ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
আজিম ভূঁইয়া
বর্তমান ডিজিটাল যুগে অনলাইন প্রতারণা বা স্ক্যাম একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত মানুষ নানা ধরনের প্রতারণার শিকার হচ্ছেন, যার ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকিও বাড়ছে।
অনলাইন প্রতারণার সাধারণ ধরনগুলো হচ্ছে-
ফিশিং আক্রমণ : প্রচলিত এ প্রতারণার কৌশলে প্রতারকরা ই-মেইল, মেসেজ বা ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বাসযোগ্য কোনো প্রতিষ্ঠানের ছদ্মবেশ ধারণ করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস বা পাসওয়ার্ড হাতিয়ে নেয়। বিভিন্ন ব্যাংক বা সংস্থার নামে ফেক ইমেইল বা মেসেজ পাঠায়। সেই মেসেজে তারা কোনো লিঙ্কে ক্লিক করতে বলে, যেখানে ব্যক্তিগত তথ্য, যেমন—পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর ইত্যাদি চাওয়া হয়। সেই লিঙ্কে ক্লিক করে তথ্য দিলেই প্রতারকরা সেই তথ্য ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতে পারে।
ফেক ই-কমার্স স্ক্যাম : বিভিন্ন ফেসবুক পেজ বা ওয়েবসাইটে কম মূল্যে আকর্ষণীয় অফার দিয়ে প্রতারণা করা হয়। পণ্য কিনে টাকা পরিশোধের পর তা আর হাতে আসে না অথবা নিম্নমানের পণ্য পাঠানো হয়। এ ধরনের ওয়েবসাইট সাধারণত কম দামে ব্র্যান্ডেড পণ্য বিক্রির বিজ্ঞাপন দেয়, তাদের ক্যাশ অন ডেলিভারি অপশন থাকে না এবং তাদের পণ্যে রিভিউ বা কাস্টমার ফিডব্যাক থাকে না।
ভুয়া চাকরির অফার: বেকারত্বের সুযোগ নিয়ে প্রতারকরা এখন চাকরির নামেও বিভিন্ন প্রতারণা করছে। তারা বিভিন্ন লোভনীয় চাকরির প্রস্তাব দিয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছে। প্রতারকরা বিভিন্ন পরিচিত কোম্পানির নামে ফেক চাকরির বিজ্ঞাপন দেয় এবং চাকরির আবেদন করার সময় রেজিস্ট্রেশন ফি এর নামে টাকা চায়।
অনলাইন গেম ও ক্যাসিনো : প্রতারকরা সাধারণত বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা তাদের পেইড এজেন্টদের মাধ্যমে সহজে অনলাইন গেম খেলে নিশ্চিত আয় করা যায় বলে প্রচারণা চালায়। এ ধরনের অনলাইন গেম ও ক্যাসিনোগুলো এমনভাবেই তৈরি করা হয় যাতে ইউজারদের দীর্ঘ মেয়াদে তাদের সঙ্গে যুক্ত রাখা যায়। প্রথমে সামান্য টাকা আয় করলেও পরবর্তীতে এই লোভ থেকে ইউজার আর বের হতে পারে না, অনেকটা জুয়ার নেশার মতোই তাদের জীবন ধ্বংস করে দেয়।
অনলাইন ব্ল্যাকমেইলিং : অনলাইন ব্ল্যাকমেইলিং হলো এমন একটি অপরাধ, যেখানে প্রতারকরা আপনার ব্যক্তিগত তথ্য, ছবি বা ভিডিও ব্যবহার করে আপনাকে ব্ল্যাকমেইল করে, এছাড়া বিভিন্ন এডিটিং সফটওয়্যার বা এআই ব্যবহার করে নিকট পরিচিত মানুষদের আপনার আপত্তিকর অডিও ভিডিও পাঠিয়ে তারা টাকা বা অন্য কিছু আদায়ের জন্য আপনাকে চাপ দেয়। এ প্রতারকরা সামাজিক যোগাযোগমাধ্যম বা ডেটিং অ্যাপে প্রথমে ভুয়া পরিচয়ে বন্ধুত্ব গড়ে তোলে।
অনলাইন প্রতারণার মূল কারণগুলো হলো অসচেতনতা, লোভ ও সহজেই কোনো কিছু বিশ্বাস করা। আপনি বা আপনার পরিচিত কেউ যদি কখনো অনলাইন প্রতারণার শিকার হন, তাহলে দ্রুত আইনি সহায়তা নিন এবং পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান।
লেখক : আইটি ইঞ্জিনিয়ার ও এক্টিভিস্ট (ইউল্যাব)।
(এসএস/এএস/আগস্ট ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- নিউরোসায়েন্স হাসপাতালের কর্মকর্তা শরিফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- তাম্বুলখানা কৃষি ফার্মের সরকারি অধিগ্রহণকৃত দুই একরেরও বেশি জমি দুর্বৃত্তদের দখলে
- বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান
- তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা
- ঠাকুরগাঁওয়ে পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়ি ভাঙচুর
- ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে অর্ষা
- ঝালকাঠিতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সভা, তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি
- ‘শিক্ষা খাতকে এগিয়ে নিতে বর্তমান বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে’
- সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার
- রেল পুলিশের অভিযানে নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার, গ্রেপ্তার ১
- জামালপুর-শেরপুর সেতুর টোল বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা
- টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
- মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
- ফুলপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপের অভিযোগ, আহত ১
- সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুকুরে পোনা অবমুক্ত
- কাপ্তাইয়ে মৎস্য পক্ষ শুরু, তিন উদ্যোক্তাকে সম্মাননা
- জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
- গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বাস’র ফেলো নির্বাচিত
- খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে রাজারহাট উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা
- সিলেটে গ্যাস ও বিদ্যুত সমস্যায় চা শিল্পে স্থবিরতা
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী
- শ্রীনগরে মাদকাসক্ত দেবরের বিরুদ্ধে ভাবিকে ছুরিকাঘাতের অভিযোগ
- খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মিলাদ ও আলোচনা সভা
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








