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- গোপালগঞ্জ-ঢাকা রুটে সোমবার থেকে চলবে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
- মুন্সীগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
- ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘মিসির আলী সিরিজ’ নিয়ে আলোচনা
- হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
- বাগেরহাটে বাসের ধাক্কায় অটোচালকের মৃত্যু, আহত ৪
- চিৎমরমে দুই বছর ধরে ঝুঁকির মুখে ৩৫ পরিবার: বসতঘর ও রাস্তায় পড়ে আছে বিদ্যুতের খুঁটি ও তার
- বাগেরহাটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
- নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি, জুলাইয়ে পিএমআই ৫৭.৮
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশের উদ্যোগ
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- গোপালগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে ভাসমান কৃষির আবাদ বাড়ছে
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
-1.gif)








