হঠাৎ ফোন হ্যাং করলে ঠিক করবেন যেভাবে
নিউজ ডেস্ক : স্মার্টফোনটি সারাক্ষণ কোনো না কোনো কাজে ব্যবহার করছেন। দেখা যায় অনেক সময় ফোন ব্যবহার করার সময় হঠাৎ করেই এটি আটকে যায়। বিশেষ করে পুরোনো ফোনে এমনটা বেশি হয়। ফোন এমনভাবে হ্যাং হয়ে যায় যে তাতে না কিছু ট্যাপ হয়, না স্ক্রিনে কিছু নড়াচড়া করে। একেবারে ফ্রিজ হয়ে যায়।
অ্যাপস খুলতে দীর্ঘ সময় লাগে। ইন্টারনেট চালানো কঠিন হয়ে দাঁড়ায়। জরুরি কাজে হয়ে যায় দেরি। ফোন হ্যাং করার একাধিক কারণ থাকতে পারে। যেমন- সফটওয়্যারে সমস্যা, ভারী অ্যাপ, স্টোরেজের অভাব বা ওভারহিটিং। তাই চিন্তার কিছু নেই। কিছু সহজ উপায়ে আপনার ফোন আবার চালু করতে পারবেন।
ফোনকে রিস্টার্ট করুন
প্রথম এবং সবচেয়ে সহজ উপায় হলো ফোনকে ফোর্স রিস্টার্ট করা। অ্যান্ড্রয়েড ফোনে এর জন্য পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন একসঙ্গে ১০-১৫ সেকেন্ড চেপে ধরুন। অন্যদিকে আইফোনে ভলিউম আপ, ভলিউম ডাউন পর্যায়ক্রমে চাপুন, তারপর পাওয়ার বাটন চেপে ধরে রাখুন। এই পদ্ধতি ফোনের মেমরি রিফ্রেশ করে এবং ফ্রিজ সমস্যা দূর করতে পারে।
চার্জে বসান
অনেক সময় ব্যাটারি একেবারে ড্রেইন হয়ে গেলে স্ক্রিন ফ্রিজ হয়ে যায়। এই ক্ষেত্রে ফোনকে চার্জারে লাগান এবং কয়েক মিনিট অপেক্ষা করুন। তারপর আবার ফোর্স রিস্টার্ট করার চেষ্টা করুন।
সেফ মোডে বুট করুন
যদি মনে হয় কোনো থার্ড-পার্টি অ্যাপ সমস্যার কারণ, তাহলে ফোনকে সেফ মোডে বুট করুন। এতে ফোন কেবল সিস্টেম অ্যাপ দিয়ে চালু হয়। যদি সেফ মোডে স্ক্রিন ঠিকঠাক কাজ করে, তাহলে সম্প্রতি ইনস্টল করা অ্যাপগুলো মুছে ফেলুন।
ফোন ঠান্ডা করুন
বেশি গরমের দিনে বা অতিরিক্ত ব্যবহার করলে ফোন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, তখন স্ক্রিন সাড়া দেয় না। তাই ফোন বন্ধ করে কয়েক মিনিট ঠান্ডা জায়গায় রেখে দিন। চার্জিং বা গেম খেলার সময় ফোন বেশি গরম হতে পারে।
স্টোরেজ খালি করুন
যদি ফোনে খুব কম স্টোরেজ বাকি থাকে, তবে সিস্টেম ফ্রিজ হতে পারে। অপ্রয়োজনীয় অ্যাপ, ছবি এবং ভিডিও মুছে ফেলুন। ক্যাশ ক্লিয়ার করুন এবং ফোন আবার রিস্টার্ট করুন।
(ওএস/এএস/আগস্ট ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফারিণের
- সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘আইন পেশার অনেকেই শর্টকাটে অর্থবিত্তের মালিক হতে চায়’
- বয়লার আমদানিতে পূর্বানুমোদন বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক
- ‘জুলাই আন্দোলন কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর জন্য ছিল না’
- জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- ‘বন্যায় গরু মারা গেলে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ’
- ‘বর্জ্য ব্যবস্থাপনা একার কাজ নয়, সব সংস্থার সমন্বয় জরুরি’
- পরীক্ষা শেষে ফের সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
- ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
- বাংলাদেশকে জয় উপহার দিতে চান স্কালোনি
- ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন
- রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেফতার ৪৩৬
- শিশুদের বছরে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
- সামরিক বিজয়ই বাংলাদেশ সমস্যার একমাত্র সমাধান
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- বর্ষায় কাদার সাগরে বনগ্রামের রাস্তা, ইটের সড়কের দাবিতে শতাধিক পরিবারের আকুতি
- শ্যামনগরে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
- মব থেকে বাঁচাতে ধর্ষক ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রকে থানায় সোপর্দ
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
- দিনাজপুরে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০
- প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি : মাদারীপুরের এসপি
- ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
- গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- চাষী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- ‘স্বাস্থ্যবিধি মেনে করোনাকালিন খেলাধুলা পরিচালনা করবো’
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
- বয়লার আমদানিতে পূর্বানুমোদন বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক
-1.gif)







